তারিখ-৩১.১২.২০২২
নমস্কার বন্ধুরা
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন। আমিও ভাল আছি। আজ বছরের শেষ দিন। দেখতে দেখতে ভালো-মন্দ মিশিয়ে আমরা একটা বছর কাটিয়ে দিলাম। এই শেষ দিনে আপনাদের কাছে একটা বিষয় জানার ইচ্ছে রইলো। যে সারা বছর আপনাদের ভালো আর মন্দ মিলিয়ে কেমন কাটলো? কার ভালো বেশী কেটেছে? কার মন্দ বেশি কেটেছে?আমার ক্ষেত্রেও বলে যাই।বছরের শুরুটা খুব খারাপ ভাবে কেটেছে।কিন্তু সেটা খুব ভালোভাবে কেটেছে বছরের শেষে। শুরুটা এমন একটা মানুষের সাথে কেটেছিল যার কাছ থেকে শারীরিক এবং মানসিক যন্ত্রণা ছাড়া আর কিছুই পাইনি। কিন্তু বছরের শেষটা এমন একটা মানুষের সাথে কাটছে যে আমাকে ফুলের মত আগলে রেখেছে। এটাই হয়তো নিয়তি আর এটাই কর্ম।যেখানে ভালো-মন্দ দুই থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছরটা প্রত্যেকের যেন খুব ভালোভাবে কাটে। প্রত্যেকে খুব ভালোভাবে কাটান। আর বিগত সময়ে যা যা দুঃখ কষ্ট বেদনা পেয়েছেন,সমস্তটা নতুন বছরের স্নেহময় স্পর্শে যেন সুস্থ হয়ে ওঠে। যাদের গত বছর খুব ভালো কেটেছে, তারা যেন আরো ভালোভাবে সামনের বছরটা কাটাতে পারেন। এটুকুই প্রার্থনা রইলো।

আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। আপাতত কথা না বাড়িয়ে আজকের পোস্টটার বিষয়বস্তু দিয়ে শুরু করছি। প্রথমে বলে রাখি আপনারা হয়তো দেখতে পারবেন ছবি যখন এঁকেছি তখন গাছপলাও কিছুটা দিয়েছিলাম। কিন্তু পরে সেগুলো সবটাই কালো করে দিয়েছি।তার কারণ হলো প্রথমে ভেবেছিলাম দিনের বেলার ছবি আঁকবো।কিন্তু পরে ভাবলাম যে বিকেলের ছবি আঁকলে এটা হয়তো ফুটবে ভালো। সে কারণেই মন পরিবর্তন করে পুরোটাকেই কালো করে দিয়েছিলাম। আসুন এবার উপকরণ এবং প্রণালী বলি।
| ক্রমিক | উপকরণ |
| ১ | খাতা |
| ২ | পেন্সিল |
| ৩ | ইরেজার |
| ৪ | পেন্সিল কম্পাস |
| ৫ | জল রং |
| ৬ | প্যাস্টেল রং |
| ৭ | স্কেল |
| ৮ | মার্কার |
| ৯ | তুলি |

প্রণালী
প্রথম ধাপ
খাতাতে একটা পেন্সিল কম্পাস সহযোগে বড় করে বৃত্ত এঁকে নিলাম।

দ্বিতীয় ধাপ
এবার পাহাড় এবং অনুভূমিক রেখাটি এঁকে নিলাম।

তৃতীয় ধাপ
লাইটহাউস টি এঁকে নিলাম স্কেলের সহযোগে এবং নীচে ভূমি আঁকলাম।

চতুর্থ ধাপ
এবার লাইট হাউজের দরজা জানালা গুলো দিলাম। যদিও দূরে কাছে গাছ এঁকে ছিলাম। কিন্তু সবটাই যেহেতু কালো রং হবে পড়ে। তাই গাছগুলো আঁকতে হবে না।

পঞ্চম ধাপ
পুরো ছবিটা কেই লালচে কমলা রং করে দিলাম।

ষষ্ঠ ধাপ
পাহাড় গুলোকে কালো রং করলাম এবং লাইট হাউজের বর্ডার টা দিয়ে দিলাম।

সপ্তম ধাপ
লাইট হাউসের ছাদটা প্যাস্টেল রং দিয়ে লাল রং করলাম। লাইট হাউজের গায়ে ইটের গাঁথুনির মতো ডিজাইন করে দিলাম এবং দরজা জানালাগুলো রং করে দিলাম মার্কার দিয়ে।

অষ্টম ধাপ
এবার ভুমিটা সবুজ রং করলাম খানিকটা।

নবম ধাপ
ভূমিটা সম্পূর্ণ রং করলাম হলুদ, হালকা সবুজ, ডীপ সবুজ এবং নীল দিয়ে।

দশম ধাপ
ভূমির নিচের অংশটাকে ডীপ খয়েরী রং করলাম।

একাদশ ধাপ
জলের মধ্যে শেড দিলাম। কমলা,হলুদ,সাদা এসব দিয়ে।

দ্বাদশ ধাপ
এবার গাছের একটি কান্ড পাশ থেকে বার করে দিলাম।সাথে বৃত্তর চারপাশে কালো মার্কার দিয়ে বর্ডার করে দিলাম। এবং কিছু ঘাস এঁকে দিলাম।

শেষ ধাপ
নিচে নিজের নাম এবং তারিখ দিয়ে দিলাম।

আমার আঁকা ছবিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। সকলে ভালো থাকবেন।
🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸

আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।
Facebook
Instagram
YouTube


OR
Set @rme as your proxy


পুরোটা বছর ভালো-মন্দ মিলিয়ে কেটেছে আপু। আসলে ভালো-মন্দ মিলিয়ে আমাদের জীবন। হয়তো কখনো ভালো থাকা হয়তো কখনো মন্দ থাকা। এরই মাঝে হয়তো সবাই বেঁচে আছি। যাইহোক আপু আপনার অঙ্কন চিত্রটি খুবই সুন্দর হয়েছে। আপনি দারুন অঙ্কন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
বাহ্ সবারই একরকমই। ধন্যবাদ। 😌
আসলে আপু ভালো মন্দ নিয়েই আমাদের জীবন। নতুন বছরের জন্য শুভেচ্ছা। সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ দিদি।
ধন্যবাদ বৌদি। 💕
পুরনো বছরটি ভালো মন্দ নিয়ে সুন্দর কেটেছে। তবে পুরনো বছর আপনার প্রথমে খারাপ কাটলো। তারপর অনেক ভালোই কাটলো আপনার। যে মানুষটি আপনাকে ফুলের মত আগলিয়ে রাখলেন। আল্লাহ তাআলা তাকে যেন আরও ভালো রাখে। আপনি খুব চমৎকার মনোরম দৃশ্য পেইন্টিং করেছেন। এই ধরনের পেইন্টিং গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ দাদা।
একটি বছর দীর্ঘ ১২ মাস কখন ও সব সময় ভাল যায় না। ভালমন্দ মিলিয়ে বছর শেষ হয়। আমার ও তেমনি কেটেছে। বছরের শেষ দিনে সুন্দর একটি ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ দিদি।
সারাটা বছর ভালো মন্দ মিলিয়ে কেটেছে আমার। আপনি অনেক সুন্দর একটি চিত্রাংকন করেছেন আপু। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ দিদি ।
খুবই সুন্দর একটি দৃশ্যের পেইন্টিং করেছেন। পেইন্টিং দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে চিত্রটি দেখাও বোঝা যাচ্ছে আছে পরিবেশটা একদম মনোরম।
ধন্যবাদ ভাই।
প্রথমে আপনার জন্য সমবেদনা জানাই কারণ আপনার জীবনের গল্পটি বেশ জটিলতায় কেটেছে।কিন্তু আপনার বিষয়ে পুরো ঘটনাটি জানিনা হয়তো সুযোগ করে একদিন জেনে নিব।তবে আপনি বছরের শেষে সুন্দর একটি মনোরম দৃশ্য পেইন্টিং করে আমাদের সাথে শেয়ার করেছেন সবচাইতে সেটাই ভালো লেগেছে আমার কাছে।
অবশ্যই আপনাকে বলবো। কারণ আপনার মত কয়েকজন মানুষই তো আমার খুব কাছের হয়ে গেছে আমার বাংলা ব্লগ থেকে। ধন্যবাদ দিদি।
চমৎকার একটি পেইন্টিং করেছেন দিদি ৷ অনেক সুন্দর হয়েছে দৃশ্যটি ৷ দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
অনেক ধন্যবাদ ভাই
প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাই।ভাল ও খারাপ মিলিয়েই জীবন। তবে শারীরিক ও মানসিক কষ্ট ব্যাপারটা খুব খারাপ লাগলো।এতটুকু বুঝতে পেরেছি বছরের প্রথমদিকে খুব খারাপ সময় কেটেছে আপনার।তবে শেষটা ভাল কেটেছে এটা জেনে আবার খুব ভাল লাগলো। এ বছরটিও খুব ভাল কাটবে এমনটাই আশাকরি। আপনার আর্টটি অনেক সুন্দর হয়েছে দিদি।সুন্দর একটি অংকন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ দিদি। ❤আমিও মনে করি সময় এক থাকে না।