আর্ট :- প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখন সব সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের পেইন্টিং গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার কাছে ভিন্ন ধরনের পেইন্টিং করতে বেশ ভালো লাগে। পেইন্টিং ছোট হোক বা বড় আমি সবসময় গুরুত্ব দিয়ে আঁকার চেষ্টা করি। কারণ একটা পেইন্টিং করতে গেলে অনেক ধৈর্য এবং সময় দিয়ে আঁকতে হয়। এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে গুছিয়ে শেয়ার করার জন্য আপনাদের মাঝে। আসলে এই ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো সবাই বেশ পছন্দ করে। আমি নিজেও এই ধরনের পেইন্টিং করতে বেশ পছন্দ করি। আর সত্যি বলতে এই পেইন্টিং করার পরে আমার নিজের কাছেও বেশ ভালো লেগে ছিল। যাইহোক আশা করি এই পেইন্টিং আপনাদেরও বেশ পছন্দ হবে।

IMG_20240605_085649.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20220219_195416_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর পেন্সিল দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্যের স্কেচ সুন্দরভাবে এঁকে নিয়ে নিলাম।

IMG_20240623_173845.jpg

ধাপ - ২ :

তারপর নীল রং দিয়ে উপরের আকাশটাকে এবং সবুজ রং দিয়ে পাশে কিছু ছোট গাছ রং করে নিয়ে নিলাম।

IMG_20240623_173901.jpg

ধাপ - ৩ :

তারপর একপাশে হালকা কিছু কালার দিয়ে একটি কুঁড়ে ঘরের চাল সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240623_173925.jpg

ধাপ - ৪ :

তারপর সামনে আরো একটি ঘর গোলাপি এবং বিভিন্ন কালার দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240623_173949.jpg

ধাপ - ৫ :

তারপর সবুজ রং দিয়ে নিচের ছোট বড় ঘাস গুলোকে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240623_174001.jpg

ধাপ - ৬ :

তারপর মাঝখানের একপাশে কফি কালার এবং সাদা রং দিয়ে একটি রাস্তা সুন্দর ভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240623_174013.jpg

ধাপ - ৭ :

তারপর এক পাশে সবুজ কালার এবং বিভিন্ন কালার দিয়ে সুন্দর একটি গাছ রং করে নিয়ে নিলাম।

IMG_20240623_174021.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240605_085710.jpg

IMG_20240605_085649.jpg

IMG_20240605_085701.jpg

IMG_20240605_085704.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনার পেইন্টিং বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সবসময় খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করেন। আজকের এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক দৃশ্য দেখতে সবসময়ই ভালো লাগে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় এভাবে চেষ্টা করি কালারফুল পেইন্টিং গুলো বরাবরের মত শেয়ার করে যাওয়ার জন্য

 2 years ago 

আপনার বিভিন্ন মাধ্যমের মিশ্রণ ও তার সুন্দর সম্মিলনে যে ছবিটি এঁকেছেন তা এককথায় চমৎকার হয়েছে। আপনার আঁকার হাত বেশ ভালো। একই সাথে আপনি অসাধারণ কিছু টেকনিক ব্যবহার করেছেন। ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টের জন্য।

 2 years ago 

চেষ্টা করি সবকিছু মিলিয়ে ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপু আপনার তৈরি করা আর্ট দেখে আমি সত্যিই মুগ্ধ। প্রথমে আমি ভেবেছিলাম এটি হয়তোবা কোন বাস্তব চিত্রের ছবি । বলতেই হবে আপনার হাতে জাদু আছে। আপনি খুবই নিখুঁতভাবে আর্ট সম্পন্ন করেছেন। আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার আর্ট গুলো আপনাদের কাছে ভালো লাগে তাতেই আমি অনেক খুশি হই আপু

 2 years ago 

আপনি খুব সুন্দরভাবে পেইন্টিং করে শেয়ার করলেন আপনি। সত্যি আপু প্রাকৃতিক দৃশ্যের সাথে এমন সুন্দর পেইন্টিং অসাধারণ হয়েছে দেখতে। কারণ এক সাথে সবুজ প্রকৃতির গাছপালা ঘরবাড়ি সবকিছু অসাধারণভাবে ফুটিয়ে তুললেন আপনি। আপনার পেইন্টিং এর হাত অনেক দক্ষ সব সময় সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেন। অনেক ধন্যবাদ সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার নিজের কাছেও ভাল লাগে আপু আপনাদের মাঝে এই ধরনের পেইন্টিং গুলো করে শেয়ার করতে

 2 years ago 

চমৎকার সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন আপু।দারুণ হয়েছে আপনার পেইন্টিং টি।মনে হচ্ছে সত্যিকারের একটি সাজানো গোছানো গ্রাম।ধাপে ধাপে পেন্টিং পদ্ধতি চমৎকার সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পেইন্টিং আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য

 2 years ago 

সব সময় এভাবে আপনারা পাশে থাকবেন তাহলে আরো ভালো কিছু করার চেষ্টা করব

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের খুব চমৎকার একটি পেইন্টিং আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার করা পেইন্টিং টা। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অসাধারণ হয়েছে। আপু আপনার আর্ট এর তুলনা হয় না। আপনি অনেক সুন্দর আর্ট করেন। সত্যি আপু এই ধরনের আর্ট করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন। রাস্তাটি দেখে সত্যি মন প্রাণ জুড়ে গেল। বিশেষ করে রং গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই আর্টগুলো অনেক ধৈর্য ধরে করতে হয় আপনার কাছে ভালো লেগেছে যেন খুশি হলাম

 2 years ago 

খুবই সুন্দর একটি প্রকৃতির দৃশ্য অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের আর্টটি দেখে কিন্তু বেশ মুগ্ধ হয়ে গেলাম। আজকের আর্টের কালার কম্বিনেশনও কিন্তু দারুন ছিল আপু। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এই আর্ট আমার কাছেও বেশ ভালো লেগেছে ধন্যবাদ মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং খুবই দুর্দান্ত হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখতে খুবই সুন্দর লাগছে। পেইন্টিং করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার দক্ষতা বেশ অসাধারণ। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য করে অনেক উৎসাহিত হলাম ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64722.22
ETH 1877.14
USDT 1.00
SBD 0.38