রঙিন পেপার দিয়ে মোমবাতি তৈরি || অরিগ্যামি পোস্ট
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আরো একটি নতুন পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট অরিগ্যামিকে কেন্দ্র করে। আমি আজ আপনাদের রঙিন পেপার দিয়ে মোমবাতি তৈরি করে দেখাবো। রঙিন পেপারের সাহায্যে ধৈর্য্য এবং সময় দিয়ে কোন কিছু তৈরি করলে অনেক সুন্দর দেখায়। রঙিন কাগজ দিয়ে আমার বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করতে খুবই ভালো লাগে। তাহলে চলুন আমি আজকে রঙিন পেপার দিয়ে কিভাবে মোমবাতি তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক।
• কয়েকটি রঙিন পেপার
• কেঁচি
• পেন্সিল
• গাম বা আঠা
প্রথমে একটি কাগজে লম্বালম্বি ভাবে আঠা লাগিয়ে নেবো।
এখন কাগজটি রাউন্ড আকারে ভাঁজ দিব।
এখন সাদা কাগজের সাহায্যে মোমবাতির উপরের মোম গলে গলে পড়ছে এমন একটি নমুনা তৈরি করব। এখন সাদা কাগজটি যাতে কেঁচির সাহায্যে কাটতে সুবিধা হয় সেজন্য কাগজটির উপর পেন্সিলের সাহায্য নিয়ে আঁকিয়ে নেব নিচের ছবির মতো করে ।
এখন পেন্সিলের দাগের উপর দিয়ে কেঁচির সাহায্যে কেটে নেবো।
এখন আমি সাদা কাগজ দিয়ে যেটি তৈরি করেছিলাম সেটি আঠার সাহায্যে প্রত্যেকটি মোমবাতির উপর লাগিয়ে নেব। আমি মোট চারটি মোমবাতি তৈরি করেছি।
এখন তৈরি করব মোমবাতির আগুনের শিখা। এজন্য আমি হলুদ এবং লাল কালারের কাগজ আগুনের শিখার ন্যায় কেটে নিয়েছি।হলুদ কাগজটি একটু বড় এবং লাল টা একটু ছোট আকারের করব।
এখন হলুদ শিখার উপর লাল শিখাটি আঠার সাহায্যে লাগিয়ে নিব।
এখন আগুনের শিখা গুলো মোমবাতির সাথে জয়েন্ট করার পালা। মোমবাতির শিখার নিচের অংশে আঠা লাগিয়ে মোমবাতির সাথে লাগিয়ে নেব। এভাবে খুব সহজে রঙিন কাগজ দিয়ে আমি মোট চারটি মোমবাতি তৈরি করে ফেলেছি।
আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোন পোস্টে ইনশাআল্লাহ। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ঠিক বলেছেন আপু ,রঙিন পেপার দিয়ে কোনো কিছু সময় আর ধৈর্য্য নিয়ে তৈরি করলে সেগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। আপনি আজকে রঙিন পেপার দিয়ে কয়েকটি মোমবাতি তৈরি করেছেন , যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। শুভ কামনা রইল আপনার জন্য।
মূল্যবান মতামত দিয়ে পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।
খুব সুন্দর আইডিয়া তো আপু! কি সুন্দর করে এবং কত সহজেই রঙিন কাগজ দিয়ে চারটি মোমবাতি বানিয়ে আমাদের সাথে শেয়ার করলেন। আমার কাছে আইডিয়া টি খুবই ভালো লেগেছে ঐশী আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু, খুব সহজেই এবং কম সময়ে আমি এই মোমবাতিগুলো তৈরি করেছি। ধন্যবাদ আপু।
আপু আপনি খুব সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন। আমি তো প্রথমে ভেবেছিলাম বাস্তবের মোমবাতি জ্বালিয়ে রেখেছেন। কিন্তু পরে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম এটি আপনি রঙিন কাগজ দিয়ে বানিয়েছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।
এই লাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটি করার জন্য।
আপু আজ আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি মোমবাতি টি সত্যিই চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে যেন মোমবাতি গুলো জ্বলছে। সত্যি দারুণ বানিয়েছেন আপনি। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো এমনি দেখতে আমার কাছে ভালো লাগে ।কিন্তু আপনার আজকের টি অসাধারণ হয়েছে । ধন্যবাদ আপনাকে।
জ্বী আপু, মোমবাতি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। ধন্যবাদ খুব সুন্দর মতামত দেওয়ার জন্য।
বাহ ,খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে জ্বলন্ত মোমবাতি তৈরি করেছেন আপু। মোমবাতিগুলো দেখে তো একদম রিয়েল মনে হচ্ছে। ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপু রঙিন কাগজ দিয়ে মোমবাতি তৈরি করলেন। চমৎকার হয়েছে দেখতে। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে।আপনার মোমবাতিগুলো সুন্দর লাগছে। আপনার উপস্থাপনা ও বেশ দারুন ছিল।সুন্দর এই ডাই পোস্ট টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আমার তৈরি মোমবাতিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপু।
ওয়াও আপনি তো আজ আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন।রঙিন পেপার দিয়ে মোমবাতি তৈরি, আসলে মোমবাতিটা অনেক সুন্দর ছিল মোমবাতি মনে হচ্ছে জ্বলছে এত সুন্দর ছিল। এবং প্রতিটি ধাপ আপনি বেশ সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন অসাধারণ ছিল ধন্যবাদ।
গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বেশ সহজ করে সুন্দর কিছু মোমবাতি তৈরি করলেন। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। বিভিন্ন রং এর কাগজ ব্যবহার করার কারনে দেখতে বেশি সুন্দর লাগছে। আমার কাছে মোমবাতি গুলো বেশ ভাল লেগেছে । কিন্তু বেশি সুন্দর লেগেছে মোমবাতির শিখাগুলো। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই বিভিন্ন রঙের কাগজ ব্যবহার করেছিলাম মোমবাতি তৈরিতে। অনেক ধন্যবাদ আপু মতামত দেওয়ার জন্য।
ওয়াও আপু অসাধারণ হয়েছে একদম জলন্ত মোমবাতির।।মতো লাগছে হুবু বোঝাই যাচ্ছে না এটা কাগজ দিয়ে বানানো অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আপন কাগজ দিয়ে তৈরি করা মোমবাতি দেখে আমার কাছে তো খুব ভালো লেগেছে। সত্যি বলতো আমি প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো সত্যি কারের মোমবাতি হবে। পরে ভালো করে দেখে বুঝতে পারলাম এগুলো আপনি তৈরি করেছেন। আপনার আইডিয়া অসাধারণ ছিল এটা বলতে হয়।
আপনার কাছে মোমবাতি তৈরি টা ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।