"অতীত"
নমস্কার
অতীত:
কথায় আছে-অতীত কখনো পুরোনো হয় না আর অতীতের স্মৃতিকে কখনো মুছে ফেলা যায় না।কিছু স্মৃতি হৃদয়ের গভীরে বসত করে।অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো ভালো কিংবা মন্দ উভয়ই হতে পারে।কিছু স্মৃতি আমাদের কষ্ট দেয় আবার কিছু স্মৃতি আমাদের মনকে প্রশান্তি দেয়।মানুষ যখন একাকী থাকে কিংবা মন খারাপ থাকে কোনো কারণে তখন অতীতের স্মৃতিগুলো জড়ো হয় মনে।অতীতে ফিরে যাওয়া যায় না কখনো কিন্তু স্মৃতিকে আঁকড়ে বেঁচে থাকা যায় আজীবন।কিছু মানুষের জীবনে অতীত অনুপ্রেরণা,কিছু মানুষের জীবনে অতীত শুধুই যন্ত্রনা আবার কিছু মানুষের জীবনে অতীত বেঁচে থাকার খোরাক বলে মনে হয় আমার কাছে।
অতীত একটা ইতিহাস।যে ইতিহাস যতই পুরোনো হয় ততই তার গুরুত্ব বাড়ে।সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তন হয়।মানুষের আচরণ বদলে যায়, চিন্তাধারা পাল্টে যায় ফলে নতুন নতুনভাবে শেখার আগ্রহও জন্মায়।তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবকিছু নতুনভাবে শুরু করা উচিত।অতীতের খারাপ সময়গুলো ভুলে থাকার জন্য বেরিয়ে পড়তে হবে কোনো অজানা ঠিকানার উদ্দেশ্যে।
লেখাগুলো নিতান্তই আমার মনের অনুভূতি, সেটাই মন খুলে প্রকাশ করলাম মাত্র।যাইহোক আশা করি আমার আজকের লেখা ভাবনাগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
দিদি আজকের টপিকের মধ্যে দারুন কিছু কথা লিখেছেন ৷ যে কথা গুলো সত্য এবং কি বাস্তবিক ৷ আসলেই অতীতের ঘটনা মুহূর্ত অনেক কিছু যেগুলো জীবনের পাতায় রয়ে যায় ৷ তবে মাঝে মধ্যে কিছু অতীত ভুলে জীবনকে নতুন করে শুরু করতে হয়৷ খুব ভালো লাগলো ব্লগটি পড়ে ৷
চাইলে ও অতীতকে ভুলে থাকা যায় না, ধন্যবাদ দাদা।
অতীতকে নিয়ে সুন্দর লিখেছেন দিদি। সত্যি অতীতে ফিরে যাওয়া যায় না কিন্তু অতিতের স্মৃতি মুছে ফেলা যায় না। আর অতিত আসলে একটা ইতিহাস। তবে অতিতের খারাপ স্মৃতি গুলো মনে না রেখে সামনে দিকে এগিয়ে যেতে হবে।
ঠিক বলেছেন আপু,অতীতকে না ধরে রেখে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে।ধন্যবাদ আপনাকে।
ফেলে আসা দিনগুলো ফেলে আসা সময় কখনো ভুলা যায় না।। এমন এমন স্মৃতি আছে যা সারা জীবন মনে থাকে।।
যদিও কাল পরিক্রমায় অনেক কথা অনেক স্মৃতি ঝাপসা হয়ে যায়।।
তবে ফেলে আসা দিনগুলো ফেলে আসা স্মৃতিগুলো বার বার কিছু ফিরে যেতে চায়।।
বিশেষ করে ছোটবেলার স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না।।
আপনার লেখা কথাগুলো অনেক সুন্দর ছিল মনে রাখার মতো।।।
একদমই তাই,সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঝাপসা হয়ে আসে।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার সঙ্গে আমি একমত দিদি যে বর্তমান ও ভবিষ্যৎ দিয়ে অতিথিকে চিহ্নিত করা যায় না কারণ অতীত সম্পূর্ণ আলাদা।আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম।তবে আমার এই ধরনের পোস্ট অনেক ভালো লাগে। এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
আপনি আমার পোষ্ট পড়ে একটুখানি শিখতে পেরেছেন এটা জেনেই খুশি হলাম আপু।এতেই আমার লেখা সার্থক,ধন্যবাদ আপু।
অনেক সুন্দর লিখলেন আপু অতীত নিয়ে। ঠিক বলছেন আপনার প্রতিটি কথা অনেক গুরুত্বপূর্ণ ছিল। অতীত কারো জন্য খুবই দুর্বিসহ আবার অতীত থেকে অনেকেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা পায়। আজকের কর্মফল হবে ভবিষ্যতে ফলাফল সেটা হয়ে যাবে আমাদের জন্য অতীতের কর্মের ফল।
অনেক সুন্দর মন্তব্য করেছেন, কোনো কিছু থেমে থাকে না তাই ঘুরে ফিরে একই জায়গায় শেষ পরিণতি গিয়ে থামে।ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু অতীত যতই পূরণ হয় তার গুরুত্ব বাড়ে। আসলে অতীত থেকে মানুষ শিক্ষা নেই। কোন ভুল ত্রুটি করে থাকলে তা থেকে তারা সংশোধন হয়। আর অতীতে কোন কিছু ভালো করলে তা বারবার চোখের সামনে বাসে। অতীত এমন একটা জিনিস অনেকে ভুলতে চাইলো তা বলতে পারেনা। সব মানুষের কম বেশি অতীতের স্মৃতি মনে থাকে।
অতীত পুরোনো হলেও নতুন হয়ে ধরা দেয় ।অনেক সুন্দর ও সাবলীল মন্তব্য করেছেন আপু।