ফটোগ্রাফি 📸সদ্য ফুটে থাকা কিছু ফুলের সৌন্দর্য উপভোগ 🪷
১৬বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ
২৯এপ্রিল , ২০২৩ খ্রিস্টাব্দ
০৬শাওয়াল, ১৪৪৪ হিজরী
শনিবার।
বসন্তকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
সুজলা আর সুফলা শস্য শ্যামলা ছায়ায় ঘেরা পাখি 🐦 ডাকা আমাদের এই সোনার বাংলা। চারিদিকের উপর বৈচিত্র্যময় সবুজে শ্যামলে ঘেরা। বিশেষ করে গ্রাম অঞ্চলের মেঠো পথ ধরে আপনি যতদূর হাঁটতে থাকবেন কোথাও নদী কোথাও খাল কোথাও বিল কোথাও বা সবুজ গাছপালা বিস্তীর্ণ এলাকা। যেখানেই যে বসবাস করুক না কেন নারীর টানে ফিরে আসে গ্রামে। আর গ্রামের সৌন্দর্য দেখে প্রতিনিয়তই সবাই মুগ্ধ হয়। কেননা সূচিবতা সবুজ শ্যামল ছায়া এবং স্বদেশ অক্সিজেনের দেখা পাওয়া যাবে একমাত্র গ্রামে এলেই। এবার ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম গ্রামের মেঠো পথ গ্রামের মাঠঘাট নদী-নালা আর সবুজ গাছপালার মাঝে খুব সুন্দর সময় অতিবাহিত করেছি।। আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম অঞ্চলের জানা-অজানা কিছু ফুলের ফটোগ্রাফি।। আসলে সৌন্দর্য চারিদিকে থাকে। দেখার বিষয় ব্যক্তির উপর নির্ভর করে ।ব্যক্তি কিভাবে তার দৃষ্টিভঙ্গি দিয়ে উপভোগ করবে সেটাই মুখ্য বিষয়।
🐝🐝
লোকেশন:
আমি এবং আমার বন্ধু এক বিকেলে বের হয়েছিলাম গ্রামের মেঠো পথ ধরে অজানা গন্তব্য স্থানে যেখানে নদীর সাথে পথ মিশে গেছে। আমাদের উদ্দেশ্য ছিল সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য এবং গ্রাম অঞ্চলের সবুজে মোড়ানোর দৃশ্য উপভোগ করব। দু দিক দিয়ে ফসলী জমি এবং মাঝখান দিয়ে মেঠো পথ অবিরাম সৌন্দর্যের চারণভূমি।। এমন সুন্দর সবুজে মরানো পরিবেশে কার মন চাইবে কিছুটা সময় উপভোগ করতে। গ্রামের মেঠো পথ দিয়ে হেটে যাওয়ার সময় পথের বাঁকে দেখা মিলল খিলক্ষেতের জমি। রাশি রাশি 'তিল ফুল ফুটেছে সবুজ পাতার ফাঁকে। আর সেখান থেকে মৌমাছির মধু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে।। এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে ফুল থেকে মৌমাছির মধু সংগ্রহ করা এবং তিল ফুলের কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরেছি আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে।
🍀🍀
লোকেশন:
মাঠের মধ্যে রয়েছে পাকা আধা বাঁকা ধানের ক্ষেত। সোনালী ধানের সমষ্টি সুগন্ধে ভরে উঠছে মন। কৃষক ব্যস্ত মাঠে ধান কাটায়। হাঁটতে গিয়ে একপর্যায়ে পথের ধারে একটি সবুজ ঝোপের মাঝে দেখি ভিন্ন রকমের এই ফুল ফুটে রয়েছে।। পূর্বে এই ফুল দেখেছে কিনা জানিনা তবে এই ফুলের সৌন্দর্য দেখে প্রথমবার আমি মুগ্ধ হয়েছি।। সবুজ ডগা ডোরাকাটা দাগ উপরে ছোট্ট ছোট্ট সাদা লাল ফুল এই সবুজ গালিচার সৌন্দর্য দারুন ভাবে ফুটিয়ে তুলেছে।।
🎃
লোকেশন:
কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছেন লতাটা। কুমড়ো ফুলের উপমা দিয়ে লেখা হয়েছে কত গল্প কত কাহিনী কত কবিতা কত উপন্যাস।। বিশেষ করে যুদ্ধের কাহিনী এর মধ্যে কুমড়ো ফুলের কথা বলাতে কুমড়ো ফুল ভালোভাবে প্রকাশ পেয়েছে মানুষের মাঝে।। ঝোপের আড়ালে ফুটে থাকা এই কুমড়ো ফুলের সৌন্দর্য আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
🌹🥀
লোকেশন:
উপরের ফটোগ্রাফিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার বাগানের সদ্য ফুটে থাকা গোলাপ ফুলের সৌন্দর্য। এই ফটোগ্রাফি গুলা আমি এক সন্ধ্যায় ও আমার ফুলবাগান থেকে ফ্রেমবন্দি করেছি। ফটোগ্রাফি তে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন একটি ফুলের মাঝে তিন চারটা কালার বিদ্যমান রয়েছে। এই গোলাপকে আমাদের গ্রাম্য ভাষায় হাজারী গোলাপ নামে ডাকা হয়।।
🌺🌺
লোকেশন:
জবা ফুলের সৌন্দর্য হচ্ছে দেখে সেই মুগ্ধ হয়। ৫ পাপড়ি একটা শীষ। শিশের মাথায় আবার ছোট ছোট ফুলের বিন্দু যেখান থেকে মাঝে মাঝেই দেখা যায় মৌমাছি প্রজাপতির মধু আহরণ করতে। এই সুন্দর দৃশ্যটি ফ্রেমবন্দি করেছি আমাদের পাশের বাসার পুকুরপাড় থেকে।
🌻🌼🌷
লোকেশন:
উপরের তিনটি ফটোগ্রাফিতে তিন রকমের ফুলের দৃশ্য আপনাদের কে দেখানোর চেষ্টা করেছি যার মধ্যে একটি ফুল আমাদের সবার পরিচিত সূর্যমুখী। বাকি একটি ফুলের নাম হচ্ছে ভাটি ফুল। এই ফুলটি অনেকেরই অচেনা থাকতে পারে।। বিশেষ করে যারা শহরে বাস করে।। এটি এক ধরনের গাছারা যেটি সব ঝারে জন্মায় এবং এই সময়ে এলে গাছগুলো ফুলে ফুলে ভরে ওঠে।। অন্য আরেকটি ফুল দেখতে পাচ্ছেন এই ফুলের নাম আমার জানা নেই তবে ফুলটি প্রথমবার আমি দেখে মুগ্ধ হয়েছিলাম একটি পার্কে। সেখান থেকেই এটি ক্যামেরাবন্দি করা। যাহোক এই ছিল আমার আজকের ফুলের ফটোগ্রাফি পোস্ট আশা করছি ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।
ডিভাইসঃ Redmi Note 5
VOTE @bangla.witness as witness OR
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
গ্রামের অপরূপ সৌন্দর্য্য আসলেই আমাদেরকে মুগ্ধ করে। আর গ্রামীন পরিবেশে যেতে ভালোই লাগে বিশেষ করে বেড়ানোর জন্য সারাদিন থেকে ঘোরাঘুরি করলে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায়। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু অসাধারণ হয়েছে খুব ভালো লেগেছে আমার কাছে।
ঠিকই বলেছেন আপু গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমাদেরকে প্রতিনিয়তই মুগ্ধ করে দেয়।। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।।
আপনার ফুলের আলোকচিত্র গুলো দেখে তো আমি চোখ ফেরাতে পারছিনা। সদ্য ফুটে থাকা কিছু ফুলের সৌন্দর্য উপভোগ করেছেন আপনি খুব সুন্দর ভাবে। প্রত্যেকটা ফুলের আলোকচিত্র একেবারে অন্যরকম ছিল। খুবই সুন্দরভাবে ফুলের সৌন্দর্যতা ফুটে উঠেছে। আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি, জবা ফুলের ফটোগ্রাফি এবং একেবারে সবচেয়ে শেষের ফুলের ফটোগ্রাফিটা একটু বেশি ভালো লেগেছে দেখতে। প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল যেগুলোর মধ্যে এই তিনটি সব থেকে বেশি অন্যতম।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এবং উৎস মূলক মন্তব্য করে প্রতিনিয়ত সাথে থাকার জন্য। জবা ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।
আমাদের গ্রাম বাংলার বৈচিত্র খুব সুন্দর সত্যিই অসাধারণ লাগে বিভিন্ন ফুলে ফলে সবুজে ভরা এই ধান ক্ষেত, মাঠ সব সুন্দর দেখা যাচ্ছে। আপনি অসাধারণ ফটোগ্রাফি নিয়েছেন ফুলের এবং প্রাকৃতিক দৃশ্যের দেখতে অসাধারণ হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালই লেগেছে।
গ্রাম বাংলার সৌন্দর্য দেখে প্রতিনিয়তই আমরা মুগ্ধ হই এবং নিজেকে শীতল রাখতে চেষ্টা করে গ্রাম বাংলায় গেলে। ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ
ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে । নাম না জানা কয়েকটি ফুলের ফটোগ্রাফি দেখলাম যেগুলো এর আগে দেখি নি । তবে বন্ধুর সাথে বিকেল বেলায় ঘুরতে যেয়ে তিল ফুলের যে ফটোগ্রাফি করেছেন সেটি আমার কাছে বেশ ভালো লেগেছে । এছাড়া ভাটি ফুল শেষের ফুল টিও বেশ চমৎকার ছিল ।ধন্যবাদ আপনাকে ।
সত্যি ভাইয়া নাড়ির টানে আমরা গ্রামে ফিরে যাই। আর গ্রামের অপরূপ সৌন্দর্য হৃদয় শীতল করে দেয়। বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। ফুল গুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে সুন্দর এবং উৎসাহমূলক মন্তব্য করার জন্য।।
অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে আমার। আমাদের সাথে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার পোষ্টের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ ভাইয়া।।
ভাইয়া অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট করেছেন আপনি। আপনার এই পোষ্টের প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আপনার এই পোস্টের মাধ্যমে অনেক দিন পর সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার পোষ্টের সকল ফটোগ্রাফি গুলোর মধ্যে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে খুবই ভালো লেগেছে জানে সত্যি অনেক ভালো লাগছে এখন মনে হচ্ছে পোস্টটা সার্থক হয়েছে।।
ধন্যবাদ আপনাকে
আজ আপনি আমাদের মাঝে অসাধারণ কিছু খুলে ফটোগ্রাফি করে উপস্থাপন করছেন। আপনার এই সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। খুব ভালোলাগার ফটোগ্রাফি গুলো। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করে যাচ্ছি ফটোগ্রাফির স্কিল টা আরো একটু ভালো করে নেওয়ার জন্য আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।।
ঠিক বলেছেন ভাই,গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা সবাই প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যায়। আপনি আর আপনার বন্ধু মিলে আপনাদের মনের মত গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছিলেন দেখে ভালো লাগলো। প্রথমে আপনারা তিলক্ষেতের জমিতে পৌঁছেছিলেন, আর এই ছবির মাধ্যমে আজ প্রথমবারের মতো আমি তিল ক্ষেত দেখতে পেলাম। ভাটি ফুল গুলো অসম্ভব সুন্দর দেখাচ্ছে, সূর্যমুখীও কম যাচ্ছে না। এছাড়া গোলাপ, জবা, কুমড়ার ফুল সবকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।
সবগুলো ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম।।
ভালো লাগে ফটোগ্রাফি করতে তাই মাঝে মাঝে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হই।। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য।।