বন্ধুদের সাথে বাড়ির ছাদে বারবিকিউ পার্টি || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য
https://w3w.co/boggles.showering.pigs
জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে যাওয়ায় আমাদের বাজেট নির্ধারন করতে সত্যি খুব বেগ পেতে হয়েছে। তাও সবার সম্মতিক্রমে জন প্রতি ২০০ টাকা করে বাজেট নির্ধারন করা হয়। পার্টির দুইদিন আগেই আমাকে প্লাবন কল দিয়ে টং এ যাইতে বলে। আমিও চলে যাই। তারপর সেখানে আমি আমার টাকা জমা দেই। বাকি দের কাছেও টাকা চাওয়া হয়। কেউ সাথে সাথে দিয়েছে। কেউ পার্টির দিন দিয়েছে। আমরা ৮ জন মিলে পার্টি করবো নির্ধারিত হয়। টং এর কাছেই একটা ৬ তালা বিল্ডিং ছিলো সেটার ছাদে গত বছর ও করেছিলাম এবার ও সেখানে করবো।
https://w3w.co/boggles.showering.pigs
সকাল এর দিকে আমার বন্ধুরা বাজার করে ফেলে। আমারে কল দিছিলো কিন্তু আমি ঘুম এ ছিলাম। পরে ওরা মুরগি আমার বাসায় নিয়ে আসে। আগেই কেটে রাখছিলো। আমি প্লাবন এর আরেক বন্ধু নিবাস মিলে আমরা মুরগি ধুয়ে পরিষ্কার করি। নিবাস চাচ্চু খুব ভালো মত মুরগি ধুয়ে দেয়।
https://w3w.co/help.angry.clipped
মুরগি ধোয়ার পর এবার সেগুলো কে এবার মাখানোর পালা। আমার আগে থেকে কোনো আইডিয়া ছিলো না মাখানো সম্পর্কে। বন্ধু রাতুল বাটা মশল্লা গুলা ব্লেন্ড করে নিয়ে আসছে। প্রথমে সব মশল্লা দেওয়া হলো একে একে। আমরা ৩ জন মিলে বুদ্ধি করে করে একটু একটু করে দিচ্ছিলাম।
প্রথমে বড় একটি পাতিল এর ভিতর মুরগির গোশতও গুলো নেই। যেনো মশলা মাখাতে সুবিধা হয়। তারপর একে একে সব মশলা গুলো দেই। তারপর তেল দিয়ে দেই পরিমান মত। প্লাবন খুব ভালো ভাবে মিক্স করতে থাকে সব। আমি আর রাতুল বলে বলে দিচ্ছিলাম। এভাবে মাখানো শুরু হলো। নির্দেশ দাতা তো আছি ই৷
হাত দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করা হচ্ছিলো মিশ্রন টি৷ আর ফাকে ফাকে আমরা আরো মশলা মিশাইতে ছিলাম। এভাবে ধীরে ধীরে আমরা মেরিনেট করা শেষ করি। ৩ জন মিলে করায় মজাই লাগতেছিলো। একা কাজ হয়েও উঠেনা সহজে। বন্ধুরা মিলে করলে অনেক কাজ অনেক সহজেই হয়ে যায়। আমরাও পার্টির জন্য এক এক জন এক এক দায়িত্ব নিয়েছিলাম৷
https://w3w.co/marmalade.strutting.armrests
মেরিনেট হতে এগুলো ফ্রিজে রেখে আমরা অন্য কাজ শুরু করি।
মেরিনেট হতে দিয়ে আমরা অন্য সব কিছুর যোগান শুরু করি। প্লাবন গ্রিল আর কাঠ এর ব্যবস্থা করে। নইম কে পানির দায়িত্ব দেওয়া হয়। রাতুল ঠান্ডা পানীয়র ব্যবস্থা করে। বিকালে সব কিছু নিয়ে আমরা ছাদে চলে যাই। তারপর আগুন ধরানো শুরু করি। কারন কাঠ পুড়িয়ে কয়লা বানাতে হবে।
https://w3w.co/roving.homelands.hook
কাঠ গুলো পুড়তে পুড়তে এক সময় কয়লা হয়ে যায়। তারপর গ্রিল টা পরিষ্কার করে বসিয়ে দেওয়া হয়। সচিন আর প্লাবন এই কাজ গুলো করে৷ কারন এসব সম্পর্কে তেমন আইডিয়া নাই। আমরা ছবি তুলতে থাকি।
https://w3w.co/deranged.wired.shelved
ধীরে ধীরে বারবিকিউ হতে থাকে। আমরাও গান বাজিয়ে মজা করতে থাকি৷ প্লাবন আর সচিন গ্রিল করতেছিলো৷ ওদের অসংখ্য ধন্যবাদ। আমরাও টুকটাক কাজ করতেছিলাম৷
https://w3w.co/apron.retraced.force
খাওয়া দাওয়া শেষে আমরা মজা করি অনেক। সেই নাচানাচি করি। তারপর গান গাই সবাই মিলে৷ তারপর পার্টি শেষ করি৷ তারপর সব গুছিয়ে বাসায় চলে আসি। মজাই লাগে অনেক। আশা করি ভালো লেগেছে।
সবাই মিলে প্লান করে চাঁদা তুলে পিকনিক করার মজাই আলাদা। এই শীতেও এইভাবে দুইদিন করেছি। তবে বন্ধুদের সাথে কখনো বারবিকিউ করার সাহস পায়নি। কারণ এটা অনেক ঝামেলার বিষয়। তবে আপনারা দেখছি বেশ ভালো তৈরি করেছেন।
অনেক জন মিলে কাজ ভাগাভাগি করে নিলে আর ঝামেলা হয়না ভাই। করে দেখতে পারেন।
দারুণ ভাই !
ছাঁদে পার্টি করার আইডিয়াটা তো অনেক ভালো। আপনার পোস্টটা পড়ে একটা ভালো আইডিয়া পেলাম। আমি যখন পার্টি করব তখন বন্ধুদের নিয়ে ছাঁদে পার্টি করব। ধন্যবাদ ভাইয়া!
জ্বি ভাই মজা হবে অনেক।
বন্ধু মানেই বাড়তি আনন্দ বাড়তি উম্মাদনা। এবং কি আপনি অনেক সুন্দর করে আপনার বন্ধুদের সাথে বারবিকিউ পার্টি করেছেন বাড়ির ছাদে। এবং আপনার সে আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এবং অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর একটা পোস্ট বানিয়েছেন ভাইয়া। কারণ বন্ধুদের সাথে যেকোনো কাজ করাটাই হলো আনন্দের মধ্যে দিয়ে দিনগুলো কেটে যাওয়াএবং এই দিনগুলো আর কোনোদিন আপনার জীবনে ফিরে আসবে কিনা বলতে পারলাম না কারণ বন্ধু কিছু দিন পর মনে হয় যেন স্বার্থপর হয়ে যায় কিন্তু স্মৃতি গুলো মনের খাতায় চিরদিনের মতো রয়ে যায়। আমি দোয়া করি আপনার বন্ধুত দীর্ঘজিবী হোক ধন্যবাদ
জ্বি ভাইয়া দোয়া করবেন।
শীতের দিনে বন্ধুদের সাথে এভাবে বারবিকিউ পার্টির মজাই আলাদা। অনেক সুস্বাদু হয়েছে বারবিকিউ চিকেন গুলো। এত মজার খাবার আর বন্ধুরা সাথে থাকলে তো কথাই নেই । শুধু মজা আর মজা । পোস্টটি পড়ে বুঝাই যাচ্ছে কতটা আনন্দ করেছেন । আপনাকে অনেক ধন্যবাদ ভাই এই আনন্দের মুহূর্ত গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য , আপনার জন্য শুভকামনা রইল।
হ্যা ভাই অনেক মজা করেছি সবাই মিলে।