জেল পেন দিয়ে ম্যান্ডেল আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হয়েছি। আমি এর আগে কখনো কোন ম্যান্ডেলা আর্ট তৈরি করিনি। আজকে প্রথম আমি এই ম্যান্ডেলা আর্টটি তৈরি করেছি।" আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে অনেক ভাই-বোনেরা আছেন যারা অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করেন। তাদের ম্যান্ডেলা আর্ট থেকে অনুপ্রাণিত হয়েই আমি আজকের ম্যান্ডেলা আর্টটি তৈরি করেছি। আজকে প্রথম তৈরি করেছি তাই খুব একটা ভালো হয়নি হয়তো তবে পরবর্তীতে আমি আরো ভালো করে ম্যান্ডেলা আর্ট তৈরি করার চেষ্টা করবো। তবে আপনাদের কাছে যদি এই ম্যান্ডেলা আর্ট টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি, আপনাদের ভালো লাগবে।

IMG_20230909_212719.jpg

উপকরণ সমূহ:-

১. আর্ট পেপার
২. কালো জেলপেন
৩. সোনালী রঙের জেলপেন
৪. পেন্সিল কম্পাস ।

ধাপ-০১

IMG_20230909_204525.jpg

ম্যান্ডেলা আর্ট করার জন্য প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে ছোট বড় করে ৫ লেয়ারের পাঁচটি বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-০২

IMG_20230909_204748.jpg

এরপর তৃতীয় বৃত্তটিতে এভাবে ডিজাইন করে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20230909_205038.jpg

এরপর তৃতীয় বৃত্তের মাঝখানে সোনালী রঙের জেল পেন দিয়ে একই রকম ভাবে আবারও ডিজাইন করে নিয়েছি।

ধাপ-০৪

IMG_20230909_205523.jpg

এরপর চতুর্থ বৃত্তটি তৃতীয় বৃত্তের মত করে একইভাবে আবারও ডিজাইন করে নিয়েছি।

ধাপ-০৫

IMG_20230909_210215.jpg

এরপর চতুর্থ বৃত্তের ডিজাইনের মাঝখানে ফুল এঁকে নিয়েছি।

ধাপ-০৬

IMG_20230909_210831.jpg

এরপর চতুর্থ বৃত্তটির ডিজাইনের ফুলের চারিপাশের অংশ কালো জেল পেন দিয়ে ভরাট করে দিয়েছি এবং পঞ্চম বৃত্তে আবারো একটি ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-০৭

IMG_20230909_211437.jpg

এরপর পঞ্চম বৃত্তের মাঝখানের প্রতিটা অংশে কালো জেলপেন দিয়ে ফুলের ডিজাইন করে নিয়েছি এবং সোনালী রঙের জেল পেন দিয়ে ফুলের চারিপাশ ভরাট করে নিয়েছি।

ধাপ-০৮

IMG_20230909_211631.jpg

এরপর পঞ্চম বৃত্তের ফাঁকা অংশে গোল গোল করে ভরাট করে নিয়েছি।

ধাপ-০৯

IMG_20230909_211802.jpg

এরপর পঞ্চম বৃত্তের গোল গোল ডিজাইন করা অংশ
গুলো কালো জেলপেন দিয়ে ভরাট করে নিয়েছি।

ধাপ-১০

IMG_20230909_212236.jpg

এরপর সোনালী রঙের জেল পেন দিয়ে বৃত্তের বাইরের দিকে এবং ভেতরের দিকে ডিজাইন করে নিয়েছে।

ধাপ-১১

IMG_20230909_212719.jpg

এরপর এই বৃত্ত আকৃতির ম্যান্ডেলা আর্টের মাঝখানের অংশে " আমার বাংলা ব্লগ " লিখে চারিপাশে সোনালী রঙের জেল পেন দিয়ে অনেকগুলো লাভ এঁকে নিয়েছি। এভাবে আমি কালো জেলপেন ও সোনালী রঙের জেল পেন দিয়ে একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে নিয়েছি।

ফলাফল

IMG_20230909_212821.jpg

Sort:  
 3 years ago 

আপনার মেন্ডেলা আর্ট সবসময় অনেক সুন্দর হয়। আর ম্যান্ডেলা আর্ট জেল পেন দিয়ে করলে অনেক সুন্দর দেখা যায়।ঠিক তারই ধারাবাহিকতায় আপনার আজকের ম্যান্ডেল আর্ট অনেক অনেক সুন্দর দেখাচ্ছে।এতো সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হয়েছি আপু, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রথম ম্যান্ডেলা এঁকেছেন তাও বেশ ভালোই একেছেন।গ্লিটার পেন হওয়াতে দেখতে বেশ ভালো লাগছে।বেশ সময় এঁকেছেন বুঝায় যাচ্ছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জেল পেন দিয়ে দারুন এক মেন্ডেলার চিত্র অঙ্কন করেছেন। যেটা আপনার প্রথম এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলেন প্রথমেই আপনি নিজের ক্রিয়েটিভিটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago (edited)

ভাইয়া কখনো ম্যান্ডেলা আর্ট করেননি আর প্রথম করেই এত চমৎকার হয়েছে সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম ।আর জেল পেন দিয়ে করার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। যদিও জেল পেন দিয়ে আঁকতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। বেশ ভালো লাগলো আপনার আর্ট টি।ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জেল পেন দিয়ে খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে ফেলেছেন আপনি৷ এটি আপনার প্রথম আর্ট হওয়া সত্ত্বেও এটি একদম সুন্দর হয়েছে৷ আগামীতে আরো সুন্দর সুন্দর কিছু মেন্ডেলা আর্ট শেয়ার করবেন বলে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কে কেন্দ্র করে আপনি জেল পেন দিয়ে ম্যান্ডেল আর্ট করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের সবার কাছে ভীষণ প্রিয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলার আর্ট করা আসলেই বেশ কষ্টকর। ঠিকই বলেছেন এই ব্লগে সবাই সুন্দর সুন্দর ম্যান্ডেলার আর্ট শেয়ার করে। আপনি যে আজকে প্রথম ম্যান্ডেলার আর্ট করেছেন তা কিন্তু দেখে বোঝার উপায় নেই। এত নিখুঁতভাবে আর্টটি করেছেন। বিশেষ করে হলুদ কালোর কম্বিনেশনের কারণে আরো বেশি চমৎকার লাগছে আর্টটি।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

জেল পেন দিয়ে খুবই সুন্দর মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন। এই মেন্ডেলা চিত্র অঙ্কনটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে ম্যান্ডেলা আর্ট টি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জেল পেন দিয়ে খুব চমৎকার একটি মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। এ ধরনের আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। যদিও এই আর্ট গুলো তৈরি করতে সময় এবং ধৈর্য লাগে। আপনি এই মেন্ডেল আর্ট তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63135.41
ETH 1874.54
USDT 1.00
SBD 0.37