অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি মাছের অরিগ্যামি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর রঙিন কাগজ দিয়ে তৈরি মাছের অরিগ্যামি ।
আসলে রঙিন কাগজের তৈরি বিভিন্ন ধরনের অরিগ্যমি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এ পর্যন্ত অনেক বেশি অরিগ্যমি তৈরি করা হয়েছে। তাই জন্য এবার অনেক খুঁজে একটা আইডিয়া বের করলাম। মাছের অরিগামি তৈরি করবো। কিন্তু এখানে একটা বড় মাছ এবং তার থেকে ছোট এবং তার থেকে ছোট করে মাছ তৈরি করবো। কথামতোই আমি একটা একটা করে মোট পাঁচটা মাছ তৈরি করে ফেললাম। এই মাছগুলো তৈরি করতে কিন্তু অনেক ভাঁজ দিয়ে তৈরি করতে হয়েছে। তবে যখন মাছগুলো সাজিয়ে রেখে ছবি তুলছিলাম দেখতে দারুন লাগছিল। ছবি তোলার পরেই আমি এগুলো নাশিয়াকে দিয়ে দিলাম খেলার জন্য। তখন সে তার খেলনা পাতিলের মধ্যে মাছগুলো দিয়ে রান্না করছিল। সাথে এই বিষয়টা দেখে আমার ভীষণ হাসি পেল। কিন্তু আবার বেশ দারুন লাগলো। আসলে আমি কিছু তৈরি করলে সে বসে থাকে কখন সেটা নিবে খেলা করার জন্য। যদিও কাগজের জিনিস গুলো বেশিক্ষণ টেকে না। তবে সব মিলিয়ে বেশ ভালো লাগলো মাছগুলো তৈরি করে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• রঙিন কাগজ
• কালো কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি চার কোনার একটা কাগজ নিয়ে নিলাম। এরপর কোন করে এবং সমান করে চারদিক থেকে ভাগ করে নিলাম।
ধাপ - ২ :
এরপর আমি মাঝখানের কোনার অংশ থেকে দুই দিকে ভেতরে দিয়ে ভাঁজ করে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে এই অংশটাকে নিচের থেকে কোনা করে, ভাঁজ করে আবারও উপরের অংশে একটা কোনা ভাঁজ করে নিলাম।
ধাপ - ৪ :
এরপরে দুই পাশে থেকে দুইটা কোণার অংশগুলো পরের অংশে ভাজ করে নিলাম।
ধাপ - ৫ :
দুই পাশের অংশগুলোকে আবারো চিকন করে একটা ভাঁজ করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে উপরের অংশে এবং নিচের অংশে একদম চিকন করে দুই দিক থেকে দুই দিকে ভাঁজ করে নিলাম। এরপর পরের অংশটা কে নিচের দিকে দিয়ে দিলাম। দেখবো অনেকটা মাছের মত হয়েছে।
ধাপ - ৭ :
এরপর মার্কার কলম দিয়ে মাছের চোখ এবং আইশ গুলো এঁকে নিলাম। এইরকমভাবে আমি আরো সবগুলো মাছ তৈরি করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | অরিগ্যামি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

বাহ্ কাগজ ব্যবহার করে খুব সুন্দর সুন্দর মাছ তৈরি করেছেন তো আপু। যা দেখতে খুবই কিউট লাগছে। ধন্যবাদ জানাচ্ছি কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর মাছ তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আমার নিজেষর কাছে ও মাছগুলো তৈরি করার পর খুব কিউট লেগেছিল দেখতে।
https://x.com/TASonya5/status/1825731274369282313?t=hk1Umk4pU0529mnNJ6tztA&s=19
কাগজ দিয়ে খুবই সুন্দর মাছ তৈরি করেছেন। মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি খুবই দক্ষতার সাথে এই মাছগুলো তৈরি করে মাছগুলো কালার করেছেন। ভালো লেগেছে আমার।
আমার তৈরি করা মাছের অরিগ্যামি দেখতে আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।
রঙিন কাপড় দিয়ে ডাই পোস্ট গুলো তৈরি করতে আমারও খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর মাছ তৈরি করেছেন। দেখতে পেয়ে ভালো লাগলো।
এত সুন্দর মাছের অরিগ্যামি তৈরি করতে পেরে আমার নিজের কাছেও ভালো লাগছে।
রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকটি মাছের অরিগামি তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে আপু। এরকম আরিগামি অবশ্য শৈশবে তৈরি করতাম কিন্তু এখন এগুলো তৈরি করতে ভুলে গেছি। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ছোটবেলায় আসলে এগুলো অনেক তৈরি করা হতো।
আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি মাছ দেখতে সত্যি আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে কাগজ কেটে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া এরকম অরিগ্যামি গুলো তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।
আসলে এই কাজ গুলো কাগজের ভাঁজের উপর দিয়ে করতে হয়।আপনি দারুণ ভাবে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগ্যামি তৈরি করছেন। অরিগ্যামি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি ধাপে ধাপে পুরো পোস্ট টি শেয়ার করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
মাছের অরিগ্যামি তৈরি করার পোস্ট শেয়ার করতে পেরে আমার কাছেও ভালো লাগছে।
নাশিয়া এই মাছগুলো পেয়ে অনেক খুশি হয়েছে বুঝতে পারছি আপু। ছোট বাচ্চারা এরকম খেলনা পেলে অনেক খুশি হয়ে যায়। আপনার তৈরি করা কাগজের মাছ খুবই সুন্দর হয়েছে আপু। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখতে অনেক সুন্দর লাগছে।
হ্যাঁ আপু বাচ্চারা পেলে অনেক খুশি হয়।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটি মাছের অরিগামি বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । শুভ কামনা রইলো।
মাছগুলোকে দেখতে আসলেই সুন্দর লাগছিল।
নাশিয়া তো তাহলে মাছগুলো পেয়ে অনেক খুশি হয়েছে। সে তাহলে রান্না করেছে মাছগুলো। খুব সুন্দর মাছ তৈরি করেছেন এবং কাগজ দিয়ে। মাছের কালার টাও দারুন হয়েছে। মাছ তৈরীর প্রত্যেকটা ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন মাছের কালারটাও দারুন হয়েছে।