শিশু হাসির রঙে আঁকা একটুখানি ভালোবাসা
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
জামাটা ছিল একদম সাদাসিধে, কিন্তু আমি চাইলাম তাতে একটু নিজের হাতের ছোঁয়া থাকুক। তারপর প্রিন্ট দেওয়ার জন্য কিছু রং তুললাম, ব্রাশ হাতে নিলাম, আর বসে গেলাম মনোযোগ দিয়ে আঁকতে। প্রথমে একটু লতা-পাতা, ফুল আর ঘূর্ণি আকৃতির ডিজাইন এঁকেছি জামার নিচের দিকে। তারপর হালকা সবুজ, কমলা আর লাল রঙে মিশিয়ে দিয়েছি যেন পুরো জামাটায় একটা জীবন্ত, উজ্জ্বল ভাব আসে।
রঙ তোলার সময় ব্রাশের আঁচড়ে যখন ডিজাইন ফুটে উঠছিল, মনে হচ্ছিল যেন একটা ছোট্ট ক্যানভাসে ভালোবাসা আঁকছি। আর সত্যি বলতে, ওর মুখে যখন হাসি ফুটল জামাটা দেখে ওটাই ছিল আসল পুরস্কার!
এটা শুধু একটা জামা না, বরং একটা মিষ্টি স্মৃতি। নিজের হাতে করা কাজের আনন্দ, আর প্রিয় মানুষের মুখে হাসি দেখার শান্তি এই দুইয়ের মিশ্রণেই আজকের দিনটা আমার কাছে একদম পারফেক্ট হয়ে গেল। আশা করি আপনাদেরও আমার এই ছোট্ট কাজটা ভালো লাগবে।
এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
| ক্যামেরা | Redmi note 9 |
|---|---|
| ক্যামেরা.মডেল | note9 |
| কভার ফটো | note 9। |
| অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে। 🌼💖🌼 |
|---|
সাদামাটা একটি ড্রেস কে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখে খুবই ভালো লাগলো। আর ড্রেসটি দেখতে অনেক সুন্দর লাগছে আপু।