(এসো নিজে করি) আর্ট :- পাহাড়ি এলাকার ঝর্নার পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমি আজকে পোস্টার রং দিয়ে একটি পাহাড়ি ঝর্ণার পেইন্টিং করার চেষ্টা করলাম। সব সময় নানা ধরনের পাহাড়ি ঝর্না আমরা দেখে থাকি। তাই ভাবলাম আজকে একটি পাহাড়ি ঝর্ণার পেইন্টিং করা যাক। এইভাবে বিভিন্ন কালার রং দিয়ে ঝর্নার পেইন্টিংটি সম্পূর্ণ করে নিলাম। আমার কাছে এই পেইন্টিং টি অনেক ভালো লাগলো দেখে। কারণ এরকম সুন্দর একটি পরিবেশ সবারই অনেক ভালো লাগে। আমি তো ছবি আঁকতে অনেক পছন্দ করি। তাই সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর পেইন্টিং গুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে এই পেইন্টিংটি সুন্দরভাবে অঙ্কন করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সবার আমার আঁকা এই পেইন্টিংটি খুবই ভালো লাগবে।

IMG_20240709_214642.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20230920_203751.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। খাতার চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে উপরের অংশে সাদা এবং নীল রং দিয়ে সুন্দর একটা আকাশ রং করে নিয়ে নিলাম।

IMG_20240715_185544.jpg

ধাপ - ২ :

তারপর কিছুটা নিচের অংশে দুপাশে হালকা সবুজ এবং গারো সবুজ রং দিয়ে ছোট ছোট ঘাস রং করে নিয়ে নিলাম।

IMG_20240715_185710.jpg

ধাপ - ৩ :

তারপর নিচের অংশে নদীর মতো করে নীল এবং সাদা রং দিয়ে সুন্দর একটি নদী রং করে নিয়ে নিলাম।

IMG_20240715_185728.jpg

ধাপ - ৪ :

তারপর সবুজ রঙের ঘাস দুটির উপরে কালো রঙ দিয়ে গাছের ডাল পালা সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240715_185754.jpg

ধাপ - ৫ :

তারপর গাছের ডালপালা গুলোর উপরে গাঢ় সবুজ এবং হলুদ রং দিয়ে সুন্দরভাবে কিছু পাতা ফুল রং করে নিয়ে নিলাম।

IMG_20240715_185838.jpg

ধাপ - ৬ :

তারপর গাছের মাঝখানে সাদা এবং হালকা নীল রং দিয়ে ঝর্নার মতো করে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240715_185930.jpg

শেষ ধাপ :

এভাবে ঝরনার খুব সুন্দর একটি পেইন্টিং করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240709_214700.jpg

IMG_20240709_214642.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন আপনি। জল রং দিয়ে যে কোন পেইন্টিং করলে দেখতে খুব সুন্দর লাগে। আপনার পাহাড়ি এলাকার ঝর্নার পেইন্টিং দুর্দান্ত হয়েছে। সত্যিই পেইন্টিং করার দক্ষতা আপনার বেশ অসাধারণ। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখতে খুব সুন্দর লাগছে। পাহাড়ি এলাকার ঝর্নার পেইন্টিং করার প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসনীয় মন্তব্য পেয়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ

 2 years ago 

ওয়াও আপনি আজ আমাদের মাঝে,পাহাড়ি এলাকার ঝর্নার পেইন্টিং অংকন করেছেন আসলে এই ধরনের প্রিন্টিং করতে হলে অনেক দক্ষ এবং অভিজ্ঞ হওয়া প্রয়োজন সেটা আপনি আপনার পোষ্টের মাধ্যমে পরিচয় দিয়েছেন আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হলাম। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এ ধরনের পেইন্টিং গুলো আমার নিজের কাছে করতে কিন্তু অনেক ভালো লাগে

 2 years ago 

চোখের সামনে যে এত সুন্দর আর্ট আপনি তৈরি করছেন আপু দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রথমে আমি মনে করেছিলাম এটি হয়তোবা ডিজিটাল আর্ট । আপনি খুবই নিখুঁতভাবে আর্ট সম্পন্ন করেছেন। পাহাড়ি ঝর্ণার পেইন্টিং টা অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি সব সময় সুন্দর আর্ট গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য

 2 years ago 

আপনার আর্ট আমার বরাবরই পছন্দের। এটাও তার ব্যতিক্রম নয়। খুবই ভালো লাগছে। সুন্দর হয়েছে।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লাগে যেন খুশি হলাম

 2 years ago 

যত দিন যাচ্ছে ততই যেন আপনার ড্রইং করার স্কিল বৃদ্ধি পাচ্ছে। এইসব ছবিগুলো সত্যিই অসাধারণ লাগে। এছাড়াও আপনি যেভাবে আপনার পোষ্টের মধ্যে ড্রইং এর বর্ণনা গুলো করেন তাতে করে যে কেউ এই ছবিগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন, আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো।

 2 years ago 

চেষ্টা করে আপু ভালো কিছু করার জন্য আপনাদের মন্তব্য পেয়ে আরও উৎসাহ পাই ধন্যবাদ

 2 years ago 

আপু পাহাড়ি এলাকার ঝর্ণার পেইন্টিংটি এক কথায় অসাধারণ হয়েছে । দেখে মনে হচ্ছে যেন একটি পোস্টার । সত্যি এত চমৎকার এঁকেছেন যে মুগ্ধ হয়ে গেলাম । গাছ, পাখি, ঝরনা সবকিছুই চমৎকার ছিল । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গাছ পাখি ঝর্ণা সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি সুন্দর একটি আর্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

পাহাড়ি এলাকা আর ঝর্ণার পেইন্টিং অসাধারণ হয়েছে। আপনি এত সুন্দর করে এই পেইনটিং করেছেন দেখে অনেক ভালো লাগলো। ঝর্ণাটি দেখতে বেশি সুন্দর হয়েছে আপু। অসাধারণ হয়েছে দেখতে।

 2 years ago 

আমার করা এই সুন্দর আর্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম

 2 years ago 

পাহাড়ি ঝর্ণা দেখতে আমারও বেশ ভালো লাগে।আর সেই ঝর্ণার খুব সুন্দর একটি পেইন্টিং আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। বেশ সুন্দর এঁকেছেন পাহাড়ি ঝর্ণার পেইন্টিংটি। বিশেষ করে ঝর্ণাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। কালার সিলেকশনও বেশ ভালো ছিলো। ধন্যবাদ সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

পাহাড়ি এলাকার ঝর্নার পেইন্টিং জাস্ট অসাধারন লাগতেছে আপু। পোষ্টার রং দিয়ে তৈরি করাতে চমৎকার ফুটে উঠেছে। আপনার কাজ গুলো সব সময়ই এত বেশি ভালো লাগে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয় কাজ ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42