অরিগ্যামিঃবুক মার্ক তৈরি।

in আমার বাংলা ব্লগ5 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৩শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, শীত-কাল, ৭ই জানুয়ারী ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

b11.jpg

b10.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি বুক মার্ক এর অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।বই পড়ুয়াদের জন্য প্রয়োজনীয় একটি জিনিস হলো বুক মার্ক। বুক মার্ক ব্যবহার করলে পৃষ্ঠা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।আর খুব সহজেই নির্দিস্ট পৃষ্ঠা খুঁজে পেতেও সহজ হয়।বুক মার্ক ব্যবহার করলে একই পৃষ্ঠা ভুল করে বারবার পড়তেও হয় না। তাই বই পড়ুয়াদের জন্য বুক মার্ক খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এই বুক মার্কটি আমি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়।খরগোশ ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন ও কালো রং এর সাইন পেন সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক , খরগোশ ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

প্রয়োজনীয় উপকরণ

b8.jpg

b9.jpg

১।বিভিন্ন রং রং এর কাগজ।
২।কালো রং এর জেল পেন
৩।কাঁচি
৪।গাম
৫।লাল রং এর সাইন পেন

খরগোশ ডিজাইন এর বুক মার্কার এর অরিগ্যামির ধাপ সমূহ

ধাপ-১

b7.jpg

প্রথমে ১২ সেঃমিঃX১২সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি বুক মার্ক এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

b6.jpg

এবার কাগজটিকে কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

b2.jpg

b1.jpg

উপরের দিকে কোনা অংশটি নিচের দিকের ভাঁজ বরাবর ভাঁজ করে নিয়েছি। দাগের অংশটি কাগজের ভাঁজে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৪

b16.jpg

b15.jpg

এবার দু'পাশের কোনা ছবির মতো ভাঁজ করে নিয়েছি। এবং ভাঁজের ভিতর ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৫

b14.jpg

b13.jpg

দু'রং এর কাগজ খরগশের কান কেটে নিয়েছি। একটির সাথে অন্যটি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

b12.jpg

b11.jpg

কান দু'টো গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। কাল ও লাল রং এর কালম দিয়ে চোখ ও মুখ এ*কে নিয়েছি।

উপস্থাপনা

b10.jpg

b11.jpg

b17.jpg

আশাকরি আজকে আমার বানানো খরগোশ ডিজাইনের বুক মার্ক অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5A
তারিখ৭ই জানুয়ারী, ২০২৬ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65717.73
ETH 1776.52
USDT 1.00
SBD 0.42