অরিগ্যামিঃহাতি ডিজাইন এর বুক মার্কা এর অরিগ্যামি
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বর্ষাকাল, ২৪শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি বুক মার্ক এর অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।বই পড়ুয়াদের জন্য প্রয়োজনীয় একটি জিনিস হলো বুক মার্ক। বুক মার্ক ব্যবহার করলে পৃষ্ঠা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।আর খুব সহজেই নির্দিস্ট পৃষ্ঠা খুঁজে পেতেও সহজ হয়।বুক মার্ক ব্যবহার করলে একই পৃষ্ঠা ভুল করে বারবার পড়তেও হয় না। তাই বই পড়ুয়াদের জন্য বুক মার্ক খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এই বুক মার্কটি আমি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়।হাতি ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক , হাতি ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
প্রয়োজনীয় উপকরণ
১। খয়েরী রং এর কাগজ।
২।কালো রং এর জেল পেন
৩।কাঁচি
৪।গাম
হাতি ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃX১৫সেঃমিঃ সাইজের এক টুকরো খয়েরী রং এর কাগজ নিয়ে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি হাতি ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
খোলা দিকের অংশের কোনা অংশটি উপরের দিকে ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে। ভাঁজের দাগ বরাবর কাগজের অংশটুকু ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৩
কাগজের দু'কোনা ছবির মতো ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে বুক মার্কটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার হাতির শুর ও কান কেটে নিয়েছি।
ধাপ-৫
কাটা কান ও শুর গাম দিয়ে বানানো বুক মার্ক এর লাগিয়ে দিয়েছি।
ধাপ-৬
এবার কাল কলম দিয়ে চোখ এঁকে দিয়ে হাতি ডিজাইন এর বুক মার্ক বানানো শেষ করেছি।
উপস্থাপনা
আশাকরি আজকে আমার বানানো হাতি ডিজাইনের বুক মার্ক অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| পোস্ট | অরিগ্যামি |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| মোবাইল | Redmi Note 5A |
| তারিখ | ২৪শে জুন, ২০২৬ইং |
| লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 2 days ago