আর্ট :- পোস্টার রং দিয়ে আঁকা নষ্ট বাল্বের উপরে পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমি সব সময় ভিন্ন রকম ভাবে কিছু পেইন্টিং করার চেষ্টা করি। সবচেয়ে বেশি আমার কাছে বিভিন্ন রকম জিনিসের উপরে পেইন্টিং গুলো করতে বেশি অন্যরকম ভালো লাগে। এরই মধ্যে আমি বেশ কয়েকটি পেইন্টিং করেছি যেগুলো আপনাদের অনেক পছন্দ হয়েছিল। তাই সব সময় চেষ্টা করি সেরকম ভাবে আরও কিছু পেইন্টিং আপনাদের উপহার দেওয়ার জন্য। আজকে তাই আবারও একটি নষ্ট বাল্বের উপরে সুন্দর একটি পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

অনেকদিন যাবত চিন্তা করে যাচ্ছি কিসের উপরে পেইন্টিং করব। কিন্তু একদিন হঠাৎ করে আমাদের রুমের বাল্ব টা নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক তখনই আমার মাথায় আইডিয়া আসলো আজকে এই বাল্ব এর উপরে একটি সুন্দর পেইন্টিং করব। যেমন ভাবনা তেমন কাজ ঠিক তখনই আমি রং তুলি নিয়ে সুন্দরভাবে এই পেইন্টিং করতে বসে পড়লাম। সত্যি বলতে পুরো পেইন্টিং কমপ্লিট করার পরে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। কারণ এই ধরনের সুন্দর জিনিস সবার কাছেই বেশ ভালো লাগে। যাইহোক চেষ্টা করলাম পুরো পেইন্টিং সুন্দরভাবে ধাপে ধাপে গুছিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার এই পেইন্টিং আপনাদের সবার অনেক ভালো লাগবে।

CollageMaker_2024818175015888.jpg

আঁকার উপকরণ

✓ নষ্ট বাল্ব
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20240818_163043.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি নষ্ট বাল্ব নিয়ে নিলাম। তারপর উপরের কিছু অংশে রং তুলি দিয়ে সুন্দরভাবে হালকা নীল রং সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20240818_163101.jpg

ধাপ - ২ :

তারপর হালকা নীল রঙের নিচের অংশে হলুদ রং তুলি দিয়ে সুন্দরভাবে পুরোপুরি রং করে নিয়ে নিলাম।

IMG_20240818_163119.jpg

ধাপ - ৩ :

তারপর একই রকম ভাবে তার নিচের অংশে কিছু কমলা কালার এবং লাল রং দিয়ে আরো সুন্দরভাবে পুরোপুরি বাল্ব রং করে নিয়ে নিলাম।

IMG_20240818_163141.jpg

ধাপ - ৪ :

তারপর কালারফুল রং গুলোর মাঝখানে কালো রং দিয়ে একটি সুন্দর বড় নারিকেল গাছ রং করে নিয়ে নিলাম।

IMG_20240818_163153.jpg

ধাপ - ৫ :

তারপর অপর পাশে আরো একটি ছোট নারিকেল গাছ কালো রং দিয়ে রং করে উপরে কিছু সাদা রং দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20240818_163206.jpg

ধাপ - ৬ :

তারপর চারপাশে কিছু সাদা রংয়ের বৃত্ত দিয়ে কালো রং দিয়ে ছোট বড় কিছু পাখি সুন্দরভাবে রং করে নিয়ে।

IMG_20240818_163226.jpg

শেষ ধাপ :

এভাবে আমি বাল্বের উপরে খুব সুন্দর একটি পেইন্টিং করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240815-WA0027.jpg

IMG-20240815-WA0030.jpg

IMG-20240815-WA0022.jpg

IMG-20240815-WA0024.jpg

IMG-20240815-WA0026.jpg

IMG-20240815-WA0029.jpg

IMG-20240815-WA0025.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

পোস্টার রং দিয়ে আঁকা নষ্ট বাল্বের উপরে পেইন্টিং অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। দৃশ্যটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

নষ্ট বাল্বের উপর প্রাকৃতিক পরিবেশের খুব সুন্দর চিত্র অংকন করেছেন আপনি। আপনার এত সুন্দর চিত্র অংকন দেখে আমার খুব ভালো লেগেছে। অসাধারণ ভাবে আপনি আপনার কার্যক্রম সম্পন্ন করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো এত সুন্দর কারু কাজ দেখে।

 2 years ago 

আসলে এই ধরনের কিছু পেইন্টিং করলে নিজের কাছেও বেশ ভালো

 2 years ago 

খুবই ইউনিক একটি আর্ট তৈরি করেছেন আপনি । পোস্টার রং দিয়ে আঁকা নষ্ট বাল্বের উপরে পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি এই আর্ট তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় নিজের মতো করে ইউনিক কিছু আর্ট করার চেষ্টা করি

 2 years ago 

নষ্ট বাল্ব টা কে এত সুন্দর ভাবে সাজিয়েছেন। পুরোটা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনার পেইন্টিং সব সময় ভীষণ সুন্দর হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। নষ্ট বাল্বটাকে এখন খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখতে পারবেন। চমৎকার একটা দৃশ্য ফুটিয়ে তুলছেন বাল্বের মধ্যে। আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার করা এই পেইন্টিং আমার নিজের কাছেও বেশ ভালো লাগলো ধন্যবাদ মন্তব্য করার জন্য

 2 years ago 

নষ্ট বাল্বের উপরে পেইন্টিংটি দেখে ভীষণ ভালো লাগলো আপু।আপনি নানা রকমের পেইন্টিং শেয়ার করে থাকেন।আপনার পেইন্টিংটি দারুন হয়েছে। ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

আমিও করেছিলাম বাল্বে পেইন্টিং তবে তা ৪০ ওয়াটের বাল্বে। আর বেশ ভালো লাগে নতুন নতুন সারফেজে পেইন্টিং করতে। বেশ সুন্দর লাগছে আপনার বাল্বের পেইন্টিংটি। বেশ নিখুঁতভাবে পেইন্টিংটি করেছেন। আর কালার সিলেকশনও পার্ফেক্ট হয়েছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনিও একটি পেইন্টিং করেছিলেন জেনে খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

নষ্ট বাল্বের উপর অনেক সুন্দর পেইন্টিং করেছেন। আপনার পেন্টিং করাটা চমৎকার ছিল। আসলে আমরা যদি একটু চিন্তা করে নতুন কিছু সৃষ্টি করতে চাই তাহলে কিন্তু পারি। একজন আর দেখাদেখি আরেকজনের মধ্যে ধ্যান ধারণার সৃষ্টি হয় নতুন কিছু সৃষ্টি করার। আশা করবো আপনার এই পোস্ট দেখে অনেকে অনেক কিছু নতুন ভাবে অঙ্কন করে দেখাবে।

 2 years ago 

সবকিছু ভেবেচিন্তে আমার কাছেও এই পেইন্টিং করার পরে বেশ ভালো লাগলো

 2 years ago 

আসলে আপু বাল্ব যখন নষ্ট হয়ে যায় তখন আমরা এগুলো কোন কারন ছাড়াই ফেলে দি। কিন্তু আপনি দেখছি এগুলো ফেলে না দিয়ে খুবই সুন্দর একটি আর্ট করেছেন। তাছাড়া এই আর্ট দেখে মুগ্ধ হলাম। সত্যিই অসাধারণ হয়েছে।শ
ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

যেকোনো ফেলে দেওয়া জিনিস নতুন করে সাজাতে আমার কাছে বেশ ভালো লাগে

 2 years ago 

কয়েকদিন ধরে চিন্তা করছিলেন আর অবশেষে দারুন একটি আইডিয়া মাথায় চলে এলো জেনে ভালো লাগলো আপু। বাল্বের উপর দারুন পেইন্টিং করেছেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু।

 2 years ago 

চিন্তা করলেই ভালো আইডিয়া পাওয়া যায় তাই আমি সব সময় ভালো কিছু চিন্তা করার চেষ্টা করি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61807.58
ETH 1628.89
USDT 1.00
SBD 0.41