অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে আংটি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240404-WA0019.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে আংটি তৈরি করলাম।

আসলে আমরা রঙিন কাগজ দিয়ে এমন এমন জিনিস গুলো তৈরি করি, যেগুলো দেখতে অনেক বেশি কিউট লাগে। তেমনি রঙিন কাগজ দিয়ে বাঘের ডিজাইনের আংটি তৈরি করার বিষয়টাও আমার কাছে বেশ কিউট লেগেছিল। তাই জন্য আমি ভাবলাম এগুলো তৈরি করব। এগুলো তৈরি করার পর কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখতে। এরপরে আমি হাতে লাগিয়ে আবার ফটোগ্রাফি করেছি। আমার কাছে দেখতে ভীষণ কিউট লেগেছিল। তাছাড়া ছোট বাচ্চাদেরকে এগুলো খেলতে দিলে ও ভীষণ খুশি হয়। আশা করি আমার তৈরি করা আংটি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240404-WA0021.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কালো কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240404-WA0007.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা কাগজ নিয়ে নিলাম। এরপরে কাগজটাকে উল্টে উল্টে চিকন চিকন করে ভাঁজ করে নিলাম।

IMG-20240404-WA0048.jpg

ধাপ - ২ :

এরপরে দুই কোণা থেকে দুইটা ভাঁজ দিয়ে কোনা করে নিলাম।

IMG-20240404-WA0049.jpg

ধাপ - ৩ :

এরপর আমি অপর পিঠ করে একটা কোন ভাঁজ করে নিলাম। এরপরে মাঝখান দিয়ে চ্যাপ্টা করে একটা ফুলের মতো তৈরি করে নিলাম।

IMG-20240404-WA0050.jpg

ধাপ - ৪ :

এরপর নিচের অংশ টাকে একটু ভাঁজ করে নিলাম।

IMG-20240404-WA0051.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি নিচের অংশটাকে একদম চিকন চিকন করে ভাঁজ করে নিলাম।

IMG-20240404-WA0052.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি উপরের অংশে খুব সুন্দর ভাবে বাঘের মত করে কালো কলম দিয়ে এঁকে নিলাম।

IMG-20240404-WA0047.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি চিকন অংশগুলোকে একটার ভিতর একটা ঢুকিয়ে গোল করে নিলাম।

IMG-20240404-WA0053.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240404-WA0016.jpg

IMG-20240404-WA0019.jpg

IMG-20240404-WA0017.jpg

IMG-20240404-WA0018.jpg

IMG-20240404-WA0021.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ওয়াও অনেক সুন্দর করে দেখছি রঙিন কাগজ ব্যবহার করে আংটি তৈরি করে ফেলেছ তুমি। তোমার তৈরি করা এই আংটি অনেক সুন্দর হয়েছে। অনেক বেশি কিউট লাগতেছে আংটি গুলোকে। কারণ এই আংটিগুলো ছিল বাঘের ডিজাইনের। ভাঁজে ভাঁজে এই কাজগুলো করা কষ্টকর। উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাও মুশকিল। তবুও তুমি সুন্দর করে তুলে ধরলে দেখে ভালো লাগলো। এই ধরনের অরিগ্যামি তৈরি করে বাচ্চাদেরকে দিলে আসলেই খুশি হবে। অনেক সুন্দর করে বাঘের চোখ মুখ এঁকেছো তুমি যেটা দারুন লেগেছে। তোমার কাজগুলো দেখলে সত্যি ভালো লাগে।

 2 years ago 

বাঘের চোখ মুখ আঁকার কারণে আসলেই দারুন লাগতেছে। এগুলো তুলে ধরা আসলেই মুশকিল, তবুও চেষ্টা করলাম সুন্দর করে তুলে ধরার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে আসলেই দুর্দান্ত লাগে। অসম্ভব সুন্দর ভাবে রঙ্গিন কাগজ দিয়ে আংটি তৈরি করেছেন। আপনার আংটি গুলো দেখতে আকর্ষণীয় লাগছে। প্রতিটা ধাপ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু, রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে একেবারে দুর্দান্ত লাগে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর আংটি তৈরি করেছেন। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে ও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা আংটি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি অরিগামী আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে দুটোই ভালো লাগে শুনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি প্রতিটি অরিগ্যামি দেখতে চমৎকার লাগে আমার কাছে। আপনি খুব সুন্দর করে ভাজ করে তিনটি রঙিন কাগজ দিয়ে আংটি তৈরি করেছেন, দেখে মুগ্ধ হলাম। বিশেষ করে খুব সুন্দর ভাবে বাঘের মতো করে কালো কলম দিয়ে এঁকেছেন। দেখতে অনেক কিউট লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এই ধরনের পোস্ট গুলো উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি আমার তৈরি আংটি দেখে মুগ্ধ হয়েছেন এটা তো ভাবতেই ভালো লাগতেছে।

 2 years ago 

বেশ দারুন তো আপু। আপনি তো দেখছি একজন জিনিয়াস। রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর করে একটি আংটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ সুন্দর করে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে আংটি তৈরি করার জন্য। আর উপস্থাপনা ও তুলে ধরার জন্য।

 2 years ago 

ওয়াও আপু রঙিন কাগজ দিয়ে বেশ দারুণ দারুণ আংটি তৈরি করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে। এটা সত্যি বলেছেন ছোট বাচ্চাদের এগুলো দিলে বেশ খুশি হয়। অনেক সুন্দর একটি অরিগামি পোস্ট ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ বাচ্চাদেরকে এগুলো দিলে খুশি হবে অনেক বেশি।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার আংটি তৈরি করেছেন। সত্যি আংটি গুলো দেখতে ভীষণ কিউট লাগছে। তাছাড়া আংটির উপরে বাঘের চোখ এবং মুখ একে দেওয়ার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আপনি ঠিক বলেছেন ছোট বাচ্চাদেরকে এগুলো খেলতে দিলে ও ভীষণ খুশি হয়। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আমার তৈরি করা রঙিন কাগজের আংটি অনেক বেশি কিউট লাগতেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন কাগজ ব্যবহার করে আংটি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের আংটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এগুলো তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। তৈরি করে হাতে দেওয়ার পরে দেখতে বেশ দারুন লাগছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এগুলো করার জন্য সময় এবং ধৈর্যের প্রয়োজন সব থেকে বেশি হয়।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে সেটা বেশ সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে। রঙিন কাগজ দিয়ে আংটি টা দারুণ তৈরি করেছেন। দেখে বেশ চমৎকার লাগছে। দারুণ করেছেন আংটির অরিগ‍্যামি টা। এবং আপনার হাতে বেশ মানিয়েছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

আসলেই অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয় রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.080
BTC 66435.29
ETH 1797.41
USDT 1.00
SBD 0.44