🦚 পেখম তোলা ময়ূরের ম্যান্ডেলা আর্ট🦚

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার বাংলা ব্লগের সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বেশি ভালো নেই। ছেলে আর তার বাবা ঠান্ডা জ্বর থেকে সুস্থ হয়েছে আর আমার শুরু হয়েছে। কোনো অসুখ সুখের নয় বরং যখন যেই অসুখ হয় তাই কষ্টের। তবে সুস্থ থাকলে আমরা তা বুঝি না। কাজের চাপে নিজের যত্ন নিতে ভুলে যাই। কিন্তু যখন অসুস্থ হই তখন আমরা বুঝতে পারি একদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে দেখার মতো কেউ থাকবে না। তারজন্য সব কিছুর আগে আমাদের উচিত নিজের যত্ন নেওয়া।

IMG_20231021_184210.jpg


যাই হোক আজ আবারও চলে আসলাম ভিন্ন পোস্ট নিয়ে। অনেক দিন পর ম্যান্ডেলা আর্ট নিয়ে এসেছি। আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। এই ধরনের আর্ট দেখতেও খুব সুন্দর লাগে। আজকে খুব সুন্দর ময়ূরের আর্ট নিয়ে চলে আসলাম। এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। আমার এই আর্ট করতে অনেক সময় লেগেছিল। আমার কাছে এখন আর্ট করতে অনেক ভালো লাগে। তারজন্য সবসময় চিন্তা করি পারি আর না পারি চেষ্টা করলে দোষ নেই। মানুষ একদিনে সব শিখতে পারেনা। চেষ্টা করতে করতে এক সময় সে সফল হয়ে যায়।


ছোট ছোট কাজের জন্য এই আর্ট আমার কাছে বেশি ভালো লাগে। এই আর্ট করতে যেমন ধৈর্য্যের প্রয়োজন তেমনি যথেষ্ট সময়েরও প্রয়োজন। এই আর্ট রঙিন দেখতে যেমন সুন্দর লাগে তেমনি সাদা কালো দেখতেও খুব সুন্দর লাগে। ম্যান্ডেলা আর্ট কি জানা ছিল না কিন্তু আমার বাংলা ব্লগে জয়েন হওয়ার পর সবার এত সুন্দর ও নিখুঁত আর্ট দেখে নিজেও করার চেষ্টা করলাম। এখন এই আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আগে প্রতিসপ্তাহে একটি করে শেয়ার করা হতো। কিন্তু এখন এই আর্ট করার সময় খুঁজেই পাই না। আজ ভাবলাম যেভাবেই হোক একটা ম্যান্ডেলা আর্ট করবো। যেই ভাবা সেই কাজ বসে পড়লাম খাতা কলম নিয়ে। তাহলে চলুন আপনাদের দেখিয়ে নেই আমার আর্টের ধাপগুলো।


𒆜প্রয়োজনীয় উপকরণ 𒆜

IMG_20231021_184323.jpg


★ সাদা পেপার

★ পেন্সিল

★ রাবার

★ কালো কলম


𒆜১ম ধাপ𒆜


প্রথমে পেন্সিলের সাহায্যে ময়ূরের মাথা এঁকে নেব।


𒆜২য় ধাপ𒆜


এবার নিচের দিকে ময়ূরের ছোট ছোট কিছু পালক এঁকে নেব।


𒆜৩য় ধাপ𒆜


এখন ময়ূরের পেখম তোলার সুন্দর দৃশ্য আর্ট করে নেবো।


𒆜৪র্থ ধাপ𒆜


এবার কালো কলম দিয়ে সম্পূর্ণ ময়ূর ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


𒆜৫ম ধাপ𒆜


এখন ময়ূরের পেখম ও ছোট ছোট পালক সুন্দর ভাবে ডিজাইন করে নেব।


𒆜৬ষ্ঠ ধাপ𒆜


এবার ময়ূরের মাথার উপরে গোল করে ফুলের ডিজাইন করে নেব।


𒆜শেষ ধাপ𒆜



এবার সবশেষে নিচে আর কিছু পালক ও গোল করে ডিজাইন করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের পেখম তোলা ময়ূরের ম্যান্ডেলা আর্ট। সম্পূর্ণ আর্ট শেষ করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। তবে সম্পূর্ণ আর্ট শেষ করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG_20231021_184245.jpg


সবশেষে আর্টের ভিতরে আমার সাইন দিয়ে দেব। এই ধরনের সুন্দর ও ইউনিক আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের মাঝে চেষ্টা করেছি প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করতে জানিনা কতটুকু পেরেছি। আমার এই আর্টের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো আর্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



CamScanner 09-18-2023 18.54.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি পেখম তোলা ময়ূরের ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি ময়ূরের ম্যান্ডেলা আর্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দরভাবে প্রতিটা স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

কোন মানুষই সুস্থ থাকলে অসুস্থতার মর্ম বোঝে না ।আসলে আমাদের সবারই নিজের যত্ন নেওয়া উচিত অসুস্থ হলে তখন নিজেরই কষ্ট হয় । আর ঠিকই বলেছেন ম্যান্ডেলা আর্টগুলো ছোট ছোট ডিজাইনের কারণে অনেক ভালো লাগে । আপনার আর্ট কিন্তু ভালোই হয়েছে আপু ।

 3 years ago 

হ্যাঁ আপু অসুস্থ হলে নিজেরই কষ্ট তাই নিজের যত্ন নেওয়া উচিত। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বর্তমান সময়ে ঠান্ডা সর্দি একজনের লাগলে পরিবারের বাকিদেরও লাগে। যাই হোক আশা করি আপনিও দ্রুত সুস্থ হয়ে যাবেন। আপনার আজকের ময়ূরীর ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। আমার কাছেও ম্যান্ডেলার আর্টের এই ছোট ছোট ডিজাইনের কারণে আর্ট গুলো বেশি সুন্দর লাগে। আপনি অনেক সময় নিয়ে এটি তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। খুব চমৎকার হয়েছে দেখতে।

 3 years ago 

বর্তমানে ঠান্ডা জ্বরের মধ্যেও ভাইরাস প্রবেশ করেছে। তারজন্য পরিবারের একজনের হলে সিরিয়ালে সবার হতে থাকে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট গুলো আমার সব সময় অনেক ভালো লাগে। আজকেরটাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কাছে আমার ম্যান্ডেলা আর্ট ভালো লাগে জেনে খুশি। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আর আমি ম্যান্ডেলা আর্ট দেখতেও অনেক বেশি পছন্দ করি। আপনি পেখম তোলা ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে ভালো লাগলো। এই ডিজাইন টা দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নিশ্চয়ই সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছিল এই আর্টটি করতে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই আর্ট করতে যথেষ্ট সময়েরও প্রয়োজন ছিল আর আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে তো আপনার পেখম তোলা ময়ূরের এই ম্যান্ডেলা আর্ট। আপনি খুবই নিখুঁতভাবে এবং সময় ব্যবহার করে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন যা দেখেই বুঝতে পারছি। আপনি কিন্তু অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে পারেন। নিশ্চয়ই এটা অংক করতে আপনার অনেক সময় লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।

 3 years ago 

আপনি বেশ চমৎকারভাবে ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইনগুলো যত সুন্দর করে করা হয় ততই ম্যান্ডেলা আর্ট গুলো সুন্দর হয়। তবে এটি ঠিক এই প্লাটফর্মে আমরা কাজ করে এত সুন্দর সুন্দর আর্ট শিখতে পারলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ময়ূরের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই প্লাটফর্মে না আসলে এত সুন্দর কাজ শেখাই হতো না। ধন্যবাদ।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো দেখতে বেশ চমৎকার হয়। তবে আর্টগুলো সম্পূর্ণ করতে সময়ের প্রয়োজন হয়। ময়ূরের পেখম তোলা ম্যান্ডেলা আর্টটি দারুণ হয়েছে আপু 🌼

 3 years ago 

অনেক সময় লেগেছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

পেখম তোলা ময়ূরের ম্যান্ডেলা আর্টটি দেখতে জাস্ট অসাধারন লাগতেছে আপু। আপনার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রশংসনীয় কাজ ছিলো এটি। আপনি এর আগে অনেক সুন্দর সুন্দর আর্ট পোস্ট শেয়ার করেছিলেন আমি দেখেছি। আজকের আর্টটি দেখেও ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ভাইয়া সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পরিবারের যদি কেউ অসুস্থ হয় তাহলে একজন সুস্থ হয়তো আরেকজন অসুস্থ হয়ে পড়ে। দোয়া করি আপনিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। যাইহোক আপু অসুস্থতার মাঝেও পেখম তোলা ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপু অসুস্থতার মাঝেও চেষ্টা করেছি আপনাদের সাথে এক্টিভ থাকার জন্য। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38