পেইন্টিং:- ঘরের দেওয়ালে ফুল গাছের পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ঘরের দেওয়ালে ফুল গাছের পেইন্টিং করলাম।
এর আগেও আমি ঘরের দেওয়ালে কয়েকটা পেইন্টিং করেছিলাম। কিন্তু এই পেইন্টিংটা আমাদের ঘরের সিঁড়ির রুমে করেছি। মানে ঘরের গেট দিয়ে ঢুকতেই এই পেইন্টিং টা দেখা যায়। ওইটা কিন্তু অনেক বড়। তাই জন্য আমি চেয়েছিলাম অনেক বড় করে একটা গাছ আঁকবো। পরবর্তীতে দেখি গাছটা আঁকতে আঁকতে সত্যি অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু যখন পুরো গাছে রং করলাম দেখতে খুবই সুন্দর লাগছিল। আর যখন গাছে ফুল আর পাতা দিলাম তখন আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। আমি মনে করি এই পেইন্টিংটা করার পর আমাদের ঘরের সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আসলে এটা অনেক বড় পেইন্টিং ছিল। এই পেইন্টিংটা আমি এবং আমার ভাইয়া দুইজনে মিলেই করেছি। দুইজনে মিলে করতে আমাদের প্রায় দুই দিন সময় লেগেছে। কিন্তু করার পর দেখে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• ঘরের দেওয়াল
• দেওয়ালের কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি চক নিলাম। এরপর চক দিয়ে একটু একটু করে গাছের একটা স্কেচ আঁকা শুরু করি।
ধাপ - ২ :
পরবর্তীতে একটু একটু করে পুরো একটা গাছের ডালপালা দিয়ে একটা স্কেচ এঁকে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে আমি কালো রং দিয়ে একটু একটু করে গাছের ডালের মধ্যে রং করা শুরু করি।
ধাপ - ৪ :
এভাবে আমি অনেকগুলো গাছের ডালপালার মধ্যে কালো রং করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর একটু একটু করে সম্পূর্ণ গাছটা কালো রং দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে আমি গাছের ডালে সবুজ রং দিয়ে পাতা আঁকা শুরু করি।
ধাপ - ৭ :
এভাবে আমি পুরো গাছের মধ্যে প্রায় অনেকগুলো সবুজ রঙের পাতা এঁকে নিলাম।
ধাপ - ৮ :
এরপরে আমি লাল রঙ দিয়ে গাছের মধ্যে ফুল আঁকা শুরু করি।
ধাপ - ৯ :
এভাবে আমি একটু একটু করে পুরো গাছের মধ্যে অনেকগুলো লাল রঙের ফুল এঁকে দিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

আপনি তো দেখছি আপনাদের ঘরের দেয়ালটাকে দারুণভাবে ডেকোরেশন করতে শুরু করে দিয়েছেন। যেভাবে আপনি ঘরে দেওয়ালে গাছ তৈরি করেছেন তার ফলে দেয়ালটা আরো সুন্দর হয়ে গিয়েছে।
আপনার কাছে সুন্দর লেগেছে এটা শুনে ভালো লাগলো।
https://twitter.com/TASonya5/status/1664833823560044544?t=M2qcXTdiTt2XBAv0qjGuBg&s=19
ঘরের দেওয়ালে ফুল গাছের পেইন্টিং অসাধারণ হয়েছে। আপনার এতো সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হলাম। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুবই ভালো লাগলো।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ঘরের দেওয়ালে ফুল গাছের পেইন্টিং। আপনার তৈরি ফুল গাছের পেইন্টিং দেখে সত্যিই আমি মুগ্ধ। এত সুন্দর সুন্দর আইডি আপনাদের মাথায় যে কিভাবে আসে আমি সত্যি বুঝে পাইনা। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
চেষ্টা করি সুন্দর আইডিয়াগুলো কাজে লাগানোর। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি এবং আপনার ভাই মিলে সিড়ির রুমের দেওয়ালে দারুণ একটি পেইন্টিং করেছেন। পেইন্টিং টি দেখলাম বিশাল বড় আকারে করেছেন। কালারটা অনেক সুন্দর হয়েছে,যার ফলে ডিজাইনটি ফুটে উঠেছে। ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন পেইন্টিং টা বিশাল বড় । অনেক ধন্যবাদ আপনাকে।
ঘরের দেওয়ালে ফুল গাছের পেইন্টিং দেখতে অসাধারন লাগতেছে। রাতের বেলায় লাইটিং জ্বালালে তো দেখতে আরো বেশি সুন্দর লাগবে।
ঠিক বলেছেন ওই রুমে আর লাইটিং এর ব্যবস্থা আছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু অনেকদিন আগে আপনার মত করে দেয়ালে পেইন্টিং তৈরি করেছিলাম। যদি ওই সময় আমি পেইন্টিং এর ফটোগ্রাফি করছিলাম না যার জন্য আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। তবে আপনি বেশ চমৎকার ভাবে দেয়ালে পেন্টিং তৈরি করেছেন। দেখে আমার ভীষণ ভালো লেগেছে। নিপুন হাতে চমৎকার ভাবে পেইন্টিংটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি আমাদের মাঝে শেয়ার করলে তো দেখতে পারতাম। অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও! আপনি তো দেখি আপনার বাসার ওয়ালে খুবই চমৎকার চমৎকার পেইন্টিং করে আপনার বাসাটিকে পেইন্টিংয়ের রাজত্ব তৈরি করে ফেলছেন। দেখে খুব ভালই লাগছে এ ধরনের পেইন্টিং গুলো বাসার ওয়ালে থাকলে দেখতে অনেকটা চমৎকার দেখায়। চমৎকার একটি গাছের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ঘরের দেওয়ালের সত্যিই অনেক চমৎকার দেখায় । অনেক ধন্যবাদ আপনাকে।
ইদানিং ঘরের দেওয়ালে এরকম পেন্টিংগুলো করতে দেখা যায় সবাইকে। খুব ভালো লাগে দেখতে । আপনার দেয়ালের কালারের উপরে গাছের পেইন্টিংটি খুব সুন্দর ফুটেছে। কয়দিন সময় নিয়ে এই আর্টটি করেছেন। আপু দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে এটি করতে। খুব সুন্দর লাগছে দেখতে দেয়ালটি।
ঠিক বলেছেন এই ধরনের পেইন্টিং গুলো করলে বেশ ভালো লাগে।
আমরা কখনো ঘর করলে আপনার কাছ থেকে দেয়াল পেইন্টিং করাবো আপু। আপনি খুব অসাধারণভাবে দেয়াল পেইন্টিং করতে পারেন। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে।
আপনার কাছ থেকে এত প্রশংসা পেয়ে অনেক ভালো লাগলো।