অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি অক্টোপাস।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240312-WA0088.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি অক্টোপাস।

আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলেই আমার ভীষণ ভালো লাগে। তাই জন্য আমি ভাবলাম রঙিন কাগজ দিয়ে এবার নতুন কিছু তৈরি করব। যেটা এর আগে কখনো তৈরি করা হয়নি। তো ভাবতে ভাবতে পেয়ে গেলাম একটা আইডিয়া। ভাবলাম রঙিন কাগজ দিয়ে যদি অক্টোপাস তৈরি করে তাহলে ভালো লাগবে। তাই জন্য আমি বসে পড়লাম রঙিন কাগজ দিয়ে একটা অক্টোপাস তৈরি করতে। অক্টোপাস তৈরি করার পর দেখতে কিন্তু ভালই লেগেছে। আশা করি আপনাদেরও আমার তৈরি করা অক্টোপাস ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240312-WA0088.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সাদা কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240219-WA0041.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কাগজ নিলাম। কাগজটা আর নিচের অংশে আমি একদম চিকন চিকন করে কেটে নিলাম।

IMG-20240312-WA0071.jpg

ধাপ - ২ :

এরপর উপরের অংশটাকে গোল করে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240312-WA0072.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা পেন্সিল দিয়ে চিকন চিকন অংশগুলোকে প্যাঁচানো শুরু করি।

IMG-20240312-WA0070.jpg

ধাপ - ৪ :

এভাবে আমি সবগুলো চিকন অংশগুলোকে পেঁচিয়ে নিলাম। যেগুলো উপরের দিকে একটু পেছানো থাকবে।

IMG-20240312-WA0073.jpg

ধাপ - ৫ :

এরপর আমি একটা সাদা কাগজ থেকে গোল একটা বৃত্ত কেটে নিলাম। এরপরে বৃত্তটাকে কেটে গোল করে জোড়া লাগিয়ে নিয়েছি।

IMG-20240312-WA0074.jpg

ধাপ - ৬ :

এটাকে উপরের অংশে জোড়া লাগিয়ে নিলাম। এরপর এরমধ্যে চোখ মুখ এঁকে তৈরি করে নিলাম।

IMG-20240312-WA0069.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240312-WA0088.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে আপনার ভীষণ ভালো লাগে আর তাই আপনি রঙিন কাগজ দিয়ে অক্টোপাস তৈরি করেছেন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আপু। এ ধরনের অরিগামি গুলো তৈরি করতে অবশ্য অনেক সময়ের প্রয়োজন হয় তারপরও আপনি ধৈর্য সহকারে অরিগামিটি তৈরি করেছেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু করতে সময় আর ধৈর্য বেশি লাগে। আর আমি সবসময় এগুলোকে কাজে লাগিয়ে কাজ করার চেষ্টা করি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি অক্টোপাস তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমি অনেক পছন্দ করি।

 2 years ago 

চিন্তা ভাবনা কাজে লাগালে সবই সম্ভব । প্রতিনিয়ত রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন কিছু তৈরি দেখতে ভালোই লাগে। সামুদ্রিক অক্টোপাস ফুটিয়ে তোলার চেষ্টা দারুন ছিল। অনেক সুন্দর হয়েছে আপু ।এই ধরনের কাজগুলো দেখতে ভালো লাগে । নিজের চিন্তা ভাবনা কাজে লাগিয়ে দারুন কিছু তৈরি করে দেখালেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নিজের চিন্তা ভাবনা কাজে লাগিয়ে এটা তৈরি করার চেষ্টা করলাম রঙিন কাগজ দিয়ে।

 2 years ago 

আপনার এধরনের ডাই প্রজেক্টগুলো আমার কাছে সবসময়ই ভীষণ ভালো লাগে। আপনার তেরি করা অক্টোপাস দেখতে ভীষণ কিউট লাগছে। এ ধরনের কাজগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনি বেশ চমৎকার বর্ণনার মাধ্যমে ডাই প্রজেক্টটি উপস্থাপন করলেন। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি অরিগ্যামি দেখে প্রশংসা করলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি অক্টোপাস টি দেখতে বেশ সুন্দর লাগছে আপু। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি অক্টোপাস বানানোর পদ্ধতি খুব সুন্দরভাবে দেখিয়েছেন ও বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছে কাগজ দিয়ে এগুলো বানাতে অনেক ভালো লাগে। তাইতো বেশিরভাগ সময় এগুলো তৈরি করি।

 2 years ago 

আপু আপনি ভাবতে ভাবতে আইডিয়া বের করে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর অক্টোপাস তৈরি করেছেন। আপনার বুদ্ধির অনেক প্রশংসা করতে হয়। এত সুন্দর ভাবে অক্টোপাসটি তৈরি করেছেন দেখেই মুগ্ধ হয়ে গেলাম আপু ।ধন্যবাদ আপু এত সুন্দর অক্টোপাস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে অক্টোপাস তৈরি করার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা অক্টোপাস এর অরিগামিটি বেজায় সুন্দর হয়েছে আপু। কেন জানি এরকম ভাবে রঙ্গিন কাগজ দিয়ে যে কোন অরিগামী তৈরি করলে খুবই সুন্দর দেখায়। আপনার তৈরি করা অরিগামিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটা খুবই স্পষ্ট যে আপনি অরিগামী তৈরি করতে খুবই এক্সপার্ট এটা আপনার পোস্ট এর বিবরণ দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর একটি অক্টোপাসের অরিগামী আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

আসলে আমি সব কাজ ভালোভাবে করার চেষ্টা করি। তেমনি অরিগ্যামি ও সুন্দর করে তৈরি করার চেষ্টা করলাম।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন কাগজ দিয়ে তৈরি অক্টোপাস এর অরিগ্যামি শেয়ার করেছেন। আপনার তৈরি অরিগ্যামি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে রঙিন কাগজ দিয়ে এই কাজগুলো করার জন্য সময় আর অভিজ্ঞতার বেশি প্রয়োজন হয়।

 2 years ago 

বাহ কি সুন্দর একটি ডাই প্রজেক্ট করেছেন ৷ এটা ঠিক বলেছেন যে রঙিন কাগজ দিয়ে এসব কাজ করতে ভালোই লাগে ৷ তবে সময় ধৈর্য এসব দিতে হয় ৷ ভালো লাগলো রঙিন কাগজ দিয়ে তৈরি অক্টোপাস টি দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 2 years ago 

এই অরিগ্যামিটা তৈরি করার পর আমার কাছেও ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64765.85
ETH 1871.36
USDT 1.00
SBD 0.38