আর্ট :- পোস্টার রং দিয়ে আঁকা গ্রামের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে আপনাদের মাঝে গ্রামের পরিবেশের প্রাকৃতিক দৃশ্য সুন্দর একটি পেইন্টিং করে শেয়ার করব। মাঝেমধ্যে কিন্তু আমরা সবাই আমাদের চারপাশে গ্রামগুলোকে উপভোগ করি। বিশেষ করে গ্রাম অঞ্চলে গেলে এরকম গাছপালা মানুষ গরু ছাগল সবকিছুই প্রায় দেখা যায়। তাই আমিও আজকে চিন্তা করলাম গ্রামের পরিবেশের একটি পেইন্টিং করব।

আপনারা অনেকেই জানেন আমার কাছে ছবি আঁকতে অনেক ভালো লাগে। আমি প্রায় সময় আমার বাংলা ব্লগে আমার আঁকা পেইন্টিং গুলো আপনাদের মাঝে শেয়ার করি। আর সেই পেইন্টিং গুলো আপনাদের ও ভীষণ ভালো লাগে। তাই আজকেও আবার আপনাদের মাঝে গ্রামের পরিবেশের প্রাকৃতিক দৃশ্য নিয়ে হাজির হলাম। চেষ্টা করেছি ঘরবাড়ি গাছ নদীর সব মিলিয়ে সুন্দরভাবে পেইন্টিংটি ফুটিয়ে তোলার জন্য। আমার নিজের কাছে কিন্তু এই পেইন্টিং করার পরে দেখে অনেক ভালো লাগলো। হয়তো আশা করি আপনাদেরও আমার আঁকা এই পেইন্টিং অনেক পছন্দ হবে।

IMG_20240504_093131.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20220219_195416_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর খাতা চারিপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। তারপর মাঝখানে পেন্সিল দিয়ে একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্যের স্কেচ এঁকে নিলাম।

IMG_20240504_090532.jpg

ধাপ - ২ :

তারপর প্রথমে নিচে সবুজ শ্যামল ঘাস গুলোকে হলুদ এবং গারো সবুজ রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240504_090543.jpg

ধাপ - ৩ :

তারপর উপরের আকাশটাকে সাদা এবং হালকা নীল রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240504_090554.jpg

ধাপ - ৪ :

তারপর এক পাশে একটি গাছ এবং দূরের ছোট বড় পাহাড়ি গাছগুলোকে সবুজ আর হলুদ রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240504_090608.jpg

ধাপ - ৫ :

তারপর এক পাশের রাস্তাটাকে কফি কালার এবং সাদা রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240504_090623.jpg

ধাপ - ৬ :

তারপর রাস্তার একপাশে একটি নদী সাদা এবং হালকা নীল রং দিয়ে আবারো সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240504_090649.jpg

ধাপ - ৭ :

তারপর নদীর মধ্যে একটি বক এবং ছোট বড় পদ্মা ফুল রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240504_090724.jpg

ধাপ - ৮ :

তারপর উপরের কুঁড়েঘর গুলোকে কমলা কালার এবং হালকা কালার দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240504_090732.jpg

ধাপ - ৯ :

তারপর কলসি নিয়ে রাস্তার মধ্যে হেঁটে যাওয়া একটি মহিলাকে বিভিন্ন কালারের রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240504_090742.jpg

ধাপ - ১০ :

তারপর একই রকম ভাবে রাস্তার আরেক পাশে একটি বড় গাছ কফি কালার এবং সবুজ রং দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240504_090834.jpg

শেষ ধাপ :

এভাবে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240504_093142.jpg

IMG_20240504_093150.jpg

IMG_20240504_093136.jpg

IMG_20240504_093157.jpg

IMG_20240504_093131.jpg

IMG_20240504_093154.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনার হাতের আর্ট গুলো একটু অন্যরকম হয়ে থাকে। আপনি বিশেষ করে বেশিরভাগ সময় প্রাকৃতিক দৃশ্য এবং গ্ৰামীন দৃশ্যের আর্ট গুলো বেশি করে থাকেন। আজকে আপনি গ্রামের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আর্ট করেছেন। আপনার তৈরি আর্ট টি আসলেই অনেক সুন্দর হয়েছে।এক কথায় দেখার মতো একটি আর্ট।

 2 years ago 

চেষ্টা করব পরবর্তী থেকে আরো সুন্দর কিছু আর্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার করা পেইন্টিং গুলো দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আপনার করা সুন্দর সুন্দর পেইন্টিং গুলো আমি সব সময় দিয়ে থাকি। আজকেও ঠিক তেমনিভাবে কালারফুল এই গ্রামীন প্রাকৃতিক দৃশের পেইন্টিং টা দেখে মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। দেখে তো মনে হচ্ছে সরাসরি কোন গ্রামীণ দৃশ্য দেখতেছি। মহিলাটা কলসি নিয়ে যাচ্ছে, এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আপনি অনেক সময় নিয়ে নিশ্চয়ই পুরো পেইন্টিংটা সম্পূর্ণ করেছেন। সময় তো লাগবেই, এরকম প্রাকৃতিক দৃশ্য আঁকতে আসলেই সময় লাগে।

 2 years ago 

আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে

 2 years ago 

পোস্টার রং দিয়ে গ্রামের অপরূপ সুন্দরময় দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন। সত্যি আপনার এই দৃশ্যটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন দেখে অনেক ভালো লাগলো। আসলে গ্রাম অঞ্চলের এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে পেয়েও ভালো লাগে।

 2 years ago 

পোস্টার রং দিয়ে আঁকা এই ধরনের পেইন্টিং গুলো আমার আঁকতে অনেক ভালো লাগে

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে পোস্টার রং দিয়ে আঁকা গ্রামের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছি। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। প্রত্যেকটি স্টেপ আপনি বেশ দারুন ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর ভাবে তৈরি করে বর্ণনা দেওয়ার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে পুরো পেইন্টিং সম্পূর্ণ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

গ্রামের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং জাস্ট অসাধারন লাগতেছে দেখতে। আপনার চমৎকার ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয়। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার পেইন্টিং দেখে চোখ জুড়িয়ে গেলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

গ্রাম্য পরিবেশের দারুন একটি সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন আপনার চিত্রের মাধ্যমে সত্যি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি নজর সরাতে পারছি না।
আপনার প্রস্তুত করার ভিতরে দিকে তাকালে যেন একটি গ্রামের সৌন্দর্য ভেসে উঠছে চোখের সামনে।
বিশেষ করে কালার কম্বিনেশন এর কথা না বললেই নয় এর জন্যই হয়তো বেশি সুন্দর লাগছে দেখতে।
ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এই ধরনের পেইন্টিংগুলো করতে গেলে কিন্তু অনেক সময় দিয়ে করতে হয় তাছাড়া আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো

 2 years ago 

আপনার পেইন্টিং গুলো নিয়ে নতুন করে আর কি বলবো। বরাবরের মতই দারুন একটি পেইন্টিং শেয়ার করেছেন। গ্রামীণ দৃশ্যের এরকম আর্ট গুলো করতে আমি আগে অনেক বেশি পছন্দ করতাম। তবে এখন এগুলো তেমন একটা করা হয় না। পেইন্টিং এর সবকিছুই বেশ দারুন লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার এই পেইন্টিং আপনার কাছে অনেক ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম

 2 years ago 

আপনি এত সুন্দর পেইন্টিং করেন যে, আপনার করা পেইন্টিং গুলো দেখলে যে কেউই মুগ্ধ হবে। এরকমভাবে সুন্দর সুন্দর পেইন্টিং করলে দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। পেইন্টিং করার জন্য দক্ষতার প্রয়োজন হয়। আমার নিজের কাছেও পেইন্টিং করতে ভালো লাগে, তবে আমি মাঝেমধ্যেই পেইন্টিং করি। সব সময় তেমন পেইন্টিং করা হয় না। এত সুন্দর একটা গ্রামীন দৃশ্যের পেইন্টিং আপনি করেছেন, দেখেই তো আমি জাস্ট মুগ্ধ হলাম। এরকম দক্ষতামূলক কাজগুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

পোস্টার রং দিয়ে আপনি কিন্তু দারুন একটি পেইন্টিং ফুটিয়ে তুলেছেন আপু। আপনার এই পেইন্টিং দেখে তো মনে হচ্ছিল যে গ্রামের রাস্তায় যেন আমিও হেটে হেটে বেড়াচ্ছি। আপনি আপনার রং তুলি দিয়ে দারুন সুন্দর রং এর সমন্বয় ঘটিয়েছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পেইন্টিং করার জন্য।

 2 years ago 

আমার কাছে কিন্তু এ ধরনের পেইন্টিং গুলো করতে অনেক ভালো লাগে। আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60680.17
ETH 1603.99
USDT 1.00
SBD 0.42