গোধূলী বিকেলের প্রাকৃতিক দৃশের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

হ্যালো সবাই কেমন আছেন? আমি আশা করি আল্লাহর রাহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি।আজ আমি ভাবছিলাম যে আপনাদের সবার মাঝে কি পোস্ট দিব।আসলে সবাই এত ইউনিক ও আনকমন পোস্টগুলো করে যে, দেখে আমার বেশ ভালো লাগে।আমিও প্রতিনিয়ত মনে মনে ভাবি যে ,আজ একটা ডাই বানাবো বা পেইন্টিং করবো কিন্তু কেন যেন হয়ে ওঠে না। জানিনা হয়তো আমার মনে কোন জোড় পাই না। নাকি আগ্রহ নিয়ে বসি না। আমি আবার কোন কাজ তাড়াতাড়ি বা কারো মতো করতে পারি না। আমি যা কিছুই বানাই না কেন সবই আমার নিজের মতো করে তৈরী করার বা বানানোর চেষ্টা করি। আজও ঠিক তাই করলাম।

দু দিন কেন যেন এই নিয়েই ভাবছিলাম। ভাবতে ভাবতে গতকাল একটি কবিতা লিখেছি। কিন্তু সেইটা পোস্ট করা হয়নি। আজ আবারও একটি পেইন্টিং নিয়ে বসলাম।সময় কিভাবে যে চলে যাচ্ছে সেইটা বুঝতেই পারছি না।।মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। আমারও সবকিছু ভালো লাগে। যখন বিভিন্ন ডাই বানাই তখন যেন ডাই বানাতে ভালো লাগে। আবার যখন গল্প বা কবিতা লিখি তখন সেইটা ভালো লাগে। আবার দেখা যায় যখন পেইন্টিং করি তখনও যেন আমি পেইন্টিং এর মাঝে হারিয়ে যাই। আসলে সবকিছু্ই নির্ভর করে আমার মনমানুসিকতার উপর। আজ ভাবছি আমার পোস্টেগুলোর আরও ভিন্নতা আনতে হবে।

আর বসে গেলাম পেইন্টিং নিয়ে। পেইন্টিং করতে আমার বেশ ভালো লাগে। হোক সেইটা যেই কোন ধরনের পেইন্টিং।পেইন্টিং করলে মনে হয় মনের মাধুরী মিশিয়ে অংকন করি। আমি যখন পেইন্টিং বা ডাই বানাই না কেন যেন মনে হয় কাজটি একেবারেই তৈরী করে উঠব। কিন্তু তা তো আর হয়ে ওঠে না। তাই কিছুটা কাজ করি আর কিছুটা বাড়ির কাজ করি। আজও এইভাবে আপনাদের সবার মাঝে একটি পেইন্টিং পোস্ট করবো বলে বসেছি। একটু পেইন্টিং করেছি আর একটু বাড়ির কাজ করেছি। আর এইভাবে আসতে আসতে তৈরী করে ফেললাম পেইন্টিংটি। তাহলে চলুন আজ করা পেইন্টিংটি দেখে আসি।

image.png

image.png

image.png

image.png

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

 সাদা কাগজ
 কটন
 পেন্সিল
 রাবার
 সাপনার
 পোস্টার রং
 তুলি
 মার্কিন টেপ

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে একটি সাদা পে্ইজ নিয়ে তার চারিপাশে মাসকিন টেপ দিয়ে আটকে নিলাম।

ধাপ-২

image.png

এবার একটি কাগজ দিয়ে ছোট করে সূর্য আকার জন্য গোল করে কেটে নিলাম।

ধাপ-৩

image.png

এবার সেই গোল করা টুকরো কাগজটি আঠার সাহায্যে যেই পেইজে পেইন্টিং করবো সেই পেইজের মাঝখানে আটকে নিলাম।

ধাপ-৪

image.png

image.png

এবার প্রথমে হলুদ, অরেঞ্জ ও মাস্টার কালার রাং এর সাহায্যে ড্রয়িং করে নিলাম।

ধাপ-৫

image.png

image.png

এবার কটন এর সাহায্যে পেইন্টিং এর আকাশের অংশের সকল কালারগুলো সুন্দর করে একসাথে মিক্স করে নিলাম।

ধাপ-৬

image.png

image.png

এবার নিচে যেই সাদা অংশটুকু রয়েছে তার একসাইটে নদীর একটি পাড় কালো রং এর সাহায্যে একে আবারও কটন দিয়ে কালো পাড়টি মিক্স করে নিলাম।এবার নদীর অংশটুকু অরেঞ্জ আর লাল কালার রং দিয়ে নিচের নদীর অংশটুকু একে নিলাম। আর মাঝে একটু হলুদ রং দিয়ে গোধুলি সূর্যের ছায়া দিলাম।

ধাপ-৭

image.png

image.png

image.png

এবার যেই সাদা কাগজটি দিয়ে মাঝে আঠা দিয়ে লাগিয়ে রেখেছিলাম সেই সাদা কাগজটি তুলে তার মাঝখানে পোস্টর হলুদ রং দিয়ে সূর্যটি এঁকে নিলাম।

ধাপ-৮

image.png

image.png

এবার নদীর পাড়টির একসাইটে দুটি তালগাছ এঁকে নিলাম এবং তালগাছ দুটোকে সুন্দর ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এবার ভাবলাম যে, নদীটির মধ্যে যদি একটি ছ্রোট নৌকা একে দেই তাহলে নদীটির পেইন্টিংটির সৌন্দর্য্যে আরও বেড়ে যাবে। বাহ্ যেই কথা সেই কাজ সাথে সাথে ডান সাইটে ছোট করে একটি নৌকা এঁকে নিলাম।

ধাপ-৯

image.png

এবার পেইন্টিংটি একেবারে সম্পূর্ন করার চেষ্টা করলাম। তাই ভাবলাম নৌকার পাল ছাড়া কি নৌকা ভালো লাগে। তাই দুটি পাল একে নিলাম। এখন পাল দুটো খালি লাগছে তাই পেন্সিল এর সাহায্যে নৌকার পাল দুটি সুন্দর করে কালো করে নিলাম।এবার আবার একটু তালগাছের নিচে কিছু ঘাসের মতো করে একে নিলাম। এখন মনে মনে ভাবছি যে, আকাশটাতো একদম খালি লাগছে। পাখি বা কাক বিহীন আকাশ কি ভালো লাগে? তাই তার মধ্যে কিছু কাক ও পাখি এঁকে দিলাম আর পেইন্টিংটি আরও সুন্দর হয়ে গেল।

শেষ-ধাপ

image.png

image.png

এবর চারিপাশের মাস্কিন টেপ তুলে নিলাম আর এভাবে একটু একটু করে আমার পেইন্টিংটি শেষ করে নিলাম।

আর এভাবে হয়ে গেলো আমার গোধুলি বিকেলের প্রকুতির দৃশ্যের একটি মনোরম পেইন্টিং।কেমন হলো আমার পরিবারের সবাই বলেনতো? আশা করছি আমার এই পেইন্টিংটি কিছুটা হলেও আপনাদের মন জয় করতে পারবে। আজ তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থাকেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমার পছন্দ ঘোরাঘুরি ভ্রমন করা ,ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

গোধূলি বিকেলের খুবই সুন্দর একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রাকৃতিক বিশ্বের চিত্রগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পাখি উড়ে যাবার মুহূর্ত দেবার কারণে এটা দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আমার কাছেও অনেক ভালো লাগে। প্রকৃতির দৃশ্য দেখতে। হ্যাঁ পাখিগুলো উড়ে যাবার মূহূর্ত অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আর্ট বা পেইন্টিং করতে খুব ভালো লাগে আপু। যদি হয় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের আর্ট তাহলে ভীষণ ভালো লাগে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি প্রাকৃতিক দৃশ্যের আর্ট শেয়ার করার। আপনি খুব সুন্দর ভাবে পেইন্টিং করলেন চক কালার দিয়ে। ভীষণ ভালো লেগেছে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।

 2 years ago 

হ্যাঁ আপু আমিও চেষ্টা করি আমার কাছেও পেইন্টিং করতে অনেক ভালো লাগে। আপনার কাছে যে, পেইন্টিংটি ভালো লেগেছে। যেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ্ গোধূলি বিকেলের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি জাস্ট অসাধারণ হয়েছে আপু।কালার কম্বিনেশন এর সাথে আর্ট টি ফুটে উঠেছে।আমার খুব ভালো লেগেছে আপনার পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জানিনা আপু কতটুকু করতে পেরেছি। তবে আমি চেষ্টা করেছি।আর আপনাদের সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু। আশা করি সবসময় এইভাবে আপনাদের পাশে পাবো।

 2 years ago 

ওয়াও দারুন ছিল তো আপনার গোধূলি বিকেলের প্রাকৃতিক দৃশ্যের এই পেইন্টিংটা। কালার টা যেমন সুন্দরভাবে ফুটে উঠে, তেমনি দেখতেও খুব সুন্দর লাগছিল। অনেক সুন্দর করে দুই টি গাছ অঙ্কন করেছেন আপনি, আর খুবই সুন্দর একটা নৌকা অঙ্কন করেছেন। গোধূলি বিকেলের আকাশের এবং নদীর সৌন্দর্য দেখতেও খুব ভালো লাগতেছে। এরকম দৃশ্য খালি চোখে দেখতে সরাসরি যেমন ভালো লাগে, তেমনি এরকম দৃশ্যের পেইন্টিং করলেও সুন্দর হয়।

 2 years ago 

আপনার এত সুন্দর প্রশংসনীয় মন্তব্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ ভাইয়া। আমার পেইন্টিংটি ভালো লেগেছে বলে খুশি হলাম।

 2 years ago 

আপু আপনি আমাদের মাঝে খুবই সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন আপনি আজকে শেয়ার করেছেন যা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। সত্যিই আপনার পেইন্টিং টি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর প্রশংসনীয় মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। খুব সুন্দর একটি গোধূলি বিকেলে পেইন্টিং করেছেন। সিম্পলের মধ্যে আটকে দেখতে খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশনও বেশ ভাল ছিল। শেষ পর্যন্ত আর্ট করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে প্রশংসনীয় মন্তব্য করে পাশে থাকার জন্য। আশা করি সবসয়ম পাশে থাকবেন।

 2 years ago 

আপনি তো দেখছি বেশ চমৎকার ছবি অঙ্কন করতে পারেন আপু। আপনার ছবি অংকন করা দেখে খুবই ভালো লাগলো আমার। আপনার আজকের ছবি কোন দেশে অসাধারণ ছিল। অনেক অনেক খুশি হলাম সুন্দর এই ছবি অংকন করতে দেখে।

 2 years ago 

আমিও অনেক অনেক খুশি হয়েছি আমার পেইন্টিংটি আপনার ভালো লেগেছে যেনে। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

পেস্টেল রং ব্যবহার করে বেশ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। বেশ সুন্দর হয়েছে দেখতে। আর গোধুলী বেলার দৃশ্য বেশ সুন্দর লাগে। কত রং যে ধারন করে আকাশ । তাইতো বেশি সুন্দর লাগে। গোধুলী লগ্নের দৃশ্য ফুটিয়ে তুলার জন্য বেশ ভালোভাবে রং সিলেকশন করেছেন। তাই দৃশ্যটি সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু গোধূলী লগ্নের দৃশ্য আমার কাছেও অনেক ভালো লাগে।আমি চেষ্টা করেছি আপু মনের মাধুরী দিয়ে ফুটিয়ে তোলার। ধন্যবাদ আপ সুন্দর মন্তব্য করে সাপোট করার জন্য।

 2 years ago 

গোধূলি বিকেলে প্রকৃতির পেইন্টিং অসাধারণ হয়েছে। এই পেইন্টিংটি দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি পেইন্টিংটি করেছেন সত্যিই বিকেলের অপরূপ সৌন্দর্যময় দৃশ্য যেন এই পেইন্টিং মাধ্যমে ফুটে উঠেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন যেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37