পেইন্টিং-"এসো নিজে করি"// ডিমের উপর সূর্যাস্ত দৃশ্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
০৪ জিলক্বদ ১৪৪৫। ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ।

১৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ।



🥀 ষড়ঋতুর গ্রীষ্মকাল মাস।

আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


🌹ডিমের উপর সূর্যাস্ত দৃশ্য।


IMG_20240512_232133.png


বেশ কিছুদিন আগে আমরা যে ঘরটাতে খাওয়া-দাওয়া করি সেই ঘরের পেছনে একটি লাউ গাছ রয়েছে। মাঝেমধ্যে দেখতাম দুইটা ঘুঘু পাখি উড়ে বেড়াতে। তাদের দেখে বোঝা যেত হয়তোবা ডিম পারবে। লাউ গাছের নিচে ছিল কিছু কাঁচা ঝাল গাছ। একদিন হঠাৎ করে ঝালগাছ দেখতে গিয়ে দেখি ঘুঘুর বাসা। তার কিছুদিন পর যেতে না যেতেই দেখি একটা ডিম পেড়েছে। মজার ব্যাপার হলো এমন ভাবে সে বাসা তৈরি করেছে যে কোন অবস্থাতেই ডিম পড়ে যেতে পারে। আমি কিছু কাঠি দিয়ে তার বাসাটা একটু যত্ন করে দিলাম। বেশ কিছুদিন এভাবে চলতে থাকলো। এরপরে একদিন গিয়ে দেখি একটা ডিমই আছে। কিন্তু জানিনা কি কারনে ঘুঘু পাখিটা ডিমে তাওয়া দিচ্ছিল না। তারপরও বেশ কিছুদিন অপেক্ষা করলাম। হঠাৎ করেই দেখি ডিমটা রয়েছে কিন্তু ঘুঘু গুলো সেখানে নেই। পশুপাখি কে আমি খুব ভালোবাসি। ঘুঘু দুইটা না থাকার কারণে বেশ খারাপ লাগছিল। এরপর থেকে ওই ডিমের কথা আমার মনে ছিল না।


মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে ডাইপোস্ট এসো নিজে করি, সপ্তাহ পালিত করা হচ্ছে। @rme দাদাকে ধন্যবাদ জানাই আমাদের এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। যদিও আমি এখন পর্যন্ত এখানে অংশগ্রহণ করি নাই। মনে হলো আজকে এখানে অংশগ্রহণ করবো। কি তৈরি করবো এমন ভাবতে হঠাৎ করে লাউ গাছ থেকে লাউ পারতে গিয়ে ওই ডিম চোখে পড়ল। তখন ভাবলাম এই ডিমের উপরে কিছু একটা আর্ট করবো। ব্যাস যেমন কথা তেমন কাজ। ডিমটা এনে পরিষ্কার করে মাস্কিং টেপ জড়াতে গিয়ে টপাশ করে ফেটে গেল। যখন ডিমের উপরে আর্ট করবো বলেছি তখন করবোই। তাই ফ্রিজ থেকে একটি মুরগির ডিম নিয়ে নিলাম। এরপরে শুরু করে দিলাম ডিমের উপর তৈরি সূর্য অস্ত যাওয়ার দৃশ্যের আর্ট। যতটুকু পারা যায় চেষ্টা করেছি সুন্দর ভাবে এই দৃশ্যটি অংকন করে আপনাদের মাঝে তুলে ধরতে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ব্লগ.....


🌹উপকরণ সমূহ।


IMG_20240512_110956.jpg


ক্রমিক নম্বরউপাদান
এক্রেলিক কালার।
মুরগীর ডিম।
ব্রাশ।
মাস্কিং টেপ।


🥀পোস্ট তৈরির ধাপ সমূহ।


🍁 ১ নং ধাপ।


IMG_20240512_111856.jpg

প্রথমে একটি মুরগির ডিম নিয়েছি এবং ডিমের একপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌺২নং ধাপ।


IMG_20240512_112100.jpg

এবার ডিমটিকে ভালোভাবে পরিষ্কার করে সাদা কালার করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🌻৩ নং ধাপ।


IMG_20240512_112442.jpg

সাদা কালার টি ভালোভাবে শুকিয়ে গেলে এর ওপরে হালকা হলুদ কালার করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🥦৪ নং ধাপ।


IMG_20240512_113204.jpg

এবার এর ওপর হালকা কমলা কালার করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


💐৫ নং ধাপ।


IMG_20240512_113552.jpg

এবার কমলা ও হলুদের মিশ্রন করে হলুদ কালারের উপরে মেঘ এঁকে নিয়ে এসছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🍇৬ নং ধাপ।


IMG_20240512_114102.jpg

মেঘ আঁকা সম্পন্ন হয়ে গেলে এর নিচে লাল এবং নীল কালার করে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🥬 ৭ নং ধাপ।


IMG_20240512_114519.jpg

এবার সবগুলো রং ভালোভাবে শুকিয়ে গেলে একটি সূর্য এবং পানিতে সূর্যের প্রতিচ্ছবি এঁকে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🎋৮ নং ধাপ।


IMG_20240512_114802.jpg

এবার একটি নৌকা এঁকে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🍓 ৯ নং ধাপ।


IMG_20240512_115527.jpg

নৌকার ঠিক বিপরীত পাশে একটি গাছ এঁকে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


🍒 ১০ নং ধাপ।


IMG_20240512_200126.jpg

ডিমের পাশে মাস্কিংটেপ দিয়ে জড়ানো ছিল এখানে আমি সেটা তুলে নিয়েছি।

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png

১১ নং ধাপ।


IMG_20240512_232133.png

ব্যাস এভাবেই তৈরি করে নিলাম ডিমের ওপরে সূর্যাস্তের একটি সুন্দর পেইন্টিং

b6adf5e19c0f0d951b385172f7bb1e20a81886be.png


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি এক্রেলিক আর্ট


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বাহ চমৎকার। এককথায় দারুণ লাগছে। এই ছোট্ট জায়গার মধ্যে এতো বড় একটা দৃশ‍্য পেইন্টিং করেছেন এটা খুবই আশ্চর্যের। বিশেষ করে আপনার প্রতিভার প্রশংসা করতেই হয়। ডিমের উপর সূর্যাস্তের পেইন্টিং টা বেশ দারুণ করেছেন ভাই। পেইন্টিং এর প্রতিটা ধাপ খুবই সুন্দর উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

অনেকদিন পরে এই পেইন্টিং করেছি ভাই। সময় এবং সুযোগের অভাবে করা হয় না। চেষ্টা করেছি ভালোভাবে করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার ভালো লেগেছে এটা জেনে আমার ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

পাখির বাসার প্রতি আপনার এই নিদারুণ যত্ন আমাকে সত্যিই অনেক বেশি মুগ্ধ করেছে। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝের ডিমের উপর সূর্যাস্তের সুন্দর একটা পেইন্টিং অঙ্কন করে তুলে ধরেছেন দেখে রীতিমত মুগ্ধ হলাম। এরকম পেইন্টিং দেখতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই শুধু পাখি বলেই নয় যে কোন পশুর উপরে আমার যথেষ্ট সিমপ্যাথি রয়েছে। কারন আমার ইচ্ছায় এরা সবসময় মুক্ত ভাবে চলাফেরা করুক আর এটাই তাদের সৌন্দর্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অবশেষে আপনি ডিমের উপর পেইন্টিং আর্ট করলেন। আপনার আর্ট করা ডিমের উপর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি অনেক বেশি ভালো লেগেছে। আপনি একদম ইউনিক পদ্ধতি অবলম্বন করে পেইন্টিং টি অঙ্কন করেছেন। আপনি ধারাবাহিক ভাবে পেইন্টিং আর্টের কাজটি সম্পন্ন করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার পেইন্টিং টি।

 2 years ago 

চেষ্টা করছি ভাই এটি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডিমের উপর খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন করেছেন। আপনার পেইন্টিং এর প্রশংসা অবশ্যই করতে হয়। সূর্যাস্তের দৃষ্টি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সুন্দর একটি পেইন্টিং পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমাদের সবার উচিত আপনার মত পশুপাখি প্রেমিক হওয়া তাহলেই আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। আপনি ডিমের উপর সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করেছেন দেখতে চমৎকার লাগছে ভাই। আপনার এই আর্ট পোস্ট আমার কাছে অনেক ইউনিক লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্রকৃতি ও পরিবেশকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু আমি এবং আপনি নয় সবার উচিত এদের প্রতি সহানুভূতিশীল দেখানো। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার আর্ট দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। ছোট্ট একটা ডিমের উপর দারুন একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপনি। দৃশ্যটা অসাধারণ লাগছে দেখতে। সূর্যাস্তের সময় গুলো আসলেই খুব ভালো লাগে। আপনার পেন্টিং এর কালার কম্বিনেশন টাও দারুন ছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চেষ্টা করেছি আপু এই সূর্যাস্তের দৃশ্যটি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার দক্ষতা দেখে নয়ন জুড়িয়ে গেল। এত সুন্দর ভাবে আপনি ডিমের ওপর চিত্র অঙ্কন করেছেন। যেটা আসলে সবার চোখে পড়ার মতো। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

ডিমের উপর সূর্যাস্তের দৃশ্যটি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া। আর্টটি কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে। এত সুন্দর ভাবে আপনি আর্টটি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে সত্যিই অনেক খুশি হলাম । খুব সুন্দর উপস্থাপনা ছিল আপনার। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু মাঝে মধ্যে চেষ্টা করি, অবশ্য এগুলো করতে সময় লাগে এর জন্য নিয়মিত করা হয় না। যেদিন সুযোগটা অনেক বেশি পায় তখন চেষ্টা করি। আপনার ভালো লেগেছে এবং আপনি খুশি হয়েছেন এটা যেন আমার ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভাইয়া অনেক সুন্দর আর্ট করেছেন আপনি। ডিমের উপর এত সুন্দর আর্ট করে দেখিয়েছেন দেখে খুবই ভালো লেগেছে আমার। অসাধারণ হয়েছে আপনার আর্ট করা। এত সুন্দর দক্ষতা দেখে মুগ্ধ হলাম ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38