অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে মাথার মুকুট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

20241222_195132.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে মাথার মুকুট তৈরি।

রঙিন কাগজ দিয়ে এ পর্যন্ত প্রায় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়েছে। এজন্য ভাবতে শুরু করলাম আবারো নতুন করে কি তৈরি করা যায়। ভাবতে ভাবতে একটা আইডিয়া পেয়ে গেলাম। ভাবলাম কাগজ দিয়ে মাথার মুকুট তৈরি করি। এই মুকুট গুলো দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে কাগজ ভাঁজ করে খুব সুন্দর মুকুটে পরিণত হয়। এই বিষয়গুলো কিন্তু সত্যিই অসাধারণ লাগে। তবে আমি এই মুকুট গুলোকে আর একটু সুন্দর দেখানোর জন্য ক্লে দিয়ে সুন্দর ভাবে ডিজাইন করে নিলাম। এইজন্য এগুলো দেখতে কিন্তু ভীষণ দারুন লাগতেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

20241222_194947.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• ক্লে
• কাঁচি
• গাম

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর এই কাজটাকে মাঝখানের অংশে সমান করে ভাজ করে নিলাম। এরপর দুই দিক থেকে আরও একটা ভাঁজ দিয়ে দিলাম।

IMG_20250103_122143.jpg

ধাপ - ২ :

এরপরে এক পাশের অংশে কোনা করে একটা ভাঁজ করে নিলাম অন্য পাশেও সেম ভাবে ভাঁজ করে নিলাম।

IMG_20250103_122200.jpg

ধাপ - ৩ :

এরপরে কাগজটাকে মাঝখানের অংশে আবারও একটা ভাঁজ দিয়ে দিলাম।

IMG_20250103_122210.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি দুই কোন থেকে আবারো চিকন করে একটা ভাঁজ দিয়ে দিলাম।

IMG_20250103_122227.jpg

ধাপ - ৫ :

এরপরে উপরের অংশগুলোকে ভেতরের অংশে একটু ঢুকিয়ে সমান করে দিলাম। একরকম ভাবে অপর পিঠেও ভাজ করে নিলাম।

IMG_20250103_122243.jpg

ধাপ - ৬ :

এরপর ক্লে দিয়ে ছোট ছোট বৃত্ত তৈরি করে মুকুটের মধ্যে লাগিয়ে ডিজাইন করে নিলাম।

IMG_20250103_122256.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20241222_195132.jpg

20241222_194947.jpg

20241222_194952.jpg

20241222_195102.jpg

20241222_195220.jpg

20241222_195142.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

Screenshot_2025-01-10-21-00-36-77_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-10-20-58-54-37_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-25-17-52-41-79_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে মাথার মুকুট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু বিশেষ করে মুকুটের উপরের অংশে ক্লে দিয়ে তৈরি করা ছোট ছোট বৃত্তগুলো লাগিয়ে দেওয়ার পরে মুকুটের সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ছোট ছোট বৃত্ত গুলো দেওয়ার পর আসলেই মুকুটের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই অরিগামী দেখে। আজকে আপনি বেশ দারুন ভাবে মাথার মুকুট তৈরি করে দেখিয়েছেন। অসাধারণ হয়েছে আপনার এ মাথার মুকুট তৈরি করা। এটা দেখে আমি মুগ্ধ হলাম।

 2 years ago 

অনেক ভালো লেগেছিল এত সুন্দর অরিগ্যামি তৈরি করতে পেরে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার দুটি মাথার মুকুট তৈরি করেছেন। আসলে সময়, ধৈর্য এবং নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব।যা আপনার এই পোস্টটিতে ফুটে উঠেছে। আপনার প্রতিটি ডাই পোস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

সব সময় সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করার চেষ্টা করি।

 2 years ago 

কাগজ মুড়ে অসাধারণ মাথার মুকুট বানিয়েছেন এবং সেটা আরও বেশি চমৎকার লাগছে প্লে দিয়ে ডিজাইন করার জন্য। আপনার অরিগ্যামি কাজগুলো খুব সুন্দর হয়। এই মুকুটটিও ভালো লাগলো। কি সুন্দর আইডিয়া করে করে মাথা থেকে বার করেন আমি সেটাই দেখি।

 2 years ago 

মুকুট দেখতে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ মাথার মুকুট তৈরি করছেন। এই ধরনের অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করছেন। তবে মুকুট টি অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা মুকুট অনেক অসাধারণ হয়েছে শুনে ভালো লাগলো।

এতো ইউনিক আইডিয়া মাঝে মাঝে আমাদের মাঝে শেয়ার করেন যে আমি অবাক হয়ে যাই।আপনি তো সমস্ত বিষয় এই ১০০/১০০। একটা মানুষ এতটা গুনবতী কিভাবে হয়।আপনার আজকের কাগজের তৈরি মুকুট ক্লে দিয়ে করেছেন বলে বেশি কিউট লাগছে। কি বলে প্রশংসা করবো আপু আপনি আমাদের দিদি নাম্বার ১☺️।

 2 years ago 

আমার তৈরি করা মুকুট দেখে এত প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার, এরকম অরিগামি গুলি দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনভাবে তৈরি করতেও ভীষণ ভালো লাগে। তবে আসলেই এগুলো তৈরি করতে একটু সতর্কতা এবং সময় দিয়ে করতে হয় তাহলেই সুন্দর হয়। যেমন আপনার তৈরি করা রঙ্গিন কাগজ এবং ক্লে এর সমন্বয়ে মুকুট টি এতটাই সৌন্দর্যপূর্ণ হয়েছে যে দেখেই মুগ্ধ হয়ে গেলাম। দারুন একটি অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই মুকুট দেখে মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দরভাবে কাগজ দিয়ে মুকুট তৈরি করেছেন। সেটি দেখতে অনেক চমৎকার লাগছে। এমন ধরনের মুকুট বাচ্চাদের দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে থাকে ।ধন্যবাদ আপু শুভকামনা রইল।

 2 years ago 

আসলে এরকম মুকুট বাচ্চাদের দিলে তারা সত্যি অনেক খুশি হয়।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। খুবই সুন্দর একটি মাথার মুকুট তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজ প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে দেখতে পাই। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি এভাবে সব সময় চেষ্টা করবো সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66197.34
ETH 1948.91
USDT 1.00
SBD 0.38