পেপার কাটিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্ট পেপার কাটিং। পেপার কাটিং বিষয়ে এটিই আমার প্রথম পোস্ট।

IMG_20230911_141325_452~2@-1779915356-01.jpeg

পেপার কাটিং করতে সময় কম লাগলেও মনোযোগ সহকারে পেপার কাটিং এর কাজ সম্পন্ন করতে হয়।তা না হলে আউটপুট ভালো আসে না। পেপার কাটিং করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। সাবধানতা অবলম্বন না করলে এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে চলুন আমি আজ পেপার কাটিং করে কিভাবে একটি ফুল তৈরি করেছি সেটা দেখে নেয়া যাক।



উপকরণ :
• একটি রঙিন পেপার
• কাঁচি
• পেন্সিল


IMG_20230911_134834_597.jpg



প্রস্তুত প্রণালী

ধাপ-১

প্রথমে A4 সাইজের কাগজকে কোনাকুনি আকারে ভাঁজ দিব। কোনাকুনি ভাঁজ দেওয়ার পর বাড়তি অংশ কেটে ফেলবো।

IMG_20230911_135010_401.jpg

IMG_20230911_135110_107~2.jpg

ধাপ-২

কাগজটিকে পুনরায় আরও একবার কোণাকুনি ভাঁজ দিব।

IMG_20230911_135216_057.jpg

ধাপ-৩

তারপর কাগজটিকে দুই সাইট থেকে নিচে যেভাবে দেখছেন ঠিক সেভাবে ভাঁজ দিয়ে দিব।

IMG_20230911_135515_326~2.jpgIMG_20230911_135515_326.jpg

ধাপ-৪

বাড়তি অংশ দুইটা কাঁচির সাহায্যে কেটে ফেলবো।

IMG_20230911_135600_805~2.jpg

ধাপ-৫

কাগজ কেটে ফেলার পর দেখতে ঠিক এমনটা দেখাবে।

IMG_20230911_135729_673~2.jpg

ধাপ-৬

এখন পছন্দ অনুযায়ী পেন্সিলের সাহায্যে কাগজের উপর নকশা তৈরি করবো।

IMG_20230911_140129_755~2.jpg

ধাপ-৭

পেন্সিলের মার্ক করার স্থান বাদ রেখে বাড়তি অংশটুকু কাঁচির সাহায্যে কেটে নেব।

IMG_20230911_140627_813~2.jpg

IMG_20230911_140659_080~2.jpg

ধাপ-৮

কাটার পর আস্তে আস্তে ভাঁজগুলো খুলে ফেলব।

IMG_20230911_140831_204~2.jpg

IMG_20230911_140933_007~2.jpg

ধাপ-৯

ভাঁজগুলো খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে।

IMG_20230911_141308_902.jpgIMG_20230911_141122_407.jpg

IMG_20230911_141318_578.jpg

IMG_20230911_141235_845~2.jpg

IMG_20230911_141224_673.jpg

আশা করি আমার আজকের পেপার কাটিং টি আপনাদের পছন্দ হয়েছে। কেমন হয়েছে সেটা অবশ্যই মন্তব্যে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোন পোস্টে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন হাউজ ওয়াইফ এবং স্টুডেন্ট। আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। আর্ট এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শিখতেও আমার আগ্রহ রয়েছে। আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব রেসিপি শিখতে। সেই সাথে এখানে সবার সাথে ভালো সময় কাটানো সম্ভব হবে আমি আশা করি। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

রঙ্গিন কাগজ কেটে খুব সুন্দর করে ফুলের ডিজাইন করেছেন। আপনার পেপার কাটিং দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে রঙিন কাগজ কেটে ফুলের ডিজাইন করলে দেখতে খুব সুন্দর লাগে‌। আমিও মাঝে মাঝে কাগজ কেটে বিভিন্ন রকম ফুলের ডিজাইন করে থাকি ‌।ফুলের ডিজাইন করার প্রক্রিয়া চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।।।

 3 years ago 

পেপার কাটিং করে সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু। এরকম সুন্দর একটি নকশা আমিও অনেকদিন আগে তৈরি করেছিলাম। নকশা তৈরি করার সময় কাগজের ভাঁজ একটু উল্টো হয়ে এলে পুরো নকশা নষ্ট হয়ে যায়। চমৎকার লাগছে নকশাটি দেখতে। ‌

 3 years ago (edited)

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে পেপার কাটিং করে নকশা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এজাতীয় আটগুলো আমি খুবই পছন্দ করে থাকি। প্রায় মাঝেমধ্যে দেখা যায় অনেকেই এই জাতীয় নকশা আর্ট করতে বা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করতে। তবে এগুলো দেখলে যেন ফিরে পায় ছোটবেলায় হালখাতারা স্মৃতিগুলো। যাইহোক অনেক অনেক খুশি হলাম।

 3 years ago 

আপনার মুল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি কাগজের নকশা তৈরি করেছেন। এরকম নকশাগুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে সুন্দর দেখায়। এই নকশাগুলো তৈরি করতে সময় কম লাগলেও ভাঁজগুলো খুব সাবধানে দিতে হয়। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এই নকশাগুলো তৈরি করতে সময় কম লাগলেও ভাঁজগুলো খুব সাবধানে দিতে হয়।

ঠিক বলেছেন আপু, আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খুব চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে পেপার কাটিং করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলেই যদিও পেপার কাটিং করতে তেমন একটা বেশি সময় লাগে না তবে ধর্য নিয়ে নির্দিষ্ট রেখার উপর কাটিং করতে হয় যার কারণে অনেক বেশি সতর্ক থাকতে হয়। পেপার কাটিং দেখে আমি সত্যি মুগ্ধ দারুণ একটি আকৃতি দিয়েছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ জীবন ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন আপু পেপার কাটিং করতে সময় কম লাগলেও অনেক মনোযোগ দিয়ে করতে হয়। কারণ একটু যদি এলোমেলো হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগে না। সম্পূর্ণ অংশ নষ্ট হয়ে যায়। আপু আপনার পেপার কাটিং খুবই সুন্দর হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দারুন একটি পেপার কাটিং শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আমার পেপার কাটিং টি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

পেপার কাটিং গুলো খুব সুন্দর দেখায়। আজকেও আপনি পেপার কেটে সুন্দর ফুলের ডিজাইন করলেন। দেখতে অনেক চমৎকার দেখাচ্ছে। দেখেও অনেকটা ভালো লাগলো। মাঝেমধ্যে এরকম পেপার কাটিং তৈরি করলে ভালো লাগে। আজকে আপনি সুন্দর ভাবে পেপার কাটিং করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

সত্যি ই আপু পেপার কাটিং করে নকশা বানাতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আপনি চমৎকার একটি নকশা করলেন।দেখতে ভীষণ সুন্দর লাগছে।আপনি পেপার কাটিংয়ের ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই নকশাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

পেপার কাটিং ব্যবহার করে খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন আপু দিয়ে খতে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কোন কিছু তৈরি করতে হলে মনোযোগ সহকারে করতে হয়। তাছাড়া সময় দিয়ে ধৈর্য ধরে করলে আউটপুট ভালো পাওয়া যায়। খুব সুন্দর একটি পেপার কাটিং করলেন নকশাটি দেখতে অনেক সুন্দর হয়েছে। তাছাড়া পেপারের কালারটিও অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ রঙিন কাগজের পেপার কাটিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কমেন্টটি পড়ে অনেক বেশি উৎসাহ পেলাম আপু। অনেক ধন্যবাদ আপনাকে।।।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66230.81
ETH 1940.01
USDT 1.00
SBD 0.38