পেপার কাটিং ডিজাইন তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করি, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন । আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।



প্রতিদিনের মতো আজ ও নতুন একটি পোস্ট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টে থাকছে পেপার কাটিং ডিজাইন। পেপার কাটিং ডিজাইনগুলো তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। যেদিন পোস্ট করার টপিকস খুঁজে পায় না সেদিন পেপার কাটিং ডিজাইন করে থাকি।কারণ, পেপার কাটিং করে ডিজাইন তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং দেখতেও খুব সুন্দর দেখা যায়। তাই আজ চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইনের পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন, পেপার কাটিং ডিজাইনটির স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20231119_084033_158@2081616336-01.jpeg

IMG_20231119_083943_219~2@-92049133-01.jpeg



উপকরণ :

• পেপার
• কলম/পেন্সিল
• কেঁচি



ধাপ-১
IMG_20231119_082000_867~2@-271990005-01.jpegIMG_20231119_082058_525~2@-146203411-01.jpeg

দৈর্ঘ্য প্রস্থ সমান মাপের কাগজ নিয়ে কোণাকুণি ভাবে দুইটা ভাঁজ দিয়ে নিব।

ধাপ-২

IMG_20231119_082200_411~2@921882664-01.jpeg

IMG_20231119_082336_163@-375820430-01.jpeg

উপরের ছবির দিকে লক্ষ্য করুন এবং দেখুন ঠিক এভাবে কাগজটি ভাঁজ করে নিব।

ধাপ-৩

IMG_20231119_082409_354~2@-101311439-01.jpeg

কাগজের বাড়তি অংশটুকু কেঁচির সাহায্যে কেটে নিব।

ধাপ-৪

IMG_20231119_082725_364@511240281-01.jpeg

এখন কলম বা পেন্সিলের সাহায্যে কাগজটির উপর নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিব।

ধাপ-৫

IMG_20231119_083053_390~2@-1764778855-01.jpeg

এখন ডিজাইন করা কাগজটির বাড়তি অংশ কেঁচির সাহায্যে কেটে নিব।

ধাপ-৬
IMG_20231119_083127_665~2@1333357740-01.jpegIMG_20231119_083210_828~2@1270925008-01.jpeg

এখন কাগজের ভাঁজ গুলো আস্তে আস্তে খুলবো। কাগজের ভাঁজগুলো খোলার পর দেখবো খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে।

IMG_20231119_084030_384@771245864-01.jpeg

IMG_20231119_083839_478~2@-460020300-01.jpeg

এটাই ছিল আমার আজকের পেপার কাটিং ডিজাইন। আজকের এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে ইনশা - আল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

আসলেই আপু এরকম ডিজাইনগুলো দেখতে বেশ সুন্দর দেখায়। কারণ খুব নিখুঁতভাবে এই ডিজাইনগুলো কাটতে হয়। আপনিও চেষ্টা করেছেন নিখুঁতভাবে কাটিং করে আমাদের মাঝে শেয়ার করার। নকশাটি ধাপে ধাপেও সুন্দর ভাবে তৈরি করার উপস্থাপনা শেয়ার করেছেন। তা দেখে আরো ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

নিখুঁতভাবে করলে এই পেপার কাটিং ডিজাইন গুলো গেখতে বেশি সুন্দর লাগে। ধন্যবাদ।

 3 years ago 

এই ডিজাইনটি হল স্নোফ্লেক ডিজাইন।তুষার কণা দেখতে এমন হয়৷ খুব সুন্দর ভাবে বানিয়েছেন ডিজাইন টি। আর খুব সহজ ভাবে ব্যাখ্যা করছেন তৈরি করার প্রক্রিয়। ধন্যবাদ আপু কাগজের ডিজাইনটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জ্বী,, আমিও ইউটিউবে দেখেছি যে এটাকে স্নোফ্লেক ডিজাইন বলে। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর পেপার কাটিং ডিজাইন করেছেন আপনি। এই ডিজাইনগুলো করতে সময় কম লাগলেও দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। এই নকশাগুলো দিয়ে ঘর সাজালে, ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি নকশা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।।।

 3 years ago 

আপু আপনি ঠিক বলেছেন এই ধরনের পেপার কাটিং ডিজাইনগুলো করতে সময় কম লাগে,এবং দেখতেও কিন্তু খুব চমৎকার দেখায়।আপনি খুব সুন্দর একটি কাগজের নকশা তৈরি করেছেন আপু।খুবই ভালো হয়েছে ডিজাইনটি।আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপু আপনি খুবই সুন্দর একটা পেপার কাটিং তৈরি করছেন। আপনার পেপার কাটিং টি দেখে মুগ্ধ হলাম আপু। আপনি পেপার কাটিং তৈরি করার প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 3 years ago 

পেপার কেটে আপনি খুবই সুন্দর একটা নকশা তৈরি করেছেন। পেপার কেটে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতেও আমার কাছে অনেক ভালো লাগে। এক কথায় নকশাটি আমার কাছে চমৎকার লেগেছে। সামনের দিনে নতুন নতুন জিনিস তৈরি দেখতে চাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার পেপার কাটিং গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এসব কাটিংগুলো করতে হলে বেশ সাবধানতার সাথে করা লাগে। কাটতে গিয়ে একটু এদিক ওদিক হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। তবে আজকের কাটিং আপনি খুবই চমৎকার ভাবে কেটেছেন। এই ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আনার পেপার কাটিং ডিজাইন গুলো আপনার কাছে ভীষণ ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। শুভকামনা রইলো আপনার জন্য।।

 3 years ago 

এই ধরনের নকশা গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে আপু। তবে আপনি ঠিকই বলেছেন এই ধরনের নকশা তৈরি করতে বেশি সময় লাগে না কিন্তুু এগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর নকশা বানিয়েছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের নকশা বানাতে আমি খুব পছন্দ করি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর পেপার কাটিং ডিজাইন শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাগজ দিয়ে করা এই ডিজাইনটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার মতই বলেছেন যেদিন পোস্ট দেয়ার কিছু খুঁজে পাইনা তখনই আমিও দৌড়ে কাগজ কলম কিংবা কাটাকাটি করে কিছু তৈরি করার জন্য বসে পরি । আর এ ধরনের জিনিসগুলো বানাতেও খুব ভালো লাগে । আজকে কিন্তু আপু আপনার ফুলটি অসাধারণ হয়েছে । পেপার কাটিং এসব জিনিস গুলো দেখতে আসলেই খুব ভালো লাগে । হোয়াইট কালার কাগজ দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে ।

 3 years ago 

রঙিন পেপার মোটা হওয়ার সাদা পাতলা কাগজ দিয়ে পেপার কাটিং করার চেষ্টা করি। এতে কষ্ট কম হয়। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38