পেন্সিল আর্টঃজ্যোৎস্না রাতে বাঁশ ঝাড়ের দৃশ্য অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন। আমিও ভাল আছি।আজ ১৬ই জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ,৩০ মে,২০২৩ খ্রীস্টাব্দ।বন্ধুরা, নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি পেন্সিল আর্ট নিয়ে। আর তা হচ্ছে জ্যোৎস্না রাতে বাঁশ ঝাড়ের দৃশ্য। আমি চেস্টা করেছি সুন্দর করে দৃশ্যটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি তা আপনারা কমেন্ট করে জানাবেন আশাকরি। এটা আমার ছবি আকার দ্বিতীয় প্রচেস্টা। আর আগে মোম রং ব্যবহার করে প্রাকৃতিক দৃশ্য একেছিলাম। আপনারা বেশ পছন্দ করেছিলেন। তাই আবার আকার সাহস পেলাম। খুব সামান্য উপকরণ ব্যবহার করে আমি এই দৃশ্য একেছি। ছবিটি আকার জন্য আমি ব্যবহার করেছি সাদা কাগজ,পেন্সিল,কয়েনসহ আরও কিছু উপকরণ। চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি জ্যোৎস্না রাতে বাঁশ ঝাড়ের দৃশ্য একেছি। তা ধাপে ধাপে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

p1.jpg

উপকরণ

p7.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। স্কেল
৪।এক টুকরো টিসু
৫।১টি এক টাকার কয়েন

ধাপ-১

p8.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি ছবির মতো করে।

ধাপ-২

p9.jpg

এরপর পেন্সিল দিয়ে কিছু ঘাস একে নিয়েছি খাতার নিচের দিকে।

ধাপ-৩

p10.jpg

এ ধাপে পয়সা বসিয়ে গোল করে দাগ দিয়ে চাঁদ একে নিয়েছি ।

ধাপ-৪

p11.jpg

p12.jpg

এবার কাগজের যে অংশে চাঁদ একেছি সেই অংশ পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবং এক্টুকরো টিসু দিয়ে ঘষে একটা কাল ভাব এনেছি রাত বোঝানোর জন্য।

ধাপ-৫

p13.jpg

p14.jpg

p15.jpg

এবার পেন্সিল বসিয়ে বাঁশ আকার জন্য পেন্সিলটি চাপ দিয়ে পেন্সিলের শিস দিয়ে বাঁশ একে নিয়েছি। একইভাবে উলটো দিক দিয়ে একই ভাবে একে নিলেই বাঁশ আকা হয়ে যাবে।

ধাপ-৬

p16.jpg

p17.jpg

এবার বাঁশের গিরাগুলো পেন্সিল দিয়ে যুক্ত করে দিয়েছি। এবং কিছু কাটা বাঁশ একে নিয়েছি ।

ধাপ-৭

p18.jpg

p19.jpg

p6.jpg

এবার বাঁশের কিছু পাতা একে দিয়েছি ছবি সুন্দর লাগার জন্য। এবং কিছু পাখি একে নিয়েছি।

শেষ ধাপ

p4.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়েছি।

উপস্থাপনা

p3.jpg

p26.jpg

আশকরি আজ আমার আঁকা জ্যোৎস্না রাতে বাঁশ ঝাড়ের দৃশ্যটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি, নিত্য নতুন পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের জ্যোৎস্না রাতে বাঁশ ঝাড়ের দৃশ্য অংকন এখানেই শেষ করছি।

পোস্ট বিবরণ

শ্রেণীপেন্সিল আর্ট
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ৩০মে,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

বাহ খুব সুন্দর আর্ট করেছেন আপনি। এই ধরনের আর্ট দেখতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে জ্যোৎস্না রাতে বাঁশ ঝাড়ের দৃশ্য অংকন করেছেন। আর্টটি বেশ দুর্দান্ত হয়েছে। জোসনা রাতের আটটি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত দুর্দান্ত আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার করা জোৎস্না রাতে বাঁশবাগানের পেন্সিল আর্ট জাস্ট চমৎকার লাগছে দেখতে আপু।মুগ্ধ হয়ে গেলাম পুরো আর্টটি দেখে।এই আর্টগুলো করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।তাছাড়া আপনি আর্ট এর প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনি এত সুন্দর আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেন্সিল আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

 3 years ago 

দ্বিতীয় প্রচেস্টায় খুব সামান্য উপকরণ ব্যবহারের মাধ্যমে জ্যোৎস্না রাতের বাঁশ ঝাড়ের অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আপনার এই আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক নিখুঁতভাবে এই আর্ট সম্পন্ন করেছেন আপনি।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37