আর্ট :- পোস্টার রং দিয়ে করা মোবাইল কাভারের উপরে পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমার কাছেও যে কোন পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তাই সবসময় ভিন্ন রকম কিছু পেইন্টিং করার চেষ্টা করি। আজকে মোবাইল কাভারের উপরে চেষ্টা করলাম একটি পেইন্টিং করার জন্য। সত্যি বলতে যখন মোবাইল কাভারের উপরে পেইন্টিং করা শুরু করলাম তখন কিন্তু রং করা একেবারে যাচ্ছিল না।

কারো মোবাইল কাভার টা একটু পিছলা টাইপের ছিল। তাই রং গুলো খুব কষ্ট করে লাগিয়ে সুন্দর একটি পেন্টিং করার চেষ্টা করলাম। পুরোপুরি পেইন্টিং হয়ে যাবার পরেও নিজের কাছেও মোবাইল কাভার টা দেখে বেশ ভালো লাগলো। কোন জিনিস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবার পরে নিজের কাছেও শান্তি অনুভব হয়। যাই হোক পুরোপুরি সুন্দর একটি মোবাইল কাভারের পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো। আশা করি আমার এই মোবাইল কাভারের উপরে পেইন্টিং আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG_20221204_184945_mfnr.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20220918_111333.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি মোবাইলের কাভার নিলাম আর্ট করার জন্য। এরপর মোবাইলের কাভারের উপরের অংশে সবুজ রং লাগিয়ে নিলাম।

IMG_20221204_174045_mfnr.jpg

IMG_20221204_174511_mfnr.jpg

ধাপ - ২ :

এরপর নীল রং নিয়ে কাবারটির নিচের অংশে লাগিয়ে নিলাম।

IMG_20221204_174924_mfnr.jpg

IMG_20221204_174933_mfnr.jpg

ধাপ - ৩ :

এরপর আবার সবুজ রং নিয়ে উপরের অংশে একটু লাগিয়ে নিলাম।

IMG_20221204_175616_mfnr.jpg

IMG_20221204_175628_mfnr.jpg

ধাপ - ৪ :

এরপর আবার নীল রং নিয়ে খালি জায়গাটি নীল রং করে নিলাম। এভাবে রং করে নিলাম।

IMG_20221204_180040_mfnr.jpg

IMG_20221204_180047_mfnr.jpg

ধাপ - ৫ :

এরপর সাধারন সিলেক্ট করে বিভিন্ন স্থানে ছোট ছোট করে ফুল এঁকে নিলাম।

IMG_20221204_182123_mfnr.jpg

IMG_20221204_182136_mfnr.jpg

ধাপ - ৬ :

এভাবে পুরো মোবাইলের কাভার টিতে সাদা রং দিয়ে ফুল এঁকে নিলাম এবং পাতা এঁকে নিলাম।

IMG_20221204_183831_mfnr.jpg

IMG_20221204_183840_mfnr.jpg

ধাপ - ৭ :

এরপর অন্য একটি রং সিলেক্ট করে ফুল গুলোর মাঝখানের অংশ রং করে নিলাম।

IMG_20221204_184901_mfnr.jpg

IMG_20221204_184933_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20221204_184945_mfnr.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

পোস্টার রং দিয়ে অনেক সুন্দর দেখতে একটা পেইন্টিং করেছেন আপনি মোবাইলের কাভারের উপর। যেটা অনেক বেশি সুন্দর হয়েছে। ব্যাকগ্রাউন্ড এর কালার টা অনেক বেশি সুন্দর ছিল। আর সাদা কালারের ফুলগুলো অনেক সুন্দর ভাবে এঁকেছেন আপনি। এটা অনেক সুন্দর ভাবে ব্যবহারও করা যাবে। আপনার হাতের প্রত্যেকটা কাজ আমার অনেক ভালো লাগে দেখতে। তেমনি এই পেইন্টিংটাও ভালো লেগেছে।

 2 years ago 

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি মোবাইল কাভারের উপরে পেইন্টিং করে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগলো

 2 years ago 

আপু মোবাইল কোম্পানী দেখলে কিন্তু আপনাকে অফারে নিয়ে যাবে। কেমন করে করলেন এমন সুন্দর আর্ট। দারুন হয়েছে আপনার আজকের পোস্টার রং দিয়ে করা মোবাইলের ব্যাক কভারের পেইন্টিং টি। সব মিলিয়ে দারুন ছিল। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি নিজের মত করে সুন্দর কিছু আর্ট করার চেষ্টা করি

 2 years ago 

পোস্টার রং দিয়ে যে কোন ধরনের দৃশ্য আর্ট করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পোস্টার রং দিয়ে করা মোবাইল কাভারের উপরে পেইন্টিং‌ করেছেন। পেইন্টিং করার পর আপনার মোবাইল কাভারের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পেয়েছে।

 2 years ago 

আপনার কাছে আমার এই সুন্দর ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো জেনে খুশি হলাম

 2 years ago 

আপু আপনার তৈরি করা ফুল গুলো দেখে মনে হচ্ছে বকুল ফুল। খুব সুন্দর ভাবে মোবাইলের কভারের উপর পেইন্টিং করেছেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর কিছু ফুল দিয়ে পেইন্টিং করার জন্য

 2 years ago 

পোস্টার রং দিয়ে পেইন্টিং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এমন কি পোস্টার রং এর করা পেইন্টিং দেখতেও আমি অনেক বেশি পছন্দ করি। আপনি কয়েকটা কালারের পোস্টার রং ব্যবহার করে অনেক সুন্দর দেখতে একটা পেইন্টিং করেছেন, যেটা একেবারে মনোমুগ্ধকর ছিল। এরকম মোবাইল কাভারের উপরে পেইন্টিং গুলো যত বেশি সুন্দর করে করা হয় ততই ভালো লাগে দেখতে। আর এগুলো করার জন্য নিজের ভেতরে ধৈর্যের দক্ষতা এসব কিছু থাকার প্রয়োজন বেশি হয়।

 2 years ago 

তাছাড়া আমার কাছেও কিন্তু পোস্টার রঙ দিয়ে যেকোনো পেইন্টিং করতে অনেক ভালো লাগে

 2 years ago 

আসলে এই ধরনের ট্রান্সপারেন্ট কভার যদি আমরা বেশিদিন ব্যবহার করি তাহলে এই কভার গুলো লালচে ধরনের হয়ে যায়। কিন্তু আপনি তো দেখছি সেই পুরনো কভার টাকে একদম নতুন রূপে আমাদের মাঝে তুলে ধরলেন। এত সুন্দর একটা ডিজাইন করা মোবাইল ফোনের কভার আমাদের মাঝে কি করে আপনি করলেন তার পুরোটা পদ্ধতি আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে দেখলেন।

 2 years ago 

ঠিক বলেছেন কভারগুলো তখন দেখতে বেশি ভালো লাগে না তাই আমি নিজের মত করে সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করলাম

 2 years ago 

আপু আপনি পোস্টার রং দিয়ে খুব সুন্দর ভাবে মোবাইলের কাভারের উপরে পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই ফুলের পেইন্টিং অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় মতো এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত পেইন্টিং করেছেন আপনি। পোস্টার রং দিয়ে মোবাইল কাভারের উপরে পেইন্টিং করাতে মোবাইলে কাভারে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। মোবাইল কাভারের উপরে পেইন্টিং দেখতে সুন্দর লাগছে। পেইন্টিং করার প্রক্রিয়া সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো অসাধারণ পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার সব সময় পেইন্টিং গুলো অনেক ভালো লাগে যেন খুশি হলাম

 2 years ago 

মোবাইলের কভারের উপরে অনেক সুন্দর করে পেইন্টিং করেছেন। এই পেইন্টিং দেখতে অনেক সুন্দর লাগছে। অসাধারণ একটি পেইন্টিং করেছেন আপনি। অনেক ভালো লেগেছে আপু।

 2 years ago 

চেষ্টা করেছি নিজের মতো করে একটি সুন্দর পেইন্টিং করে ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61943.91
ETH 1740.69
USDT 1.00
SBD 0.38