যেখানে সবাই নিশ্চুপ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এই মুহূর্তে যদি নিজের কথা বলি। তাহলে এই যে এতো এতো কথা বলা, এতো চিন্তা, এতো চিৎকার, হইহুল্লোর সবকিছুই হচ্ছে, কিছুই থেমে নেই কারণ আমাদের মুখ কিছুক্ষণ বন্ধ থাকলেও আমাদের মস্তিষ্ক কিন্তু একেবারেই বন্ধ থাকে না। সে কিন্তু সারাক্ষণ সচল থাকে। আর তার এই সচল থাকার জন্যই আমরা সারাক্ষণ কোনো না কোনো চিন্তাতে মজে থাকি।

অর্থাৎ নিশ্চুপতা, চুপচাপ এসব যেনাও আমাদেরকে কোনোভাবেই ছুঁতে পারে না। কারণ আমরা আসলে আমাদেরকে ছুঁতে দেই না। অর্থাৎ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা,এটা আমরা জানি। অর্থাৎ আপনি কাজ না করলেও, আমি কাজ না করলেও আমাদের মস্তিষ্ক কখনো কাজ না করে বসে থাকে না। সে তার বিভিন্ন কাজকর্ম করতেই থাকে, করতেই থাকে। অর্থাৎ যাকে বলে বিরামহীন ভাবে কাজ করে।

কিন্তু মস্তিষ্ক কোথাও একটা গিয়ে আটকে যায়, কোথাও একটা গিয়ে থমকে যায় আর সেটা হলো মৃত্যু। মৃত্যু যখন আমাদের হাতছানি দেয়, মৃত্যু যখন আমাদের তার নিজের কাছে ডাকে। তখন আসলে আমাদের মস্তিষ্ক ও কাজ করা বন্ধ করে দেয়। ছুটি নিয়ে নেয় আজীবনের জন্য। ওই একটা জায়গাতে গিয়েই আমরা সকলেই মিলিত হই। সকলেই নিশ্চুপ হয়ে যায়। যে নিষ্ঠুরতা ভাঙ্গে না আর কখনো, যে নিশ্চুপতার নেই আলাদা কোনো কারণ, ব্যাখ্যা কিংবা কৈফিয়ত। কতো কতো কারণ থাকা সত্ত্বেও, কতো কতো কথা বলা থাকা সত্ত্বেও আমরা তাও নিশ্চুপ হয়ে যাই মৃত্যুর সামনে, মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে দেই। নিশ্চুপ হয়ে হারিয়ে যাই পৃথিবী থেকে। সেখানে এই নিশ্চুপতা থমকে যায়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61813.78
ETH 1654.16
USDT 1.00
SBD 0.42