অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ঘড়ি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

CollageMaker_2023121323037162.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ঘড়ি তৈরি করলাম।

রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলেই ভীষণ ভালো লাগে। আমিও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করে আসছি। তাই আবারও কাগজ নিয়ে বসে পড়লাম নতুন কিছু তৈরি করতে। আসলে কাগজ দিয়ে কি তৈরি করব সেটা ভাবতে ভাবতেই চোখে পড়লো কাগজের তৈরি ঘড়ি। ঘড়িগুলো দেখতে আমার কাছে খুবই কিউট লেগেছে। তাই জন্য আমিও খুব সুন্দরভাবে কাগজ দিয়ে তৈরি করে ফেললাম। আমি যখন কাগজ দিয়ে ঘড়ি তৈরি করি, সেই ঘড়িটা আবার আমার মেয়েকে হাতে পরিয়ে দিলাম। সে কিছুক্ষণ খেলা করল। দেখতে ভীষণ ভালো লেগেছে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1702486440590.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20231212-WA0003.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কাগজটাকে দুইপাশ থেকে কোনা করে ভাঁজ করে নিলাম।

CollageMaker_2023121322495790.jpg

ধাপ - ২ :

এরপর আমি অপর পাশ থেকেও আবারো কোনাগুলো ভাঁজ করে নিলাম।

CollageMaker_20231213224921519.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি আরও একটা ভাঁজ করে নিলাম। এরপর মাঝখানের অংশে একটা ছোট করে ভাঁজ করে নিলাম।

CollageMaker_20231213224950950.jpg

ধাপ - ৪ :

এরপরের মাঝখানের একটা অংশ কিছুটা বড় রেখে দিলাম।

CollageMaker_20231213225038561.jpg

ধাপ - ৫ :

এরপরে মাঝখানের অংশে দুই দিক থেকে দুইটা ভাঁজ করে নিলাম।

CollageMaker_20231213225058891.jpg

ধাপ - ৬ :

এরপরে দুই দিকের অংশগুলো ভাঁজ করে সমান করে নিলাম। মাঝখানের অংশ একটা ঘরের মতো তৈরি হবে।

CollageMaker_20231213225119361.jpg

ধাপ - ৭ :

নিচের অংশে একটার ভেতরে একটা ঢুকিয়ে জোড়া লাগানো যাবে।

CollageMaker_2023121322520455.jpg

ধাপ - ৮ :

এরপরে এর উপরের অংশে একটা কার্টুনের ছবি লাগিয়ে দিলাম।

CollageMaker_20231213225213376.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1702486440566.jpg

1702486440628.jpg

1702486440610.jpg

1702486440590.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ঐদিন আমি দেখেছিলাম নাশিয়া এই ঘড়ি দিয়ে খেলতেছে। ওর হাতের মধ্যে লাগানো ছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল এগুলো দেখতে। রঙিন কাগজ দিয়ে এভাবে কোন কিছু তৈরি করলে এমনিতেই অনেক সুন্দর হয়। তেমনি তোমার রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই ঘড়িও দেখতে খুব সুন্দর লেগেছে। নাশিয়া অনেক বেশি খুশি হয়েছিল নিশ্চয়ই।

 2 years ago 

হ্যাঁ নাশিয়া অনেক মজা করে খেলেছিল। তোমার সুন্দর মন্তব্য পেয়ে সত্যি খুব ভালো লেগেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সত্যি রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে পারলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। খুবই চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর ঘড়ি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। প্রতিনিয়ত আপনার এরকম সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হচ্ছি, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সবার মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। যেন কেউ চাইলে তৈরি করতে পারে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ঘড়ি তৈরি করলেন আপু। সত্যি খুব সুন্দর হয়েছে।রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে।আপনার বানানো ঘড়িটি আমার কাছে দারুন লাগলো আপু।আপনার উপস্থাপনা চমৎকার লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমার নিজের কাছেও তৈরি করতে এবং দেখতে দুটোই খুব ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রস্তুত করা যেকোনো ধরনের অরিগামি এর সৌন্দর্য সত্যি আমাদেরকে মুগ্ধ করে।
আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে ঘড়ি প্রস্তুত করেছেন দেখতে সত্যি অসাধারণ লাগছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।
অবশ্য এই জাতীয় জিনিসগুলো ছোট বাচ্চাদের দিলে তারা অনেক খুশি হয়।
ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে এরকম সুন্দর অরিগ্যামি এর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। ঠিক বলেছেন বাচ্চাদেরকে দিলে তারা অনেক খুশি হয়। আমি যখন আমার মেয়েকে দিয়েছিলাম সে অনেক খুশি হয়েছিল।

 2 years ago 

এই কাগজের তৈরি ঘড়ি গুলো দেখতে আসলেই খুব কিউট লাগে। আমিও অনেকদিন আগে তৈরি করে আমার ছেলেকে দিয়েছিলাম। সেও হাতে নিয়ে আপনার মেয়ের মত অনেকক্ষণ খেলে তারপরে ফেলে দিয়েছে। আপনিও আজকে খুব সুন্দর করে কাগজ দিয়ে ঘড়ি তৈরি করেছেন। বিশেষ করে উপরের ইমজির কারণে দেখতে আরো বেশি কিউট লাগছে। এমন কিউট জিনিস বাচ্চাদের হাতে তো ভালো লাগবেই।

 2 years ago 

আপনিও এরকম ঘড়ি তৈরি করে আপনার ছেলেকে দিয়েছিলেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপু অরিগ্যামি তৈরি করতে অনেক দক্ষতা লাগে এবং আপনি আজকে রঙ্গিন কাগজ দিয়ে ঘড়ি তৈরি করেছেন। এটা আমার ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই কাজগুলি করার জন্য ভাঁজগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং ভাঁজগুলি ঠিকঠাকভাবে হলে এ কাজগুলি করতে অনেক সহজ হয়ে যায়। আপনার জন্য শুভেচ্ছা রইলো। দারুন কিছু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি দক্ষতাকে কাজে লাগিয়ে পুরোটা সম্পূর্ণ করার। অরিগ্যামি মানেই হচ্ছে ভাঁজের খেলা। ভাঁজগুলো সুন্দর ভাবে দিতে পারলেই কাজটা সুন্দর হয়।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঘড়ি তৈরি করেছেন আপু। রঙিন কাগজের জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতেও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে অনেক কিউট লাগছে। সুন্দর একটি অরিগামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে এগুলো দেখতে অনেক বেশি কিউট লাগছিল। আমার নিজের কাছেও রঙিন কাগজের তৈরি জিনিস দেখতে ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। আমিও মাঝে মাঝে এ ধরনের জিনিস তৈরি করি। রঙিন কাগজের ঘড়ি টা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনি মাঝে মাঝে এরকম জিনিস তৈরি করেন শুনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63172.75
ETH 1703.11
USDT 1.00
SBD 0.40