পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমি আজকে পোস্টার রং দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার চেষ্টা করলাম। সব সময় নানা ধরনের পেইন্টিং আমরা দেখে থাকি। তাই ভাবলাম আজকে একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করা যাক। এইভাবে বিভিন্ন কালার রং দিয়ে পেইন্টিংটি সম্পূর্ণ করে নিলাম। আমার কাছে এই পেইন্টিং টি অনেক ভালো লাগলো দেখে। কারণ এরকম সুন্দর একটি পরিবেশ সবারই অনেক ভালো লাগে। আমি তো ছবি আঁকতে অনেক পছন্দ করি। তাই সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর পেইন্টিং গুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে এই পেইন্টিংটি সুন্দরভাবে অঙ্কন করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সবার আমার আঁকা এই পেইন্টিংটি খুবই ভালো লাগবে।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিয়ে নিলাম। এরপর খাতাটার মাঝখানে পেন্সিল দিয়ে কিছু ঘর আর একটি গাছের স্কেচ এঁকে নিলাম।
ধাপ - ২ :
তারপর প্রথমে হালকা নীল আর সাদা রং দিয়ে খোলা আকাশটাকে সুন্দরভাবে কালারফুল করে রং করে নিলাম।
ধাপ - ৩ :
তারপর সামনের কুঁড়েঘর দুটোকে প্রথমে সাদা লাল আর কালো রং দিয়ে সুন্দরভাবে কালারফুল করে রং করে।
ধাপ - ৪ :
তারপর সেই কুঁড়েঘর দুটোর অন্য পাশে আবারো নীল রং আর কালো রঙ দিয়ে আরও দুটি কুঁড়েঘর সুন্দরভাবে রং করে নিলাম।
ধাপ - ৫ :
তারপর কুড়ে ঘরের নিচের অংশে সবুজ আর হলুদ রঙ দিয়ে খোলা মাঠটাকে সুন্দরভাবে রং করে নিলাম।
ধাপ - ৬ :
তারপর কুড়েঘর গুলোর উপরে সবুজ রং আর লাল রং দিয়ে দুটি সুন্দর গাছ কালারফুল করে রং করে নিলাম।
ধাপ - ৭ :
তারপর খোলা আকাশের মাঝখানে হলুদ রং দিয়ে একটি সূর্য আর কিছু পাখি কালো রঙ দিয়ে সুন্দর ভাবে রং করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপু আপনার এই ধরনের আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক বলেছেন এমন রং দিয়ে আর্ট করলে রংগুলো খুব সহজেই মিশে যায়। দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। আপনাকে ধন্যবাদ আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করি ভালো কিছু পেইন্টিং তৈরি করার। আপনার কাছে আমার পেইন্টিং টি ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
পোস্টার রং দিয়ে কোন কিছু পেইন্টিং করলে দেখতে সত্যিই অনেক ভালো লাগে। আপু আপনার পেইন্টিং গুলো এত সুন্দর এবং নিখুঁত হয় দেখেই চোখ জুড়িয়ে যায়। আমার কাছে তো দারুণ লেগেছে। বিশেষ করে ছোট ছোট ঘর গুলো দেখতে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু।
আমার করা প্রিইন্টিং আপনার কাছে ভালো লেগেছে এবং ছোট ছোট ঘর গুলো বেশি ভালো লাগাতে শুনে আমার কাছে ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সত্যি কথা বলতে আপনার মত আমিও এই ধরনের পেইন্টিং করতে ভীষণ ভালোবাসি। প্রকৃতির সুন্দর পরিবেশ সবার কাছেই ভীষণ ভালো লাগে। আপনার পেইন্টিংটি ছিল মুগ্ধ করার মত। এই পেইন্টিং টি ছিল মনমুগ্ধকর। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি পেইন্টিং উপহার দেওয়ার জন্য।
আমার পেইন্টিং নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ওয়াও! দিন দিন আপু আপনার পেইন্টিং এর হাত এতটা নিখুঁত হয়ে আসছে দেখে মনে হচ্ছে না যে এটা হাতে করা কোন পেইন্টিং। দেখে আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই ছবি তোলা কোন ফটোগ্রাফি হবে। এতটা নিখুঁত ও স্বচ্ছ এবং অনেক সময় ও ধৈর্য নিয়ে চমৎকার একটি পেইন্টিং আমাদের কেউ উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পেইন্টিংটি নিয়ে মন্তব্য করায় এবং প্রিন্টিংকে আপনি ছবি তোলা কোন ফটোগ্রাফি হবে বললেন।
জাস্ট অসাধারণ হয়েছে আপু পোস্টার রং দিয়ে প্রাকৃতিক চিত্র অংকন। গাছ দুটি ও ঘরবাড়ি গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। চিত্র অংকন করার জন্য আপনি কালারফুল রং বেছে নিয়েছেন । ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
গাছ দুটি ও ঘর গুলো দেখতে অসম্ভব ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
বেশ কিছুদিন পর আপনার পেইন্টিং দেখলাম আপু। এখন থেকে আবার আপনার পেইন্টিং গুলো দেখছি আসলেই ভালো লাগছে। আপনার পেইন্টিং গুলো নতুন করে প্রশংসা কি করব। প্রশ্ন ছিল আপনি কি পোস্টার রঙের সাথে পানি অ্যাড করেন?
আমি তো প্রথমে ভেবেছিলাম ডিজিটাল আর্ট বুঝি।পরে পোস্টের টাইটেল দেখে বুঝলাম না জলরং এর আর্ট।একদম অসাধারণ হয়েছে।আপনার ডিজিটাল আর্ট যেমন অসাধারণ তেমনি হাতের আঁকাও অসাধারণ।
আমার হাতের আঁকা পেইন্টিংটি নিয়ে খুব সুন্দর মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পোস্টার রং ব্যবহার করে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেন্টিং করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। পোস্টার রং দিয়ে যেকোনো কিছু পেইন্টিং করলে দেখতে সুন্দর দেখায়। প্রাকৃতিক দৃশ্যটি কালারফুল হওয়াতে আরো বেশি ফুটে উঠেছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর ভাবে তুলে ধরেছেন। পোস্টার রং দিয়ে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার পেইন্টিং দেখতে আপনার কাছে খুব সুন্দর দেখাচ্ছে শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
অনেক দিন হয়ে গেছে পেইন্টিং করি না। আপনার পোস্টটা দেখে মন চাইছে যে পেইন্টিং করি। খুবই নিখুঁত ভাবে আর্টটি সম্পন্ন করেছেন। পোস্টার রং দিয়ে পেইন্টিং করলে সৌন্দর্য খুব ভালো ভাবে ফুটিয়ে উঠে। আপনার পেইন্টিং প্রশংসা করতে হয়। পেইন্টিং করার স্টেপ গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু আপনাকে।
আমার পেইন্টিং এর প্রশংসা করতে হয় শুনে খুব ভালো লাগলো আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।
আপু আপনি সব সময় এত সব দারুণ চিত্র নিয়ে হাজির হন যে আমি একেবারে মুগ্ধ হয়ে যাই। যেন কল্পনায় অঙ্কিত দৃশ্যের উপর ভাসছি এমন একটি পরিবেশে যদি সত্যিই থাকতে পারতাম ।কতটা স্বচ্ছ, কতটা পরিচ্ছন্ন, কতটা নির্মল। ছবির মত পৃথিবী যদি পেতাম। আসলেই আপু আপনার মনের মাধুরী দিয়ে একেছেন দারুন হয়েছে।
আপনিও মনের মাধুরী দিয়ে আঁকলে পেইন্টিং খুব অসাধারণ হবে ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মন্তব্য করার জন্য।