পেইন্টিং: ঘরের দেওয়ালে গাছের পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ঘরের দেওয়ালে গাছের পেইন্টিং শেয়ার করব।
কিছুদিন আগে আমার ভাইয়া বাইরে থেকে এসেছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ভাইয়া এসে ঘরে রং করছে। তখন আমি ভাবলাম ঘরে কিছু ডিজাইন করব। আমার কাছে ঘরের দেওয়ালে এই ধরনের পেইন্টিং গুলা ভীষণ ভালো লাগে। এইজন্য ভাইয়া ও বলছিল তাহলে দেওয়ালে একটা গাছের পেইন্টিং করতে। যেহেতু এই কাজে আমার একটু দক্ষতা রয়েছে তাই ভাবলাম আমি নিজেই এটা করব। যদিও আমি এই কাজটা পুরো একটা দেওয়ালে করতে চাইছিলাম। এটা কিন্তু বেশ কষ্টকর। আমাকে অবশ্য ভাইয়া একটু হেল্প করেছে। তা না হলে এত বড় দেওয়ালে পেইন্টিং করাটা আমার জন্য আরো বেশি কষ্টকর হতো। অবশ্য এই পেইন্টিং টা আমি দুই দিন ধরে করলাম। পেইন্টিং করার পর কিন্তু ঘরের সৌন্দর্য আরো বেড়ে গেল।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি দেওয়ালের কালার ব্যবহার করেছি। এছাড়াও কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• ঘরের দেওয়াল
• রং
• রং করার ব্রাশ
• চক
• পানি
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি চক নিলাম। এরপর চক দিয়ে দেয়ালের মধ্যে খুব সুন্দর ভাবে একটি গাছের ডাল এঁকে নিলাম।
ধাপ - ২ :
এরপর আমি কালো রং দিয়ে একটু একটু করে ডাল টির অর্ধেক অংশ রং করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি নিচের অংশে আঁকা পাখি গুলোকে কালো রং দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর ধীরে ধীরে সবগুলো পাখি রং করে নিলাম। তারপর অন্য একটি ডাল রং করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি নিচের অংশ একটি পাখির খাঁচা এঁকে নিলাম কালো রং দিয়ে।
ধাপ - ৬ :
এরপর সবুজ রং নিলাম। তারপর সবুজ রং দিয়ে পাতাগুলো রং করা শুরু করলাম।
ধাপ - ৭ :
এরপর আমি ধীরে ধীরে বেশ কয়েকটি পাতা রং করে নিলাম।
ধাপ - ৮ :
এরপর আমি সবুজ রং দিয়ে সবগুলো পাতা রং করা শেষ করলাম।
ধাপ - ৯ :
তারপর সবুজ পাতাগুলোর ভিতরের অংশে সাদা রং দিয়ে ডিজাইন করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

কাগজে বা ক্যানভাসে আর্ট করা চাইতে দেওয়ালে আর্ট করাটা খুবই কষ্টকর। আপনি খুব চমৎকার একটি গাছ অংকন করেছেন দেওয়ালের মধ্যে,আর সেটি আসলে অনেক কষ্ট করে। আর এই রকম এত বড় প্রজেক্ট করতে অনেক সময় এবং অনেক পরিশ্রম লেগেছে সেটা আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ সবার মাঝে তুলে ধরার জন্য।
ঠিক বলেছেন কাগজে আর্ট করার চেয়ে দেওয়ালে আর্ট করাটা ভীষণ কষ্টকর। অনেক ধন্যবাদ আপনাকে।
এই বিষয়টা আমিও ফলো করেছি। বিশেষ করে কাগজে অথবা ক্যানভাসে আঁকার চাইতে দেওয়ালে আঁকাটা খুবই কষ্টকর ধন্যবাদ।
https://twitter.com/TASonya5/status/1619177857976270848?t=31AYuAwJLSSxuSaizDwAZg&s=19
ঘরের দেওয়ালে গাছের পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে ।যদিও বড় দেওয়ালের মধ্যে এই আর্ট গুলা করতে অনেক কষ্ট হয়। ভাই বোন একসাথে মিলেই সুন্দর আর্ট করেছেন শুনে খুবই ভালো লাগলো। দেওয়ালের মধ্যে গাছের আর্ট অনেক সুন্দর হয়েছে ।আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন দেয়ালে পেইন্টিং করা অনেক কষ্টকর। তার উপরে এটা অনেক বড় পেইন্টিং ছিল।
আপু, এক কথায় যদি দারুণ হয়েছে! রুমের ভিতরের পরিবেশটাই বদলে গিয়েছে! যদিও আপনি দুদিনে ধৈর্য নিয়ে কাজটি করেছেন। এমন কারুকাজ করলে দেয়ালটাও সুন্দর লাগে! বাহিরের লোক দিয়ে এ কাজ করালে অনেক টাকা চেয়ে বসতো, তার চেয়ে নিজে নকশা করতে পারলে টাকাটাও বেচেঁ গেল। আপনার কাজের প্রশংসা করতেই হয় আপু 🌼
এটা ঠিক বলেছেন বাইরে থেকে লোক দিয়ে করালে অনেক বেশি টাকা লাগতো। অনেক ধন্যবাদ আপনাকে।
সত্যিই খুব সুন্দর হয়েছে আপু। এ ধরনের পেইন্টিং গুলো আমারও বেশ ভালো লাগে। বিশেষ করে কালার কম্বিনেশনটা অসাধারণ লাগছে।
আমার কাছে ও এই ধরনের পেইন্টিং ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
ঘরের দেয়ালের এই পেইন্টিংটি আমার কাছে কত ভালো লেগেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি মুগ্ধ হয়ে গেছি। এ সকল কাজ অনেক নিখুঁতভাবে করতে হয় আপনি ঠিক তেমন ভাবেই করেছেন। প্রথমে আমি ভেবেছিলাম দারাজ এ কিছু ওয়ালের স্টিকার পাওয়া যায় হয়তো সেটা। পরে দেখি না আপনি আপনার নিখুঁত হাতে পেইন্টিং করেছেন। অনেক অনেক সুন্দর হয়েছে আপনি এভাবেই এগিয়ে যান।
হাতে আঁকতেই আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার ঘরের দেয়ালে করা গাছের পেইন্টিং টি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে পেন্টিং টি অনেক সুন্দর হয়েছে। আর এরকম ভাবে কালারের কম্বিনেশন করার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে ঘরের দেয়ালে গাছের পেইন্টিং করার প্রক্রিয়াটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে কালার কম্বিনেশন টা ভালো লেগেছে দেখে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
এইতো কয়েক মাস আগেই আমিও আমার ঘরের দেওয়ালে এভাবে সুন্দর করে গাছের পেইন্টিং এঁকেছিলাম আপু।দেয়ালে এভাবে পেইন্টিং করলে অনেক সুন্দর লাগে। আপনি যে দেওয়ালে পেইন্টিংটি তৈরি করেছেন দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুব নিখুঁতভাবে পেইন্টিংটি তৈরি করেছেন। পাখির খাঁচা এবং দুই দিকে পাখি গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। সুন্দর একটি পেন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার কাছেও দেয়ালে পেইন্টিং করে ভীষণ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনিতো ঘরের দেয়ালে খুব সুন্দর গাছের পেইন্টিং করেছেন। আপনার ভাই বাইরে থেকে এসেছেন সেজন্য ঘরের মধ্যে ডিজাইন করবে তা আপনাদের মাঝে শেয়ার করল। তবে এই ধরনের পেইন্টিং গুলো করতে অনেক সময়ের প্রয়োজন। আপনি আপনার ভাইয়ের হেল্প নিয়ে দুইদিন ধরে পেইন্টিং টি করেছেন। এই ধরনের পেইন্টিং গুলো ঘরে দেয়ালে করলে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যায়। আর আপনার প্রিন্টিং দেখে বোঝা যাচ্ছে অনেক কষ্ট করে পেইন্টি করেছেন। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
সত্যি পেইন্টিংটা করার কারণে ঘর আরও সৌন্দর্য আরো বেশি হয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে।
ঘরের দেয়ালে এ ধরনের পেইন্টিং গুলো করলে দেখতে খুব অসাধারণ লাগে। পেইন্টিং দেখে বোঝা যাচ্ছে অনেক সময় দিয়ে পেইন্টিংটি করেছেন । যদিও ভাইয়ের হেল্প নিয়ে দুইদিন ধরে কাজটি করলেন। এ ধরনের পেইন্টিং গুলো করতে আরো অনেক বেশি সময় লাগে। বিশেষ করে গাছের ডালে পাখি এবং পাখির খাছাটি বানানোর কারণে দেখতে খুব চমৎকার লাগতেছে। এই পেইন্টিং টী করে ঘরের সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে দিলেন মনে হয়।
অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।