অরিগ্যামিঃ স্ট্রবেরি তৈরি।

in আমার বাংলা ব্লগ11 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২০শে আষাঢ় , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জুন ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o1.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি স্ট্রবেরির অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। এই স্ট্রবেরি যদিও বিভিন্ন ভাবে ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে। তবে ভাঁজগুলো বেশ সহজ। যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন স্ট্রবেরির অরিগ্যামিটি। আর বেশ কম সময়েও বানানো যায় স্ট্রবেরির অরিগ্যামিটি। আর দেখতেও বেশ সুন্দর। বৃন্ত দেয়ার কারনে স্ট্রবেরিটি দেখতে আরো বেশি সুন্দর লাগছিলো। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে লাল ও সবুজ রং এর কাগজ সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,স্ট্রবেরির অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

o21.jpg

১।বিভিন্ন রং এর কাগজ।
২।গ্লু
৩।কালো সাইন পেন
৪।কাচিঁ

স্ট্রবেরি অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o20.jpg

প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি স্ট্রবেরি অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o19.jpg

o18.jpg

প্রথমে কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।

ধাপ-৩

o17.jpg

o16.jpg

মাঝ বরাবর আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে।

ধাপ-৪

o22.jpg

o11.jpg

দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৫

o14.jpg

কাগজের এক পাশের কাগজ কিছুটা ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৬

o13.jpg

o12.jpg

কাগজের দু'পাশের চিকন ভাঁজ করা অংশগুলো ভাঁজ করে স্ট্রবেরির বৃন্ত বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

o11.jpg

o10.jpg

o9.jpg

এবার কাগজটি উল্টিয়ে নিয়েছি। এবং দু'পাশের কাগজ ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

o8.jpg

o7.jpg

এবার উপরের দিকে চিকন করে ভাঁজ করা কাগজটি নিচের দিকে ভাঁজ করে নিয়েছি। সেই সাথে কোনা অংশগুলোও ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৯

o6.jpg

o4.jpg

এবার বৃন্তগুলোকে সবুজ করার জন্য বৃন্তের মাপ অনুযায়ী সবুজ কাগজ কেটে নিয়েছি। এবং কেটে নেয়া কাগজের টুকরোগুলো কাগজের সাথে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১০

o3.jpg

সব শেষে কাল রং সাইন পেন দিয়ে তৈরি স্ট্রবেরির অরিগ্যামিতে ডট ডট দিয়ে নিয়েছি। ব্যাস তৈরি আমার স্ট্রবেরির অরিগ্যামি।

উপস্থাপন

o1.jpg

o2.jpg

o3.jpg

আশাকরি আজকে আমার বানানো স্ট্রবেরির অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5A
তারিখ৪ঠা জুলাই, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 11 months ago 

cmc.png

 11 months ago 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

 11 months ago 

স্ট্রবেরি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আপনি খুবই পরিশ্রম করে এই স্ট্রবেরি তৈরি করেছেন। চমৎকার হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে আপু।

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি স্ট্রবেরি তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে সময় লাগলেও তৈরি করার পর দেখতে বেশ ভালই লাগে। আপনার অরিগামি দেখে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি অরিগামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 11 months ago 

সময় লাগলেও এই ধরনের কাজগুলো করতে বেশ ভালো লাগে।

 11 months ago 

আপনার তৈরি অরিগ্যামি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনি খুবই চমৎকার চমৎকার বিভিন্ন পোস্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো দেখতে। অনেক সময় এবং ধৈর্য ধরে প্রত্যেকটি ডাই এবং অরিগ্যামির তৈরি করে থাকেন। এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

চেস্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার। আর অরিগ্যামিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা আজকের অরিগামি। যেভাবে আপনি আজকের এই চমৎকার অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ তার পাশাপাশি এখানে এই অরিগামি যখন আপনি শেষ পর্যন্ত তৈরি করেছেন দেখে একেবারে বাস্তবের একটি স্ট্রবেরির মত মনে হচ্ছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি স্ট্রবেরি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 11 months ago 

অরিগ্যামি তৈরি করতে আমার বেশ মজা লাগে। একটি কাগজ বিভিন্ন ভাবে ভাঁজ করে একটা সুন্দর জিনিস বানানো যায় বলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 62526.39
ETH 1694.95
USDT 1.00
SBD 0.40