পোস্টার রং দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে আমি ভাবলাম একটি পাহাড়ের পেইন্টিং করব। কারণ পাহাড়,ফুল আর গাছপালার পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি পোস্টার রং দিয়ে একটি প্রাকৃতিক পরিবেশের পেইন্টিং অঙ্কন করে নিলাম। এই পেইন্টিংটি করতে আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ পেইন্টিং এর মধ্যে আমি একটি রাস্তা এবং গাছপালা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এই পেইন্টিং এর মধ্যে রংগুলো মিশাতে অনেক সময় লেগে গিয়েছিল। কারণ কালারফুল পেইন্টিং গুলো আসলেই করতে অনেক পরিশ্রম করতে হয়। তাই আমি পোস্টার রং দিয়ে প্রাকৃতিক পরিবেশের পেইন্টিংটি অঙ্কন করার চেষ্টা করি।

এই পেইন্টিং ঠিক করতে গিয়ে খুব সময় লেগে গিয়েছিল আমার। কেন জানিনা আগের পেইন্টিং গুলো থেকে আজকের পেইন্টিংটার মধ্যে প্রচুর সময় দিয়ে ফেলেছিলাম। পেইন্টিং এর রং গুলো মিশাতে খুব পরিশ্রম করতে হয়। তাও আমি সুন্দরভাবে আজকের এই পেইন্টিংটি অঙ্কন করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। আশা করি আমার এই প্রাকৃতিক পরিবেশের পেইন্টিংটা আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG-20221129-WA0007.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ মাস্কিং টেপ
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। খাতার মাঝখান দিয়ে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। তারপর মাস্কিং টেপ এর মাঝখানে পেন্সিলের কিছু স্কেচ অঙ্কন করে নিলাম।

IMG_20221120_200708_mfnr.jpg

IMG_20221120_200736_mfnr.jpg

ধাপ - ২ :

প্রথমে কমলা রং দিয়ে কিছুটা রং করে নিলাম। তারপর কমলা রঙের নিচের অংশে হলুদ রং দিয়ে আরও কিছুটা অংশ রং করে নিলাম।

IMG_20221120_201211_mfnr.jpg

IMG_20221120_201721_mfnr.jpg

ধাপ - ৩ :

তারপর নিজের অংশে একটি রাস্তার মতো মাঝখান দিয়ে কিছুটা জায়গা খালি দেখে বাকি দুপাশে সবুজ রং দিয়ে সুন্দরভাবে ঘাস রং করে নিলাম।

IMG_20221120_202245_mfnr.jpg

IMG_20221120_202833_mfnr.jpg

ধাপ - ৪ :

তারপর সবুজ রঙের মাঝখানে লাল আর সাদা রং দিয়ে কিছু ছোট বড় ফুল কটনবাড দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20221120_210232_mfnr.jpg

IMG_20221120_210702_mfnr.jpg

ধাপ - ৫ :

তারপর মাঝখান দিয়ে কিছুটা পাহাড়ের মত করে নীল আর সাদা রং দিয়ে সুন্দরভাবে পাহাড় রং করে নিলাম।

IMG_20221120_211612_mfnr.jpg

IMG_20221120_212435_mfnr.jpg

ধাপ - ৬ :

তারপর উপরের কমলা আর হলুদ রঙের দুপাশে কালো রং দিয়ে দুটি শুকনো গাছের ডাল পালা সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20221125_193237.jpg

IMG_20221125_193316_mfnr.jpg

ধাপ - ৭ :

তারপর নিচে ছোট বড় ফুল গুলোর মাঝখান দিয়ে একটি রাস্তা কালো আর সাদা রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20221125_194444_mfnr.jpg

IMG_20221125_194510_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

IMG-20221129-WA0008.jpg

IMG-20221129-WA0007.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 4 years ago 

সুন্দর❤️‍🩹
অনেক ভালো লাগছে দেখতে।রঙগুলো অনেক সুন্দর ফুটে উঠেছে।
উপস্থাপনা ও চিত্রগ্রহনও দারুণ ছিল। শুভ কামনা জানাই।

 4 years ago 

আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো
কিন্তু আপনার কমেন্টটি আরেকটু বড় করতে হবে

 4 years ago 

বরাবরই আপনি খুব চমৎকার আর্ট করেন। আজকেও তার ব্যতিক্রম কিছু না। খুব চমৎকার একটি আর্ট আমাদের উপহার দিয়েছেন। আর সুন্দর কালার কম্বিনেশনের পাশাপাশি, যথাযথ বর্ণনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আমার পেইন্টিং গুলো আপনার ভালো লাগে জেনে খুবই খুশি হলাম।

 4 years ago 

ঠিকই বলেছেন আপু এই ধরনের পেইন্টিং গুলো করতে আসলেই অনেক ভালো লাগে। আর জল রং দিয়ে পেইন্টিং করলে আসলেই রংটা মিশে যায় দেখতে অসাধারণ সুন্দর লাগে। আর আপনার আর্ট গুলো তো সবসময় অনেক সুন্দর হয়। আজকের আর্টটি খুব বেশি সুন্দর হয়েছে অনেক বেশি কালারফুল লাগছে ফুলগুলোও দেখতে অনেক ভালো লাগছে।

 4 years ago 

ঠিক বলেছেন রংগুলো মিশাতে অনেক সময় প্রয়োজন হয়
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 4 years ago 

এভাবে বিভিন্ন দৃশ্য অংকন এর মাধ্যমে শিল্পীরা নিজের মনের লুকানো কথা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলেন।আপনি পোস্টার রং দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এঁকেছেন।একটুও সুন্দর করতে হলে সময় ও কষ্ট করার তো লাগবে আপু সেটা স্বাভাবিক বিষয়।তবে আপনি কষ্ট করলেও আপনার কষ্টের স্বার্থক হয়েছে।সুন্দর হয়েছে আপনার পোস্টার রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য অংকন এর ছবি।

 4 years ago 

নিজের মনোভাব পেইন্টিং এর মধ্যে প্রকাশ করতে আমার অনেক ভালো লাগে
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 4 years ago 

আসলেই পোস্টার রঙের আর্টগুলো অন্যরকম সুন্দর হয়।একদম বাস্তব বাস্তব মনে হয়।আপু আপনার আর্টগুলো বরাবরই বেশ সুন্দর হয়।আজকের প্রাকৃতিক দৃশ্যেটাও বেশ সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন টাও বেশ ভালো লাগছে।কমলা আর হলুদ রঙের কম্বিনেশন টা বেশ দারুন লাগছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 4 years ago 

উৎসাহ মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অনেকদিন পর আপু আপনার পোস্টার রঙের পেইন্টিং দেখলাম। মাঝে মাঝে কিছু কিছু আর্ট আছে করতে অনেক সময় লেগে যায়। আপনার আজকের আর্টটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে রাস্তাটি খুব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া এরকম দুই সাইড দিয়ে ছোট ছোট ফুল দেওয়ার কারণে হয়তো আর্টটি করতে সময় বেশি লেগেছে। সময় বেশি লাগার কারণে এত সুন্দর লাগছে দেখতে।

 4 years ago 

আমার পেইন্টিং টি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
চেষ্টা করব কিছু কিছু পেইন্টিং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য

 4 years ago 

বাহ পোস্টার কালার দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এঁকেছেন তো। বেশ ভালো হয়েছে এবং কালার কম্বিনেশন গুলো ঠিকঠাক ছিল। সব মিলিয়ে সুন্দর একটি দৃশ্য উপহার দিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।

 4 years ago 

এরকম পেইন্টিং গুলো আঁকতে আমার কাছে অনেক ভালো লাগে
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 4 years ago 

পোস্টার রং দিয়ে আপনি খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে রাস্তার দুপাশ দিয়ে ফুলের বাগান জাস্ট অসাধারণ। কালার গুলো আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন সব মিলিয়ে অতুলনীয়। এভাবেই এগিয়ে যান।

 4 years ago 

চেষ্টা করলাম পেইন্টিংটি সুন্দরভাবে অঙ্কন করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য

 4 years ago 

আমি মনে করি একটি পেইন্টিং করার পেছনে কোন রঙের সাথে কোন রং মেশালে সেটি বেশি ফুটে উঠবে এই ধারণাটা সবথেকে জরুরী। আর আপনার এই ধরনটা খুবই ভালো যেটা আপনার পেইন্টিং দেখলেই বোঝা যায়। খুবই চমৎকার একটি প্রাকৃতিক বিষের পেইন্টিং অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো , বিশেষ করে দূরে ওই পাহাড়ের দৃশ্যগুলো অসাধারণ ছিল।

 4 years ago 

ঠিক বলেছেন পেইন্টিং গুলোর রংগুলো মিশাতে খুব ঝামেলায় পড়তে হয়।
আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38