"একই ধাঁচের কিছু কালো পেইন্টিং এর ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।সেটি হলো-"একই ধাঁচের কিছু কালো পেইন্টিং এর ফটোগ্রাফি"।

শারদীয়া দুর্গাপূজা শেষ হয়ে গেল কিন্তু তার স্মৃতি থেকে গেছে আমাদের ফোনে।যদিও একটি পোষ্টের মাধ্যমে সব চিত্র তুলে ধরা সম্ভব নয় তাই আজ চলে আসলাম সম্পূর্ণ ভিন্নধর্মী একই ধাঁচের কিছু কালো পেইন্টিং এর ফটোগ্রাফি নিয়ে।[বর্ধমান শহরের পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির দুর্গা পূজামন্ডপ থেকে ছবিগুলো তোলা হয়েছে।এই কমিটির থিম মূলত **সহজ পাঠ** বা প্রথম সংস্করণের এর আদলে তুলে ধরা হয়েছে।প্রতিবছর এখানে প্যান্ডেলে বিভিন্ন ধরনের আর্টকে কেন্দ্র করে করা হয়।ভিন্ন ভিন্ন বিষয় দিয়ে কাপড়ের উপর এবং কাগজের উপর আর্ট করে সাজানো হয় প্যান্ডেলটি।]আশা করি কালো রঙের চিত্রের ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

একই ধাঁচের কিছু কালো পেইন্টিং এর ফটোগ্রাফি:

IMG_20240123_154315.jpg

প্রত্যেকটি পেইন্টিং একই ধাঁচের দেখতে লাগলেও কিছুটা ভিন্ন মাত্রা ও আলাদা বৈশিষ্ট্য রয়েছে।এই ছবিতে এক মাঝি তার নৌকা বাইতে বাইতে যাচ্ছে নদীর বুক দিয়ে।আর সেই নদীতে জলের তীব্র স্রোতের দৃশ্য ফুটে উঠেছে।

IMG_20240123_154415.jpg

এই ছবিতে একদল মহিলা কলসী কাকে নিয়ে হেঁটে চলেছে।দূর আকাশে পাখিরা উড়ে যাচ্ছে, মাঝি নৌকা নিয়ে ঘরে ফিরছে গোধূলি বেলা।গ্রামবাংলার অসম্ভব সুন্দর একটি দৃশ্য দেখানো হয়েছে এখানে।

IMG_20240123_154145.jpg

এই ছবিতে এক জেলে তার নৌকা নিয়ে নদীর মাঝে দুইপাশে জাল ফেলেছে।মাছ ধরে সে জীবিকা নির্বাহ করে এমন দৃশ্যের প্রতিচ্ছবি এটি।

IMG_20240123_154240.jpg

এটা হচ্ছে একজন মাঝি তার নৌকায় করে খড় কিংবা ধানের আটি বোঝাই করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়।এই দৃশ্যটিও এখন যানবাহনের যুগে দেখাই যায় না বলতে গেলে।কিন্তু পূর্বে এটি গ্রাম বাংলার ঐতিহ্য ছিল।আগে হলুদ রঙের কাগজের উপর অঙ্কিত এই ছবিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম।

IMG_20240123_153547.jpg

IMG_20240123_153718.jpg

প্যান্ডেলের থিম যেহেতু সহজপাঠ ছিল তাই অনেক বর্ন ছন্দের আকারে তুলে ধরা হয়েছে।যেমনটি বাচ্চাদের শেখানো হয় ছন্দের মাধ্যমে তেমন এখানে কার বর্ণের ছন্দ মিলানো হয়েছে।মেঘলা দিনে ছাতা একমাত্র ভরসাএমনটা ফুটে উঠেছে।

IMG_20240123_153848.jpg

IMG_20240123_153909.jpg

এখানেও মূলত শ, স, ষ বর্ণের একটি ছন্দ মিল দেওয়া হয়েছে।যাতে বাচ্চারা মজার ছলে পড়তে উৎসাহ পায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সংস্কারে।এখানে বৃষ্টির দিনে দুইজন ছাতা কিনে বাড়ি ফিরছে।

IMG_20240123_153936.jpg

IMG_20240123_154016.jpg

ছোটবেলায় আমরাও এমন একই ছাতার মধ্যে দুইজন যেতে পছন্দ করতাম।কিংবা একই ছাতার নীচে বসে থাকতাম গ্রামের বাড়ি।এটা আমাদের শৈশবকে মনে করিয়ে দেয়।

IMG_20240123_154109.jpg

সবশেষে এই ছবিতে একদল হাঁস সারি সারি সাঁতার কেটে চলেছে জলের উপর।এটাও গ্রামের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসredmi note 10 pro max
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান,পুলিশ লাইন

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

দুর্গা পূজামন্ডপ থেকে তোলা সাদা কালো ফটোগ্রাফিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। এ ধরনের ছবি এখন তেমন একটা দেখা যায় না। আমরা যখন ছোট ছিলাম আমাদের পড়ার বই এ, এধরনের ছবিগুলো বেশ দেখা যেত। অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু,আসলে এই ধরনের পেইন্টিংগুলি এখন বিলুপ্তির পথে।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পূজা মন্ডপ থেকে কালো পেইন্টিং গুলোর ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগছে।তবে এই পেইন্টিং গুলো কালো হলেও দেখতে ব্যতিক্রম লাগছে। আপনি এর আগেও কিছু ব্যতিক্রম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা অসাধারণ ছিল। ধন্যবাদ আপু সুন্দর কিছু পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি আপু,ব্যতিক্রম কিছু উপস্থাপন করার জন্য।অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার বর্ণনার মাধ্যমে বুঝতে পারছি বেশ সুন্দর একটি প্যান্ডেল ছিল তাহলে। যেহেতু কাগজের উপর এবং কাপড়ের উপর আর্ট গুলো করা হয়। দেখতে খুব সুন্দর হবে। আপনি কালো ধাঁচের কিছু পেইন্টিং ফটোগ্রাফি শেয়ার করলে। প্রতিটি কালো ধাঁচের পেইন্টিং ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর ছিল।

 3 years ago 

আপনার প্রশংসামূলক মতামতের জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37