পেইন্টিংঃ- ফুল সহ গাছের কালারফুল পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগ পরিবার,

আস্সালামুআলাইকুম প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনেরা। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন পরিবার পরিজনকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি সবাইকে নিয়ে পরিবারের। তবে বেশ ব্যস্ত ছিলাম বলতে হয় এত ব্যস্ত ছিলাম বলার মতই না। সকাল থেকে মেয়েদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্র্যাকটিসের জন্য মাঠে চলে গেছিলাম স্কুলের। এরপরে এসে দুপুরের রান্নাবান্না আবার খাওয়া দাওয়া। অল্প কিছুক্ষণ কমিউনিটির কাজ করেছিলাম। আবারো বিকেল থেকে দীর্ঘক্ষণ পারিবারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার পরে ফ্রি হয়ে পোস্টটা লিখতে বসলাম। তো বন্ধুরা আপনাদের দিনকাল কেমন কাটলো? আশা করি আপনাদের দিনকাল আমার মতই ব্যস্ত কাটলো। আসলেই ব্যস্তা আমাদের চার দিক থেকে ঘিরে ধরেছে। মনে করি মাঝে মাঝে ফ্রি সময় কাটাবো মনে করলেনও কিন্তু তা হয় না। যে দিন ফ্রি সময় কাটাবো মনে করবেন সেদিন আরও বেশি ব্যস্ত হয়ে পড়ি আমরা।

ar28.jpg

যাক অনেক কথা বলে ফেলেছি এখন মূল কথায় ফিরে আসি। প্রতি সপ্তাহের মতো আজকেও একটি পেইন্টিং শেয়ার করব। চেষ্টা করি পেইন্টিং করার সপ্তাহে একটি করে। আজকে আমি ফুলগাছ সহ একটি কালারিং পেইন্টিং করেছি। সেখানে বিভিন্ন ধরনের কালার আমি ব্যবহার করার চেষ্টা করেছি। আসলে আমার কাছে কালারিং পেইন্টিং গুলো খুব ভালো লাগে। বিশেষ করে ফুলের পেইন্টিং গুলো করতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে পেইন্টিং শেয়ার করার জন্য। তো বন্ধুরা আপনাদের কাছে আমার পেইন্টিং কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা শেয়ার করা যাক পেইন্টিং কিভাবে করেছি সেই ধাপ সমূহ—------।

ar26.jpg


পেইন্টিং এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • পেপার/ খাতা।

  • তুলি।

  • টেপ।

  • জল রং।

  • পানি।

ar.jpg

কালারিং পেইন্টিং এর ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সব উল্লেখ করেছি এবং নিয়ে দেখালাম। এখন সরাসরি পেইন্টিং এর মূল পর্যায়ে চলে যাব। পেইন্টিং করার জন্য প্রথমে সাদা খাতা/পেপার নিলাম। এরপর টেপের সাহায্যে ভালভাবে বেঁধে নিয়েছি।

ar1.jpg


দ্বিতীয় ধাপঃ

দ্বিতীয় ধাপে আমি সাদা পেপারের মধ্যে কালার নিয়ে নিলাম দুইটি কালার। তুলির সাহায্যে ভালো করে ব্রাশ করে নিলাম।

ar2.jpg

ar3.jpg

ar4.jpg


তৃতীয় ধাপঃ

এভাবে বিভিন্ন কালার দিয়ে পুরো পেপারটা কালার করে নিয়েছি প্রথমে।

ar5.jpg

ar6.jpg

ar7.jpg


চতুর্থ ধাপঃ

প্রথমে হলুদ কালার এবং লাল কালার নিয়েছি। পুরোপুরি মিশিয়ে নিব না। দুইটা কালার এক সাথে নিলাম। নেওয়ার পরে দুইটার সমন্বয়ে ফুল পেইন্টিং শুরু করে দিয়েছি।

ar8.jpg

ar9.jpg

ar10.jpg


পঞ্চম ধাপঃ

এভাবে প্রথমে একটি ফুল এরপরে দুইটি ফুল আবার তিনটি ফুল পেইন্টিং করে নিয়েছি। পেইন্টিং করে নেওয়ার পরে আবারো হলুদ কালার নিয়েছি। হলুদ কালার আবারো ফুলের উপরে ব্রাশ করে দিয়েছি।

ar11.jpg

ar12.jpg

ar13.jpg

ar14.jpg

ar15.jpg


৬ষ্ঠ ধাপঃ

এরপরের সবুজ রং দিয়ে গাছের পাতা এবং গাছ পেইন্টিং করেছি। যখন ফুলের মধ্যে গাছের পাতা এবং গাছ পেইন্টিং করেছি তখন চেহারাটা ভিন্ন ধরনের ভালো লাগছিল দেখতে পেইন্টিং এর।

ar16.jpg

ar17.jpg

ar18.jpg

ar19.jpg


সপ্তম ধাপঃ

এরপরে সাদা রং দিয়ে ফুলের মাঝ খানের অংশ দিয়েছি। এবং কিছুটা সাদা রং দিয়ে ফুলের উপরে ব্রাশ করে নিয়েছি। অবশেষে পুরো পেইন্টিং টা তৈরি হয়ে গেল।

ar20.jpg

ar21.jpg

ar22.jpg

ar23.jpg


উপস্থাপনা

যখন পুরো পেইন্টিং এর কাজ শেষ হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিয়েছি। সত্যি পেইন্টিং করার পরে আমার এতই ভালো লেগেছে। কারণ কষ্ট করে কোন কাজ করার পরে যখন সফলতা আসে তখন বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লেগেছে বন্ধুরা জানাতে ভুলবেন না। কারণ কালারিং ফুল এবং সেই সাথে গাছের পাতা ও গাছ পেইন্টিং করার চেষ্টা করেছি। আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করেছি ধাপ সমূহ। ধন্যবাদ আপনারা সবাইকে সময় দিয়ে দেখার জন্য।

ar24.jpg

ar25.jpg

ar26.jpg

ar28.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিফুলের পেইন্টিং

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 2 years ago 

আপু আপনি ফুলসহ গাছের খুব সুন্দর একটি কালারফুল পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলগুলো দেখতে অনেকটা গাঁদা ফুলের মত দেখাচ্ছে। ফুলের কালার খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ঠিক তেমনি দেখাচ্ছে আসলে নিজের আইডিয়া থেকে করেছি।

 2 years ago 

এরকম সুন্দর পেইন্টিং গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ফুলসহ গাছের কালারফুল এত সুন্দর পেইন্টিং করলেন দেখে খুব সুন্দর লেগেছে আমার কাছে। এরকম কালারফুল পেইন্টিং গুলো দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে একেবারে। ফুলসহ গাছ হওয়ার কারণে এটা দেখতেই একটু বেশি সুন্দর লেগেছে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর পেইন্টিংটা করেছেন যা দেখে বুঝতে পারতেছি আপু। আপনার এরকম একটা সুন্দর কাজের প্রশংসা করতে হচ্ছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক অনুপ্রাণিত হয়েছি।

 2 years ago 

আপনি আপনার বাচ্চাদের প্রতি অনেক যত্নশীল।প্রতি সপ্তাহে একটি করে পেইন্টিং শেয়ার করেন আর তাই আজকেও ফুলগাছ সহ ফুলের সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে আপু। অনেক সুন্দর একটি পোষ্ট পর্যায়ক্রমে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই অনেক বিজি হয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে। দোয়া করবেন সব সময়। ধন্যবাদ আমার শেয়ার করা পেইন্টিং ভালো লাগার জন্য।

 2 years ago 

এতো ব্যস্ততার মাঝেও আপনি দারুণ একটা পেইন্টিং শেয়ার করেছেন আপু। ফুলসহ গাছের কালারফুল ফুলের পেইন্টিংটি সুন্দর হয়েছে! ধাপে ধাপে সুন্দর করেও দেখিয়েছেন 🌼

 2 years ago 

অনেক ভালো লেগেছে শুনে আমার শেয়ার করা পেইন্টিং আপনার ভালো লেগেছে।

 2 years ago 

আপনি সাদা কাগজের মধ্যে ফুল সহ গাছের কালারফুল পেইন্টিং তৈরি করেছেন। আপনার তৈরি কৃত পেইন্টিং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম ক্রিয়েটিভ কাজ গুলো দেখতে আমার বেশ ভালো লাগে। আপনি পেইন্টিং করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার পেইন্টিং আপনি দেখলেন। খুব সুন্দর অনুপ্রাণিত করলেন আমাকে।

 2 years ago 

আপনার পোষ্ট করা আর্ট পোষ্ট টি দেখলাম আপু। এই ফুলগুলো হয়তো রঙ এর কারণে কিছুটা গাদা ফুলের মতন লাগছে.... আমার কাছে বেশ সুন্দর লাগছে আপু সব মিলিয়ে। আপনার কালার মিশানোর পদ্ধতি টা বেশ ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু আমার শেয়ার করা পেইন্টিং ভালো লাগার জন্য।

 2 years ago 

বিভিন্ন কালারের রং ব্যবহার করে আমাদের মাঝে দারুণ একটি ফুল ও ফুলের গাছের দৃশ্য আঁকিয়ে দেখিয়েছেন। আপনার এই ফুলের দৃশ্য অঙ্কন করাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবেই অংকন কাজ সম্পন্ন করেছেন। সব মিলিয়ে অনেক সুন্দর ছিল আপনার ফুল অংকন।

 2 years ago 

চেষ্টা করি ভাইয়া প্রতি সপ্তাহে একটি করে পেইন্টিং কিংবা আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি খুবই দক্ষতার সাথে ফুলসহ গাছের চিত্র অঙ্কন করেছেন। আসলে এর চিত্র দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। খুবই দক্ষতার সাথে চিত্রটি আমাদের মাঝে তুলে ধরেছেন, দেখতে আমার খুবই ভালো লাগছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান সময় দিয়ে আমার শেয়ার করা পেইন্টিং দেখলেন খুব ভালো লেগেছে।

 2 years ago 

ফুল সহ গাছের কালারফুল পেইন্টিং আমাকে মুগ্ধ করেছে। আমি চিত্র অংকন খুবি পছন্দ করি। আর এতো সুন্দর চিত্র অংকন দেখে সত্যি আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর একটি কালারফুল পেইন্টিং করেছেন। পেইন্টিং এর কালার কম্বিনেশনটা অসাধারণ ছিল। এটা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ভালো লেগেছে আপু অনেক খুশি হয়েছি। অনেক বেশি উৎসাহিত করলেন আমাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39