আর্ট :- অসাধারণ ফুলের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250522-WA0021.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ফুলের পেইন্টিং করলাম।

আজকে চলে আসলাম খুব সুন্দর একটি ফুলের পেইন্টিং শেয়ার করতে। এই পেইন্টিংটা আমার অনেক পছন্দের একটি পেইন্টিং। আসলে বেশ কয়েকদিন আগেই এই পেন্টিং টা করেছিলাম। তখন থেকেই আমার অনেক ভালোলাগার একটি পেইন্টিং এটা। কিছু কিছু জিনিস রয়েছে যেটা সাধারণের মধ্যে অসাধারণ। তেমনি আমার কাছেও মনে হয়েছে এই পেইন্টিংটা দেখতে সিম্পল হলেও আবার অনেক বেশি গর্জিয়াস। যার দিকে তাকালেই খুব ভালো একটা অনুভূতি হয়। আসলে পেইন্টিং এমন একটা জিনিস, যেটা সত্যিই অসাধারণ হয়ে ওঠে। যার অনুভূতি খুবই সুন্দর। আশা করি আপনাদেরও এই পেইন্টিং ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20250522-WA0023.jpg

আঁকার উপকরণ

• আঁকার কাগজ
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার কাগজ নিলাম। এরপর এর উপরে মাঝখানের অংশে হলুদ কালার দিয়ে গোল করে একটা ডিজাইন করলাম। তার পাশে সাদা রঙ দিয়ে ফুল আঁকা শুরু করি।

IMG-20250426-WA0040.jpg

ধাপ - ২ :

এরপরে চিকন চিকন ফুলের পাপড়ি দিয়ে দুইটা ফুল এঁকে নিলাম।

IMG-20250426-WA0041.jpg

ধাপ - ৩ :

এরপর উপরের অংশে সাদা রঙের আর একটা ফুল এঁকে নিলাম।

IMG-20250426-WA0042.jpg

ধাপ - ৪ :

এরপর নিচে এবং উপরের অংশে গোলাপি কালার দিয়ে ছোট ছোট কিছু ফুল এঁকে নিলাম।

IMG-20250426-WA0043.jpg

ধাপ - ৫ :

এরপর সবুজ কালার দিয়ে কিছু পাতা এবং চিকন ঘাসের মতো করে ডিজাইন করে এঁকে নিলাম।

IMG-20250426-WA0044.jpg

ধাপ - ৬ :

এরপর হলুদ কালার দিয়ে গোলাপি ফুলের মাঝখানে ভরাট করে এঁকে নিলাম।

IMG-20250426-WA0045.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250522-WA0023.jpg

IMG-20250522-WA0021.jpg

IMG-20250522-WA0022.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি
Sort:  
 last year 

বাহ আপু আপনি তো খুব সুন্দর করে চমৎকার ফুলের পেইন্টিং করেছেন। আপনার ফুলের পেইন্টিং কিন্তু অসাধারণ হয়েছে। মনে হচ্ছে বাস্তবে কোন ফুলের ফটোগ্রাফি হবে। ধন্যবাদ আপনি এত সুন্দর করে ফুলের পেইন্টিং করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

আপনার কাছে বাস্তবের ফুলের মত লেগেছে জেনে ভালো লাগলো।

 last year 

এই ধরনের কাজগুলো প্রতিনিয়ত আপনার কাছ থেকে দেখতে পাই। অনেক ভালো লাগে এই ধরনের পেইন্টিং গুলো দেখলে। যেটা আপনার অনেক বড় দক্ষতা । অনেক সুন্দর লাগছে দেখতে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমি চেষ্টা করেছি সুন্দর করে এই পেইন্টিং করার জন্য।

 last year 

আপনার পেইন্টিংয়ে রঙের সমন্বয় খুবই চমৎকার! ফুলগুলোর প্রাণবন্ততা ফুটে উঠেছে। বিশেষ করে নীল ও গোলাপি শেডগুলোর টোনিং খুব সুন্দর হয়েছে।ফুলের পাপড়িগুলোর ডিটেইলস এবং টেক্সচার অসাধারণ! প্রতিটি স্ট্রোকের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে।

 last year 

এরকম পেইন্টিং গুলো আমার কাছে সব সময় করতে ভালো লাগে।

 last year 

ভীষণ সুন্দর হয়েছে আপনার পেইন্টিং টি। কালো রঙের উপর সাদা, হলুদ, গোলাপি এবং সবুজ রং সুন্দরভাবে ফুটে উঠেছে। দৃষ্টি আকর্ষণ করার মত সুন্দর একটি পেইন্টিং আপনি তৈরি করেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

দৃষ্টি আকর্ষণ করার মত আমার এই পেইন্টিংটা ছিল এটা দেখে ভালো লাগলো।

 last year 

এই ধরনের পেইন্টিং গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।আপনার করা পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু। খুব সুন্দর ভাবে ফুলের পেইন্টিং টি উপস্থাপন করেছেন। যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার পেইন্টিং অসাধারণ হয়েছে ভাবতেই ভালো লাগছে।

 last year 

চমৎকার পেইন্টিং করেছেন আপনি। দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এ ধরনের অসাধারণ পেইন্টিং গুলো দেখতে আসলেই ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

কালার কম্বিনেশনটা ফুটিয়ে তুলতে পেরে ভালো লাগলো।

 last year 

আপু আপনার আর্ট করা বরাবরই পেইন্টিং গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি আজকে যে ফুলের পেইন্টিং করছেন তা আমার কাছে অনেক ভালো লেগেছে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো আর্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

দক্ষতার সাথে পেইন্টিং করলে অনেক সুন্দর হয় দেখতে।

 last year 

Screenshot_2025-07-23-19-02-18-22_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.60
ETH 1804.05
USDT 1.00
SBD 0.38