আর্ট :- সূর্যমুখী ফুলের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250522-WA0027.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সূর্যমুখী ফুলের পেইন্টিং করলাম।

বেশি কিছু দিন আগেই এই পেইন্টিংটা করেছিলাম। আসলে আমার সূর্যমুখী ফুল অনেক পছন্দের। তার জন্যই ভেবেছিলাম সূর্যমুখী ফুল পেইন্টিং করবো। আমার কাছে বেশ ভালই লেগেছিল। তবে এই পেইন্টিংটা করতে বসে আমার অনেক বেশি টাইম লেগেছিল। কারণ এখানে একটা সেডের উপরে আরও একটা শেড এরকম করে ম্যাচিং করতে হয়েছে। তবে অনেক বেশি সময় দিয়ে পেইন্টিংটা করলেও দেখতে কিন্তু বেশ ভালই লাগছে। আমি মূলত পেইন্টিং করা শেষ হলে, যখন ফাইনাল আউটপুট দেখতে পাই তখনই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে এক্রোলিক কালার দিয়ে করেছি। এক্রোলিক কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20250522-WA0028.jpg

আঁকার উপকরণ

• আঁকার বোর্ড
• এক্রোলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বোর্ড নিলাম। এরপর আমি কালো রং দিয়ে পুরোটার মধ্যে রং করে নিয়েছি।

IMG-20250426-WA0028.jpg

ধাপ - ২ :

এরপর চারপাশের টেপগুলো উঠিয়ে নিলাম। এরপর আমি হলুদ কালার দিয়ে সূর্যমুখী ফুলের কিছু পাপ দিয়ে এঁকে নিলাম।

IMG-20250426-WA0029.jpg

ধাপ - ৩ :

এর পরে হলুদ এবং কমলা কালারের কম্বিনেশনে এর উপরে আরো একটু লেয়ার দিয়ে এঁকে নিলাম।

IMG-20250426-WA0030.jpg

ধাপ - ৪ :

এরপরে ফুলের মাঝখানের অংশে গোল করে ফুলের কলি দিয়ে দিলাম।

IMG-20250426-WA0031.jpg

ধাপ - ৫ :

এরপর ফুলের চারপাশে কয়েকটা পাতা প্রথমে সবুজ কালার দিয়ে এঁকে নিলাম।

IMG-20250426-WA0032.jpg

ধাপ - ৬ :

এরপর আমি সবুজ কালারের উপরের অংশে টিয়া কালার দিয়ে একটু হাইলাইটস করে নিলাম।

IMG-20250426-WA0033.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250522-WA0028.jpg

IMG-20250522-WA0027.jpg

IMG-20250522-WA0029.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

এরকম সুন্দর পেইন্টিং গুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় তুমি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকো। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা পেইন্টিং করলেন দেখে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন টা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যে এই পেইন্টিংটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে।

 last year 

আমার করা পেইন্টিং এর কালার কম্বিনেশন সুন্দর ভাবে ফুটে উঠেছে শুনে খুশি হলাম।

 last year 

ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে আপনার এই চিত্রাংকনটি। একদম অন্যরকম এবং অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক সুন্দর টেকনিক অবলম্বন করেছেন এবং সুন্দর কিছু রংয়ের ব্যবহার করেছেন। যার জন্য দেখতে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে আপনার পেইন্টিংটি।

 last year 

এই পেইন্টিং অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

Screenshot_2025-06-24-20-05-50-86_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

সূর্যমুখী ফুল আমার ভীষণ ভালো লাগে।আজ আপনি খুবই চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন আপু।যা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার কাছে বিভিন্ন রকম পেইন্টিং করতে অনেক বেশি ভালো লাগে।

 last year 

Screenshot_2025-06-24-20-18-35-96_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65594.32
ETH 1720.32
USDT 1.00
SBD 0.42