ফুলের অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটি ফুলের অরিগ্যামি পোস্ট। অরিগ্যামি পোস্ট গুলো দেখতে ভালো লাগলেও তৈরি করতে অনেক বেশি সময় লাগে। এই ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের অরিগ্যামি ধৈর্য এবং সময় সহকারে নিখুঁতভাবে তৈরি না করলে দেখতে একদমই ভালো দেখা যায় না। এই একটি ফুল তৈরি করতেই আমার অনেক সময় ব্যয় হয়ে গিয়েছে। তারপরও ফুলটি তৈরি করার পর দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। এ ধরনের ফুল অনেকগুলো বানিয়ে সুন্দর একটি ফুলের টবে সাজিয়ে রাখলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। তাহলে চলুন আজকের ফুলটি কিভাবে তৈরি করলাম সেটি ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপনা করি।



IMG_20240121_162136_582@-105991947-01.jpeg

IMG_20240121_161936_796@81546947-01.jpeg



উপকরণসমূহ :

• রঙিন পেপার
• কম্পাস
• পেন্সিল
• সিজার
• আঠা


IMG_20240121_153835_037.jpg



ধাপ-১

প্রথমে কম্পাস এবং পেন্সিলের সাহায্যে লাল রঙের কাগজটি গোল করে কেটে নিলাম। একই মাপের আমি মোট দুইটি কাগজ গোল রাউন্ড করে কেটে নিয়েছি।

IMG_20240121_154407_982~2.jpg

ধাপ-২

এখন গোল কাগজটি পর্যায়ক্রমে চারটি ভাঁজ দিবো।

IMG_20240121_154456_956.jpgIMG_20240121_154519_907~2.jpg
IMG_20240121_154603_581~2.jpgIMG_20240121_154622_438~2.jpg
ধাপ-৩

ভাঁজ দেওয়ার পর কেঁচির সাহায্যে এভাবে কেটে নিব।

IMG_20240121_155351_858.jpg

ধাপ-৪

এখন কাগজটির ভাঁজ খুলে ফেললে সুন্দর একটি ফুল তৈরি হয়ে যাবে।

IMG_20240121_155524_799~2.jpg

ধাপ-৫

একইভাবে আমি মোট দুইটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_20240121_155716_864~2.jpgIMG_20240121_160457_547.jpg
ধাপ-৬

এখন একটির সাথে আরেকটি আঠার সাহায্যে লাগিয়ে নিব।

IMG_20240121_160625_219.jpg

ধাপ-৭

এখন হলুদ কাগজ টি লম্বা করে কেটে কুচি কুচি করে কাটবো। তারপর হলুদ কাগজটি পেঁচিয়ে ফুলের মত তৈরি করে নেব। এখন এটির সাথে ফুলটি জোড়া লাগিয়ে নিব আঠার সাহায্যে।

IMG_20240121_160419_524~2.jpgIMG_20240121_160734_626~2.jpg

IMG_20240121_160826_926~2.jpg

ধাপ-৮

এখন একটি স্টিক এবং পাতা কেটে নিলাম সবুজ কাগজ দিয়ে।

IMG_20240121_160959_407.jpgIMG_20240121_161341_349~2.jpg
সর্বশেষ ধাপ

ফুল উল্টা পাশ করে ফুলের সাথে স্টিক এবং পাতাটি জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240121_161607_328.jpgIMG_20240121_161702_224~2.jpg

IMG_20240121_162207_349@-708949277-01.jpeg


এই হলো আমার আজকের তৈরি সুন্দর ফুলের স্টিক।আজকের এই অরিগ্যামি টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।



আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

দারুন একটি ফুলের অরিগ্যাম তৈরি করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। ফুলের লাল টকটকে পাপড়ি গুলো প্রধান সৌন্দর্য হিসেবে ফুটিয়ে তুলেছেন। আপনার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই ধরনের ফুল টবে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। এছাড়া এই জিনিস গুলো বানাতে অনেক সময়ও লাগে। আপনার এই ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বানানো ফুল দেখতে সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়েছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ফুলের অরিগ্যামি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ধরনের অরিগ্যামি গুলো দেখতে অনেক সুন্দর এবং সহজ মনে হলেও তৈরি করার সময় বোঝা যায় কতটা কঠিন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের অরিগ্যামি তৈরি করেছেন আপু। লাল কালার হওয়াতে ফুলটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ফুলটির ভিতরে হলুদ ছোট্ট ফুলটি দেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে একটু সময় লাগলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

চমৎকার মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

এ ধরনের ফলগুলো সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে।ঘরের সৌন্দর্য দ্বিগুণ করে । এ ধরনের কাজগুলো করতে ভালো লাগে যদিও সময় সাপেক্ষ এগুলো। যাইহোক আপনার তৈরি করা লাল ফুলটি দেখতে খুবই চমৎকার হয়েছে আপু।

 2 years ago 

অনেকগুলো এই ফুলের স্টিক বাড়িয়ে ফুলদানিতে সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতেও চমৎকার হয়। আর কাজগুলো সময় নিয়ে করলে দেখতেও ভালো লাগে। আপনার রঙিন কাগজ দিয়ে বানানো ফুলের অরিগ্যমিটি সুন্দর হয়েছে 🌼

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

আসলে আপু সময় নিয়ে কষ্ট করে একটি জিনিস বানালে সেটি দেখতে সুন্দর হলে সব কষ্টই সার্থক হয়ে যায় ।আপনার ফুলটি কিন্তু দেখতে চমৎকার হয়েছে। যদিও সময় লেগেছে তারপরও দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অরিগ্যামি গুলো দেখতেই শুধু সুন্দর আপু,কিন্তু এর পেছনের কাহিনীটা অনেক কঠিন।

 2 years ago 

ধৈর্য এবং সময় নিয়ে নিখুঁতভাবে তৈরি না করলে দেখতে একদমই ভালো দেখা যায় না ফুল গুলো এটা একদমই ঠিক বলেছেন। আপনার তৈরি রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর ফুলের অ্যারিগামি বানিয়ে শেয়ার করেছেন আপু।এরকম করে ফুল বানিয়ে টবে রাখলে সত্যি চমৎকার লাগে দেখতে।ধন্যবাদ সুন্দর ফুল গুলো ধাপে ধাপে বানানোর পদ্ধতি গুলো আমাদের সাথে তুলে ধরার জন্য।

 2 years ago 

সময় এবং ধৈর্য ছাড়া কোন কাজই সুন্দর হয় না। আপনার মতামতটি পেয়ে খুবই ভালো লাগলো আপু। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আপু দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর ভাবে আপনি ফুলের অরিগ্যামি তৈরি করলেন। যেহেতু ফুলের কালারটি আপনি লাল দিলেন। এবং মাঝখানে হলুদ কালার দিলেন। দারুন কালার দিয়েছেন তাই ফুলের কালার অনেক ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করার জন্য।

 2 years ago 

অরিগ্যামি তৈরির জন্য কালার সিলেকশন করা খুবই গুরুত্বপূর্ণ। মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি ফুলের অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের অরিগ্যামি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। কালার কম্বিনেশন ও খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। ঠিক বলেছেন এধরনের কাজ গুলো করতে যদিও অনেক সময় ও ধৈর্য সহকারে করতে হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব যত্ম সহকারে অরিগ্যামি তৈরির কাজ সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

যত্ন সহকারে এ ধরনের অরিগ্যামি গুলো তৈরি করলে দেখতে খুবই আকর্ষণীয় লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যে কোন কিছু নিখুঁতভাবে তৈরি না করলে ভালো লাগে না দেখতে। বিশেষ করে রঙিন কাগজের জিনিসগুলো আপনার আজকের রঙিন কাগজের ফুলটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কালারের কারণে আরো বেশি ভালো লাগছে। ফুলটি তৈরি করতে যে অনেক কষ্ট করেছেন বোঝা যাচ্ছে। সবশেষে ভালো লাগছে দেখতে তাই অনেক।

 2 years ago 

এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে বেশ কষ্ট হয় এবং সময় নষ্ট হয়। তারপরও তৈরি করার পর দেখতে খুবই সুন্দর লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39