অরিগ্যামি : ফাদার্স ডে উপলক্ষে গিফট ব্যাগ তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG-20240612-WA0037.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ফাদার্স ডে উপলক্ষে গিফট ব্যাগ তৈরি করলাম।

যেহেতু ফাদার্স ডে তাই ভাবলাম এই উপলক্ষে কিছু একটা তৈরি করি। এজন্য আমি অনেকক্ষণ চিন্তা করে এই গিফট ব্যাগ তৈরি করতে বসে পড়ি। এই গিফট বক্সটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে এই ডিজাইনটা যেন এই দিনের সাথে মিলে গেলো। আসলে আমাদের জীবনে বাবার গুরুত্ব অনেক বেশি। যাদের বাবা নেই তারাই হয়তোবা এই কষ্টটা বুঝতে পারে। তবে আজকের দিনে সব বাবার জন্য শুভেচ্ছা রইল। এই গিফট ব্যাগ তৈরি করতে পেরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240612-WA0036.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240612-WA0035.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা সমান কাগজ নিয়ে নিলাম। এরপরে এক কোনায় চিকন করে ভাজ করে অপর অংশ এই অংশের সাথে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240612-WA0052.jpg

ধাপ - ২ :

এরপর দুই দিক থেকে দুইটা ছোট ছোট ভাঁজ করে ভেতরের অংশে ঢুকিয়ে নিলাম।

IMG-20240612-WA0059.jpg

ধাপ - ৩ :

এরপরে নিচের অংশে একটু মোটা করে ভাঁজ করে নিলাম। এরপর এগুলোকে কোনা করে ভাঁজ করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240612-WA0053.jpg

ধাপ - ৪ :

এরপরে ওপরের অংশে মাঝখানে একটু সমান করে কেটে নিলাম। কেটে এই অংশগুলোকে ভাঁজ করে নিলাম।

IMG-20240612-WA0058.jpg

ধাপ - ৫ :

এরপরে উপরের অংশে সাদা একটা কাগজ জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240612-WA0057.jpg

ধাপ - ৬ :

এরপরে কালো কাগজ দিয়ে কেটে একটা বো তৈরি করে নিলাম। এটাকে সাদা অংশের উপরে লাগিয়ে নিলাম।

IMG-20240612-WA0056.jpg

ধাপ - ৭ :

এরপর দুইটা কালো কাগজ কেটে ব্যাগের উপরের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240612-WA0054.jpg

ধাপ - ৮ :

এরপর একটা কাগজের মধ্যে ফাদার্স ডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে লিখে ব্যাগের ভিতরে দিয়ে দিলাম।

IMG-20240612-WA0055.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240612-WA0036.jpg

IMG-20240612-WA0037.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আজকে ফাদার্স ডে।এই দিনটি সবার জন্যই স্পেশাল তার বাবাকে নিয়ে।প্রত্যেকের বাবা ভালো থাকুক দোয়া করি।আপনি দারুন একটি গিফট ব্যাগ তৈরি করেছেন আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করলাম ফাদার্স ডে উপলক্ষে সুন্দর একটা অরিগ্যামি তৈরি করার জন্য।

 2 years ago 

ফাদার্স ডে উপলক্ষে অনেক সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন। বাবা আমাদের জীবনে যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা সত্যি বলে বোঝানো যাবে না। যাদের বাবা নেই তারাই বুঝতে পারবে এর কষ্টটা । আপনার তৈরি করা ব্যাগ অনেক সুন্দর হয়েছে আপু ধন্যবাদ।

 2 years ago 

আসলেই যাদের বাবা নেই তারাই বাবার গুরুত্বটা বোঝে।

 2 years ago 

ফাদার্স ডে উপলক্ষে গিফট ব্যাগ তৈরি করেছেন খুবই সুন্দর লাগছে আপু। কাগজ কেটে কাগজের মাধ্যমে চমৎকার এই গিফট ব্যাগ কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করলাম সুন্দর একটা গিফট ব্যাগ তৈরি করার জন্য ফাদার্স ডে উপলক্ষে।

 2 years ago 

আসলে আমাদের জীবনে বাবার গুরুত্ব অপরিসীম এটা ঠিক। যাদের বাবা নেই তারাই জানে বাবা না থাকার কষ্ট কত বেশি হয়। মাথার উপর যদি ছাদ না থাকে তাহলে আমরা কিভাবে থাকতে পারি। আজকের দিনে পৃথিবীর সকল বাবাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। প্রত্যেকটা বাবা যেন ভালো থাকে এটাই কামনা করি। ফাদার্স ডে উপলক্ষে তুমি খুব সুন্দর একটা গিফট ব্যাগ তৈরি করেছো। যেটা অনেক সুন্দর হয়েছে আর দেখতেও খুব ভালো লাগতেছে। সাদা কালো কাগজ দিয়ে এটা তৈরি করাতে বেশি সুন্দর লাগতেছে। তোমার এই সুন্দর দক্ষতা মূলক কাজটা দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

আসলেই বাবার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। দক্ষতা মূলক একটা মন্তব্য করলে দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

বাহ বেশ ভালো লাগলো দেখে ফাদার্স ডে উপলক্ষে খুব সুন্দর একটি ব্যাগ তৈরি করে নিলেন। ব্যাগের ডিজাইন অনেক সুন্দর হয়েছে আপু। আপনি প্রতিনিয়ত স্পেশাল দিনে ভিন্ন কিছু তৈরি করে পোস্ট শেয়ার করেন যা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।

 2 years ago 

আসলে আমি সব সময় চেষ্টা করি স্পেশাল কিছু শেয়ার করার জন্য। আজকের এই স্পেশাল দিনেও চেষ্টা করলাম।

 2 years ago 

বাবা দিবস উপলক্ষে আপনার গিফট বক্স টি খুবই সুন্দর হয়েছে। আসলে মা বাবাকে স্মরণ করার ও সম্মান করার কোন দিবস বা সময় নির্ধারিত নেই। তারা আমাদের কাছে সারা বছরই সম্মান ও শ্রদ্ধা পাওয়ার যোগ্য। তারপরও পৃথিবীর রীতি অনুযায়ী একটি দিবস পালন করা হয়। এই দিবস থেকে আমরা শিক্ষা নিয়ে যেন সারা বছর সেটা কাজে লাগাতে পারি। যাই হোক বাবা দিবসকে স্মরণ করে আপনার উপস্থাপনা খুবই সুন্দর ছিল। ধন্যবাদ।

 2 years ago 

সব সময় আসলেই তারা আমাদের কাছ থেকে সম্মান এবং শ্রদ্ধা পাওয়ার যোগ্য।

 2 years ago 

ফাদার্স ডে উপলক্ষে খুব সুন্দর একটা অরিগামি তৈরি করেছেন আপু। গিফট ব্যাগটা বেশ কিউট লাগছে দেখতে। কোটের মতো করে আপনি এটা তৈরি করেছেন। অরিগামি তৈরির প্রসেসটা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগামী আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি গিফট ব্যাগ কিউট লাগতেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

স‍্যোসাল মিডিয়ার কারণে জানতে পেরেছি গতকাল বাবা দিবস ছিল। যাইহোক বাবা দিবস কে কেন্দ্র করে আপনার তৈরি গিফট ব‍্যাগ টা খুবই সুন্দর ছিল আপু । খুবই সুন্দর তৈরি করেছেন। আপনার প্রশংসা করতেই হয়। পোস্ট টা খুবই সুন্দর উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল।

 2 years ago 

আসলেই ব্যাগটা অনেক সুন্দর ছিল। আমার নিজের কাছেও ভালো লেগেছে। প্রশংসা করলেন দেখে খুব ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64796.00
ETH 1876.83
USDT 1.00
SBD 0.38