"ভিন্নধর্মী পেইন্টিং এর ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ3 years ago

#######

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।সেটি হলো-"জলরঙে করা কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি"।

শারদীয়া দুর্গাপূজা শেষ হয়ে গেল কিন্তু তার স্মৃতি থেকে গেছে আমাদের ফোনে।যদিও একটি পোষ্টের মাধ্যমে সব চিত্র তুলে ধরা সম্ভব নয় তাই আজ চলে আসলাম কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি নিয়ে।পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা থেকে ছবিগুলো তোলা হয়েছে।এই কমিটির থিম মূলত **সহজ পাঠ** বা প্রথম সংস্করণের এর আদলে তুলে ধরা হয়েছে।প্রতিবছর এখানে প্যান্ডেলে বিভিন্ন ধরনের আর্টকে কেন্দ্র করে করা হয়।ভিন্ন ভিন্ন বিষয়ের উপর আর্ট দিয়ে সাজানো হয় প্যান্ডেলটি।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

ভিন্নধর্মী পেইন্টিং এর ফটোগ্রাফি:

IMG_20231226_121011.jpg

এটি হচ্ছে শিঙ্গার পেইন্টিং।শিঙ্গা হচ্ছে একটি বাদ্যযন্ত্র।এটি বিভিন্ন বেদে সম্প্রদায় ব্যবহার করে থাকে।বাতের ব্যথা ইত্যাদি সারানোর কাজে তারা এটি ব্যবহার করে থাকে।

IMG_20231226_121033.jpg

এটি হচ্ছে একতারার পেইন্টিং।বাঙালি লোকসংস্কৃতির একটি ঐতিহ্য এই একতারা। একে একতন্ত্রী বীণাও বলা হয়।বর্তমানে এর ব্যবহার কম দেখা গেলেও এটি দেশীয় ঐতিহ্যের ধারাবাহিকতা বহন করে।

IMG_20231226_121326.jpg

এটি হচ্ছে মাটির হাড়ির প্রতিচ্ছবি।প্রাচীন যুগে মাটির পাত্রের ব্যবহার খুবই দেখা যেত,বর্তমানে এই বিলুপ্ত বাসনকে তুলে ধরা হয়েছে পুরোনো ঐতিহ্য হিসেবে।

IMG_20231226_121247.jpg

এটি হচ্ছে লাঙল।লাঙল দিয়ে আগেকার মানুষেরা জমি চাষ করতো।বর্তমানে এটির ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে গেছে।এটির মাধ্যমে খুবই পরিশ্রম করে মানুষ মাটি খনন করে কৃষি কাজ করতো।

IMG_20231226_121216.jpg

এটি হচ্ছে ঢাকের পেইন্টিং।ঢাক হচ্ছে বাঙালি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি বাদ্যযন্ত্র।যেটি মায়ের আগমনে বাজানো হয় ,ঢাকের মাথায় সাদা রঙের কাশফুল দেওয়া হয়।

IMG_20231226_121115.jpg

এটার নাম বাংলা ভাষায় কি সেটা ঠিক আমি জানি না।তবে দেখতে অনেকটা আমেরিকান বানজোর মতো।এটিও একটি বাদ্যযন্ত্র।

IMG_20231226_121349.jpg

এখানে দেবী মা-দুর্গার মুখের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এবং মায়ের পছন্দের কাশফুলের কিছু চিত্র তুলে ধরা হয়েছে।মায়ের আগমনে কাশফুলেরা সাদা রঙে মেতে ওঠে।

আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসredmi note 10 pro max
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

পেইন্টিং গুলো অনেক সুন্দর এবং পুরনো ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এখানে। অসংখ্য ধন্যবাদ আপু পূজার প্যান্ডেল থেকে সংগ্রহ করা কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার দারুণ মন্তব্য জানানোর জন্য, ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভিন্নধর্মী পেইন্টিং এর ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে এই ধরনের ফটোগ্রাফি দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ঢাকের পেইন্টিং। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে আমার ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে ভালো লাগলো আমারও।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার তোলা ভিন্ন ধর্মের পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে চমৎকার বর্ণনা গুলো পড়ে বেশ ভালো লাগলো আমার। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া, আপনার সুন্দর মতামত পেয়ে ভালো লাগলো।

 3 years ago 

দিদি আপনার সুন্দর সুন্দর পেইন্টিং গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ঢাক,লাঙ্গল মা দুর্গার মুখের পেইন্টিংয়ের ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর ভাবে প্রতিটি ফটোগ্রাফির সাথে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার ভিন্ন ধর্মী পেন্টিং গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম।প্রত্যেকটি পেন্টিং আমার কাছে এতটা ভালো লেগেছে যে
পেইন্টিং গুলো বারবার দেখছিলাম আমি। একতার, মাটির হাড়ি, লাঙ্গল, ঢাক সবগুলো পেইন্টিং মনোমুগ্ধকর ও ইউনিক ছিল। অনেক ধন্যবাদ আপু সুন্দর কিছু পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু,আসলেই পেইন্টিংগুলি পুরোনো দিনের হওয়ায় বেশ ইউনিক।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদি আপনি দুর্গাপূজা থেকে বেশকিছু পেইন্টিং এর ফটোগ্রাফি শেয়ার করলেন। পেইন্টিং গুলো দারুন লেগেছে আমার কাছে। আপনি চমৎকার ভাবে শেয়ার করলেন আমাদের মাঝে।সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লেগেছে। ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর এই পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজের সার্থকতা আপু,অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37