🌾কৃষকের মাঠজুড়ে ধানকাটার ধুম🌾১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
০৬ অগ্রাহয়ন, ১৪২৮ বঙ্গাব্দ
২১নভেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
১৫ রবিউস সানি , ১৪৪৩ হিজরী
রবিবার
হেমন্তকাল।
অগ্রাহয়ন আসলেই কৃষকের মাঠজুড়ে ধানকাটার ধুম পড়ে যায়। অত্যন্ত ব্যস্ত সময় কাটান এ সময়ে কৃষাণ-কৃষাণীরা। ধান ভাঙার গান ভেসে বেড়ায় বাতাসে, ঢেঁকির তালে মুখর হয় বাড়ির আঙিনা। অবশ্য যান্ত্রিকতার ছোঁয়ায় এখন আর ঢেঁকিতে ধান ভানার শব্দ খুব একটা শোনা যায় না। অথচ খুব বেশি দিন আগের কথা নয়, ঢেঁকি ছাঁটা চাল দিয়েই হতো ভাত খাওয়া।
Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged
তার পরও নতুন চালের ভাত নানা ব্যঞ্জনে মুখে দেয়া হয় আনন্দঘন পরিবেশ। তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর- পায়েসসহ নানা উপাদান। দেশের কোনো কোনো অঞ্চলে নবান্ন উৎসবকে কেন্দ্র করে চলে খাওয়া দাওয়ার ধুম।
Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged
বাংলার মাঠে মাঠে ধানের ছড়াছড়ি। আবার এলো বুঝি গোলা ভরা ধান। গ্রামে গ্রামে পরে গেছে ধান কাটার ধুম দিন রাত ব্যস্ত সবাই চোখে নেই ঘুম।
Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged
ঘরে ওঠে নতুন ধান। ধান কাটা মাড়াই নতুন ধানের চাল তৈরিতে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক কিষানীদের কর্মযজ্ঞে ব্যস্ত থাকতে হয়।
Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged
কৃষকদের বাড়িতে বাড়িতে এখন আনন্দের বন্যা। নতুন ধানে ভরে উঠবে কৃষকের গোলা।
Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged
শীত মৌসুমে গ্রামে খেজুরের রসের শুড় আর নতুন ধানের চালে পিঠা ও পায়েস তৈরির ধুম পড়ে যায়।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
প্রতিটি ছবিই মন কেড়ে নেয়ার মত অবস্থা ভাইয়া। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন। আসলে গ্রামবাংলায় এটাই প্রচলিত এখন। ধান কাটার সময় আমাদের বাড়ির আশপাশে কাটছে। ধান মারছে একটা ব্যস্ত সময় পার করছেন কৃষকরা আর এটা সবথেকে আনন্দের বিষয় যখন তাদের ঘরে ধান ওঠে তাদের মুখে হাসি ফুটে ওঠে। কৃষকদের এইটা সবথেকে বড় হাতিয়ার ফসল
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য
অগ্রহায়ণ মাসে সারা দেশের গ্রাম গুলোতে ধান কাটার হিরিক পরে যায়।শালিক গুলো এসেছে নতুন ধানের স্বাদ নিতে । নতুন ধানের নতুন চালে হবে দারুন পিঠে পায়েস। সত্যি প্রকৃতির কি সুন্দর লীলা আমরা দেখতে পাই আমাদের এই ছয়টি ঋতুর দেশে। সুন্দর একটি বিষয় বাছাই করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে গ্রাম বাংলার ধান কাটার দৃশ্য গুলো দেখার সুযোগ করে দেয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো
হ্যাঁ ভাইয়া অগ্রায়ণ মাসে ধান কাটার ধুম পড়ে যায় এবং কি কৃষকের মুখে হাসি কৃষাণির মুখে হাসি তার সাথে অক্লান্ত পরিশ্রম। সব মিলিয়ে আমাদের জন্য প্রস্তুত করেন চাওল এবং বাড়িতে আতপ চাউল দিয়ে পিঠা পুলির খাওয়ার মজাটাই আলাদা সত্যি অসাধারণ। আপনি অনেক সুন্দর করে আলোচনা করেছেন। এবং আমাদেরকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য
শীতের আগমন লক্ষ্য করা যাচ্ছে, কৃষকের ঘরে নতুন ধান আর নবান্ন উৎসব শুরু হওয়ার একটা আমেজ দেখা যাচ্ছে। কৃষকের জীবন কাহিনী নিয়ে দারুণ ফটোগ্রাফি করেছেন। সত্যি ছবি গুলো এক কথায় অসাধারণ।
ধন্যবাদ আপনাকে ভাই
অসাধারন চিত্রের মাধ্যমে কৃষকের ধান কাটার ধুম তুলে ধরেছেন।ছবি গুলো খুব সুন্দর এবং পারফেক্ট ক্লিক এ তুলেছেন।উপস্থাপনা বেশ ভালো ছিল শুভ কামনা রইলো।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য
হেমন্ত মানেই কৃষকের মুখে হাসি। মাঠে মাঠে ধান কাটার ধুম পড়ে যায়। নতুন ধান দেখে কৃষকেরা অনেক আনন্দ উপভোগ করে। আপনার পোস্টটি খুবই সুন্দর হয়েছে। আপনি সুন্দরভাবে ধান কাটার দৃশ্য গুলো উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য
কোন বিষয়টা নিয়ে বলব আমি ভেবে পাচ্ছি না তবে আমার কাছে যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হল আপনার ফটোগ্রাফি কৃষকের ধান মাথায় করে নিয়ে যাওয়ার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে সর্বশেষে শালিক এর যে ফটোগ্রাফি গুলো আপনি করেছেন সেগুলোর কিছু অসম্ভব সুন্দর লেগেছে আপনি বরাবরই অনেক ভালো ফটোগ্রাফি করেন এবারও তার ব্যতিক্রম নয় শুভকামনা রইল আপনার জন্য এইরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার থেকে পরবর্তীতেও আশা করব ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে ভাই