আর্ট :- পোস্টার রং দিয়ে আঁকা সূর্যমুখী ফুলের বাগানের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে পোস্টার রং দিয়ে খুব সুন্দর ভাবে সূর্যমুখী ফুলের সুন্দর একটি বাগান পেইন্টিং করার চেষ্টা করলাম। খোলা আকাশের মধ্যে ফুলের বাগান গুলো দেখতে এমনিতেও বেশ ভালো লাগে। তাই আজকে আমিও খোলা আকাশের এক পাশে সূর্যমুখী ফুলের বাগান আর্ট করা চেষ্টা করেছি। এই পেইন্টিং করার পরে নিজের কাছেও বেশ ভালো লাগলো। কারণ মেঘের চারপাশে ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি একেক সময় একেক ধরনের পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যাইহোক আমার কাছে কিন্তু এই পেইন্টিং অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। আশা করি আমার আঁকা সূর্যমুখী ফুলের বাগানের পেইন্টিং আপনাদেরও বেশ ভালো লাগবে।

IMG_20240901_183220.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20230920_203751.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে মাঝখানে সাদা এবং হালকা নীল রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240901_190243.jpg

ধাপ - ২ :

তারপর নীল রঙের মধ্যে সাদা রং দিয়ে আকাশের মতো করে কিছু অংশ সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240901_190254.jpg

ধাপ - ৩ :

তারপর একপাশে হলুদ রং দিয়ে দুটি সূর্যমুখী ফুল হলুদ রং দিয়ে সুন্দরভাবে রঙ করে নিয়ে নিলাম।

IMG_20240901_190305.jpg

ধাপ - ৪ :

একই রকম ভাবে অপর পাশে ও আরো কিছু ফুল হলুদ রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240901_190321.jpg

ধাপ - ৫ :

তারপর ফুলগুলোর মাঝখানে কফি কালার রং দিয়ে সুন্দরভাবে আরো কিছু রং করে নিয়ে নিলাম।

IMG_20240901_190331.jpg

ধাপ - ৬ :

তারপর গারো সবুজ রং দিয়ে ফুলের নিচের অংশে কিছু ঢাল পালা সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240901_190339.jpg

ধাপ - ৭ :

তারপর ফুল গাছের চারপাশে কিছু অংশে ছোট বড় কিছু সবুজ রংয়ের পাতা রং করে নিয়ে নিলাম।

IMG_20240901_190352.jpg

ধাপ - ৮ :

তারপর বাকি ফুলগুলো চারপাশেও একই রকম ভাবে সবুজ রং দিয়ে কিছু সুন্দর পাতা রং করে নিয়ে নিলাম।

IMG_20240901_190411.jpg

শেষ ধাপ :

এভাবে খুব সুন্দর করে সূর্যমুখী ফুলের বাগানের পেইন্টিং করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240901_183557.jpg

IMG_20240901_183220.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বাহ চমৎকার খুবই সুন্দর লাগছে আপু। আপনার আর্টগুলো বরাবরই অসাধারণ হয়ে থাকে। পোস্টার রং দিয়ে সূর্যমুখী ফুলের পেইন্টিং টা চমৎকার করেছেন আপনি। পেইন্টিং টা খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

দারুণ একটি আর্ট করলেন আপু সূর্যমুখী ফুলের বাগানের। পোস্টার রং দিয়ে অনেক সুন্দর সুন্দর আর্ট করা যায় যেগুলো দেখতে ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আর্ট করলেন এ ধরনের আর্টগুলো আমার দেখতে বেশ ভালো লাগে। বিশেষ করে আমার করতেও অনেক ভালো লাগে। খুব সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মাঝেমধ্যে এই ধরনের সুন্দর আর্ট করতে আমার কাছেও বেশ ভালো লাগে

 2 years ago 

অনেক সুন্দর কথা সূর্যমুখী ফুলের ছবি একেছেন। আপনার এই সূর্য মুখি ফুল দেখে ভালো লাগলো। আপনাদের সুন্দর দক্ষতা আমাকে মুগ্ধ করে। বেশি দারুণভাবে আপনারা আর্ট করে থাকেন। এ সমস্ত পোস্টগুলো দেখে নিজের উৎসাহ জাগে এমন সুন্দর সুন্দর আর্ট করার।

 2 years ago 

আজকে আবারো চেষ্টা করলাম সুন্দর একটি আট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে আজকে আপনার সূর্যমুখী ফুলের পেইন্টিং।পোস্টার রং দিয়ে কিছু পেইন্টিং করলে দেখতে বেশ ভালো লাগে। তবে আপনার পেইন্টিং এর মধ্যে সূর্যমুখী ফুলগুলো দেখ মনে হচ্ছে বাস্তবে ফুল। ধৈর্য ধরে চমৎকারভাবে সূর্যমুখী ফুলের পেইন্টিং করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সূর্যমুখী ফুলের এই পেইন্টিং আমরা ভালো লেগেছে যেন খুশি হলাম

 2 years ago 

আপু আপনি পোস্টার রং দিয়ে খুব সুন্দর ভাবে সূর্যমুখী ফুলের বাগানের পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। সূর্যমুখী ফুলের বাগান দেখে মনে হচ্ছে বাস্তবের বাগানের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার পেইন্টিং বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার এই সুন্দর আর্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

পোস্টার রং দিয়ে বেশ মনোমুগ্ধকর একটা পেইন্টিং করেছেন আপনি। সূর্যমুখী ফুলের বাগান সরাসরি দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি আপনার পেইন্টিং এর মাধ্যমে দেখতেও বেশ দারুন লাগছে। আমার তো দেখে প্রথমে মনে হয়েছিল, এটা হয়তো সত্যিকারের একটা সূর্যমুখী ফুলের বাগান। আর আপনি মনে হয় ফটোগ্রাফি করেছেন। কিন্তু টাইটেল পড়ে বুঝতে পেরেছি আপনি এটি পেইন্টিং করেছেন। সত্যি জাস্ট চমৎকার হয়েছে আপনার পুরো পেইন্টিংটা। নিশ্চয়ই অনেক সময় লেগেছিল এটা করতে।

 2 years ago 

ঠিক বলেছেন কিছু কিছু আট আছে যেগুলো দেখতে একেবারে সত্যিকারের মনে হয়

 2 years ago 

আপু আপনি তো আজকে সূর্যমুখী বাগানের আর্ট করে ফেলেছেন। বেশ ভালই লাগছে নীল আকাশের মাঝে হলুদ রঙের সূর্যমুখী ফুলগুলো। সূর্যমুখী ফুল আর্ট করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টে দেখে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

খুব সুন্দর সূর্যমুখী ফুলের বাগানের পেইন্টিং শেয়ার করেছেন। সূর্যমুখী ফুল গুলো দেখতে বেশ দারুন লাগছে। পিছনে আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে। পাতা এবং ফুল সব মিলিয়ে বেশ ভালো লাগছে দেখতে। দারুন একটা পেইন্টিং শেয়ার করেছেন আপনি। মুগ্ধ হয়ে গেলাম দেখে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবেই সব সময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

আপনার সূর্যমুখী ফুলের পেইন্টিং টি দেখতে জাস্ট চমৎকার লাগছে।এই আর্ট গুলো বেশ সময় নিয়ে করতে হয়।আপনি আর্ট এর ধাপ গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে সহজেই আর্ট শিখে নেওয়া সম্ভব।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36