আর্ট :- টিনটিন বাবুর শুভ জন্মদিন উপলক্ষে আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ জন্মদিন টিনটিন,


হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে প্রথমে জানাই আমাদের প্রিয় টিনটিনের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমার বাংলা ব্লগে আসার পর থেকে টিনটিনের জন্মদিন পালন করে আসছি। এই দিনটা যেন টিনটিনের জীবনে প্রতিটা বছর ফিরে আসে খুব আনন্দময় হয়ে। টিনটিনের জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা। পরিবারের সবাইকে নিয়ে আজকের দিনটা খুবই আনন্দে কাটুক। তার সাথে যেন একটা বছর সাথে খুবই ভালো থাকুক। আসলে জন্মদিন আমাদের জন্য খুবই স্পেশাল হয়ে থাকে। তবে বিশেষ করে ছোটদের জন্য এই দিনটা সব থেকে বেশি আনন্দময় হয়ে ওঠে। গত বছরেও এই দিনটা খুব সুন্দর ভাবে আমরা পালন করেছিলাম। তাই আজকের দিনেও গত বছরের দিনটার কথা খুবই মনে পড়ছে। আর টিনটিনের জন্মদিন উপলক্ষে আজকে আমি একটি পেইন্টিং করেছি। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়।

IMG_20230926_211715.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20230917_185836.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিয়ে নিলাম। এরপর সেই খাতার মধ্যে পেন্সিল দিয়ে দুটি কার্টুনের স্কেচ এঁকে নিলাম।

IMG_20230926_200935.jpg

ধাপ - ২ :

তারপর বিভিন্ন কালার রং দিয়ে উপরের বেলুনগুলোকে সুন্দরভাবে কালারফুল করে রং করে নিয়ে নিলাম।

IMG_20230926_202242.jpg

ধাপ - ৩ :

এরপর দুপাশের দুটি পুতুলের মধ্যে কিছু হলুদ রঙ এবং লাল রং দিয়ে হাত মুখ রং করে নিয়ে নিলাম।

IMG_20230926_204439.jpg

ধাপ - ৪ :

এরপর বেলুন গুলোর চারপাশে যে কোন কলম দিয়ে কালো দাগ টেনে আরেকটু আকর্ষণীয়ভাবে রং করে নিলাম।

IMG_20230926_205002.jpg

ধাপ - ৫ :

এরপর উপরের পুতুলের চারপাশেও কালো চিকন কলম দিয়ে সুন্দরভাবে দাগ টেনে পুতুলটা রং করে নিলাম।

IMG_20230926_205206.jpg

ধাপ - ৬ :

তারপর নিচের পুতুলটাকেও আবারো কালো চিকন মার্কেট কলম দিয়ে সুন্দরভাবে পুতুলটা রং করে নিয়ে নিলাম।

IMG_20230926_210122.jpg

ধাপ - ৭ :

এরপর বিভিন্ন রং এর মাঝখানে হ্যাপি বার্থডে টিনটিন বাবু মার্কার কলম দিয়ে লিখে নিয়ে নিলাম।

IMG_20230926_211148.jpg

শেষ ধাপ :

এভাবে আমি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে একটি পেইন্টিং করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20230926_211715.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর একটি আর্ট করেছেন। বেলুনগুলো আকাশের দিকে উড়ে যাচ্ছে, দৃশ্যটা অনেক সুন্দর লেগেছে তবে যদি এই আর্ট টিনটিন বাবু দেখতে পেত তাহলে বোধহয় আরো বেশি খুশি হতো কেননা আর্টটি খুবই সুন্দর লাগছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি যাতে আর্ট টি সুন্দরভাবে করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 3 years ago 

টিনটিন বাবুর শুভ জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর একটা আর্ট করেছেন আপনি। টিনটিন বাবুকে তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। দোয়া করি যেন টিনটিন বাবু বড় হয়ে ভালো কিছু করতে পারে এবং সব সময় হাসি খুশি থাকে। আপনি এই আর্ট অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যা দেখে আমি তো মুগ্ধ হলাম।

 3 years ago 

আমরা সবাই দোয়া করি যাতে টিনটিন বাবু অনেক বড় হয়।

 3 years ago 

আপু আপনি আজকে খুব ই চমৎকার একটি আর্ট করেছেন। আসলে টিনটিন বাবুর শুভ জন্মদিন উপলক্ষে আপনি খুবই দারুণ একটা আর্ট করেছেন দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য দেখে আমি নিজেও অনেক খুশি হয়েছি

 3 years ago 

টিনটিন বাবুর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, খুব সুন্দর একটা ড্রইং তৈরি করেছেন আপনি জন্মদিনে উপলক্ষে, পুরো ড্রইং তাই আমার কাছে খুব ভালো লেগেছে সব থেকে আকর্ষণ লেগেছে রঙের ছোপ ছোপ দাগগুলো, একটা ক্রিয়েটিভিটি নিয়ে এসেছে আপনার পুরো ড্রইং টার মধ্যে।

 3 years ago 

চেষ্টা করেছি টিনটিন বাবুকে একটি সুন্দর ড্রয়িং করে যাতে জন্মদিনের উইশ করতে।

 3 years ago 

প্রথমেই টিনটিন বাবুকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। সবার ভালবাসা যদি তার পাশে থাকে তাহলে সে অনেক বড় হবে এবং অনেক ভালো কিছু করতে পারবে বলে আমি মনে করি। আপনি এমনিতেই অনেক সুন্দর আর্ট করেন। আর তার জন্মদিন উপলক্ষে এই আর্ট করার কারণে অনেক সুন্দর লেগেছে দেখতে। আমি তো মনে করি আপনার দক্ষতার প্রশংসা যত করব ততই কম হবে।

 3 years ago 

আমরা সবাই মিলে টিনটিন বাবুর জন্য অনেক অনেক দোয়া করি যাতে টিনটিন বাবু অনেক বড় হয়।

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। টিনটিন বাবুর জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো যাতে সে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন সবার ভালোবাসায় যেন টিনটিন বাবু অনেক বড় মনের মানুষ হয়ে ওঠে।

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। এই চিত্রটি দেখতে অনেক বেশি ভালো লাগলো। সত্যিই চিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর একটি চিত্র অংকন করেছেন। খুবই সুন্দর কিউট লাগছে দেখতে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ এত সুন্দর করে সাজিয়ে মন্তব্য করার জন্য

 3 years ago 

আমাদের প্রিয় টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনার করা আর্টি খুবই সুন্দর হয়েছে আপু। টিনটিন বাবু দেখলে নিশ্চয়ই ভীষণ খুশী হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64418.42
ETH 1870.20
USDT 1.00
SBD 0.38