"টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে স্পেশাল উপহার"

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @jannat0499
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।

IMG_20240927_123627.jpg

আজকে আমি আপনাদের সামনে অন্য রকম কিছু নিয়ে হাজির হয়েছি।কালকে আমাদের সবার প্রিয় দাদার একমাত্র ছেলে আমাদের টিনটিন বাবুর জন্মদিন ছিল।@rme দাদা আপনার ছেলের জন্য ছোট একটা উপহার আমার পক্ষ থেকে।
জন্মদিন প্রতিটি মানুষের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। বাচ্চাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। তারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে নানারঙের বেলুন,কেক বাচ্চাদের একটা স্বপ্ন হয়ে থাকে। যে বাবা মা এই দিনটি অন্য রকম করবে আমাদের জন্য। আর বাচ্চারা এই দিনে গিফট পেতে আরও ভালোবাসে।তাই ভাবলাম আমাদের প্রিয় টিনটিন বাবুর জন্য একটা ছোট উপহার তৈরি করি।উপহার টি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

IMG_20240927_132017.jpg

প্রয়োজনীয় উপকরণ :

১. জল রং
২. পেন্সিল
৩. তুলি
৪.খাতা

বিবরণ :

ধাপ -১

IMG_20240927_124639.jpg

প্রথমেই টিনটিন বাবুর ছবি দেখে মুখের আকৃতি পেন্সিল দিয়ে আঁকালাম।

ধাপ -২

IMG_20240927_124745.jpg

তারপর কোথায় কি সেড আছে পেন্সিল দিয়ে ভালো করে আঁকিয়ে নিলাম।

ধাপ-৩

IMG_20240927_124842.jpg

এখন খয়েরী কালার দিয়ে মুখের সেড দিয়ে নিলাম।

ধাপ-৪

IMG_20240927_124901.jpg

হাল্কা পানি দিয়ে মিশিয়ে নিলাম পুরো মুখ আর গলা।

ধাপ-৫

IMG_20240927_124934.jpg

এখন স্কিন কালার দিয়ে পুরো মুখ ভালভাবে আঁকালাম। এখন কালো কালার দিয়ে চোখ ভুরু এবং চুল আঁকালাম। এরপর শার্ট এর কালার মতো বানাতে গোলাপি আর খয়েরী মিশিয়ে দিলাম শার্ট এ।

ধাপ-৬

IMG_20240927_125119.jpg

এখন শার্ট এ কালো কালার দিয়ে বর্ডার দিলাম। এখন কালো বোতাম আঁকালাম কালো কালার দিয়ে।

ধাপ-৭

IMG_20240927_125143.jpg

শার্ট এর পকেটে সাদা কালার ডিজাইন আছে,সেটা আঁকানোর চেষ্টা করলাম।

শেষ ধাপ-

IMG_20240927_125319.jpg

এখন বাকি কিছু ডিজাইন আছে সেগুলো নীল কালার দিয়ে সব ডিজাইন করে নিলাম।অবশেষে শেষ হয়ে গেল আমাদের সবার প্রিয় টিনটিন বাবুর ছবি।সবার ভালো লাগবে আশা করছি।জানিনা কতটা ভালো ভাবে করতে পেরেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজ এখানেই শেষ করছি।আবার অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ধরণআর্ট পোস্ট 🖼️
মডেলnote-9
ক্যাপচার@jannat0499
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

Amar_Bangla_Blog_logo_png-3.png

আমার পরিচয়

IMG_20211011_092535.jpg
আমি মোছা: জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সদরে বসবাস করি। আমি একজন সৃজনশীল মানুষ ।ছবি আঁকতে, নতুন কিছু বানাতে আর সময় পেলে ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।অবসর সময়ে আমি রঙ তুলি নিয়ে বসে যাই নতুন উদ্ভাবনায়।বই পড়তে আমার খুবই ভালো লাগে বিশেষ করে উপন্যাস।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাইআমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।🌼💖
Sort:  
 2 years ago 

টিন টিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর ভাবে ছবি অংকন করেছেন । না জানি আপনারা এত সুন্দর প্রফেশনাল ভাবে ছবি আর্ট করেন দেখেই মুগ্ধ হয়ে গেলাম। টিন টিন বাবুর জন্মদিন উপলক্ষে এই অংকনটি আসলে অনেক পারফেক্ট হয়েছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

আপু আপনার আর্ট দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর চিত্র অংকন করতে পারেন আপনি। টিনটিন বাবুর ছবিটা খুবই যত্ন সহকারে আর্ট করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আর্ট এর প্রতি আপনার তো অনেক দক্ষতা দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার আর্ট গুলো আমার বরাবরই খুব ভালো লাগে। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটা আর্ট করেছেন। টিনটিন বাবুর ছবিটা বেশ সুন্দর হয়েছে। নিখুঁত ভাবে আর্ট করেছেন আপু। ভালো লাগলো আপনার আজকের এই আর্ট টা দেখে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। আপনাকেও ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক বেশি সুন্দর হয়েছে আপনার নিখুঁত হাতের এই সুন্দর আর্ট। টিনটিন বাবুর এই আর্টটা আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। সবকিছু এত সুন্দর ছিল যে আমি তো একেবারে মুগ্ধ হলাম দেখে। এরকম আর্ট গুলো আমি নিজেও খুব পছন্দ করি। আপনার করা এই আর্ট যে দেখবে সে অনেক মুগ্ধ হয়ে যাবে। প্রথমে আপনি তারে স্কেচ টা অনেক সুন্দর করে এঁকে নিয়েছেন। তারপর রং করেছেন দেখে ভালো লাগলো। আপনার এরকম সুন্দর হাতের কাজগুলো দেখার জন্য সব সময় অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ আপু আপনি দেখছি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে টিনটিন বাবুর ছবি আর্ট করেছেন। আপনার হাতে এতো সুন্দর একটি আর্ট দেখতে পেরে বেশ ভালো লাগলো।আর আপনি আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো। সত্যি আপনার হাতের আর্ট টি একদম বাস্তবের মতো লাগছে।

 2 years ago 

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

বাহ্ আপু আপনি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে বেশ সুন্দর একটি চিত্র অংকন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে এর থেকে ভালো উপহার আর কি হতে পারে সেটা আমার জানা নেই। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

মুগ্ধ হয়েছেন শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার দারুণ দক্ষতা দেখে মুগ্ধ হলাম আমি। সুন্দরভাবে টিনটিনের ছবি অঙ্কন করে দেখিয়েছেন আমাদের। একদম তার ছবির মতই হয়েছে আপনার অংকন করা। এত সুন্দর দক্ষতা সত্যি প্রশংসনীয়। যেন মনের অনুভূতি দিয়ে বাস্তব রূপরেখা অংকন।

 2 years ago 

মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। জি ছবি আঁকা মানেই বাস্তবে রুপ দেওয়ার চেষ্টা।

 2 years ago 

ওয়াও টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে রং তুলির মাধ্যমে টিনটিন বাবুকে একে ফেলেছেন, দেখে তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।অসম্ভব সুন্দর হয়েছে।আমার বিশ্বাস টিনটিন বাবু যদি এটি দেখে তাহলে অনেক খুশি হবে।যাইহোক টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জি ভাইয়া চেষ্টা করেছি।কতটুক পেরেছি জানিনা।

 2 years ago 

প্রথমেই টিন টিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।আমাদের দাদার একমাত্র ছেলের জন্মদিন উপলক্ষে দারুন একটি অংকন করেছেন আপনি। খুবই ভালো লাগছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63502.24
ETH 1662.81
USDT 1.00
SBD 0.41