অরিগ্যামিঃহার্ট শেপের বুক মার্ক।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন।১২ই বৈশাখ,গ্রীষ্মকাল, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o27.jpg

o2.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি বুক মার্ক এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।বই অনুরাগীদের প্রিয় হলো বিভিন্ন ডিজাইনের বুক মার্ক। সেই বুক মার্ক নিজেই বানিয়ে নিলে বেশ ভালো লাগে। আর বেশ প্রয়োজনীয় হলো এই বুক মার্ক।যা সহজেই পড়া পাতা খুঁজে পেতে সাহায্য করে। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে বানানো হয়। তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামিটি বানিয়ে নেয়া সম্ভব হবে। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে লাল রং এর কাগজ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o25.jpg

১।লাল রং এর কাগজ।

বুক মার্ক তৈরি ধাপ সমূহ

ধাপ-১

o24.jpg

প্রথমে ১০ সেঃমিঃ X ১০ সেঃমিঃ সাইজের এক টুকরো আকাশী রং এর কাগজ নিয়েছি হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o23.jpg

o22.jpg

টুকরো কাগজটিকে কোনাকুনিভাবে উভয় পাশে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o21.jpg

o20.jpg

কাগজের দু'কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৪

o19.jpg

o18.jpg

একইভাবে অন্য প্রান্তও ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o17.jpg

o16.jpg

o15.jpg

উভয় পাশে কাগজটিকে ভাঁজ করে নেয়াতে, যে সংযোগ স্থানে সৃষ্ট হয়েছে সেখান পর্যন্ত কাগজের দু'কোনা ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।

ধাপ-৬

o14.jpg

o13.jpg

এবার কাগজটিকে পূর্বের ভাঁজ অনুযায়ী ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৭

o12.jpg

o11.jpg

কাগজটিকে উল্টিয়ে নিয়েছি।এরপর কাগজ এর এক প্রান্ত মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

o10.jpg

o8.jpg

পুনরায় কাগজের দু'পাশের কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৯

o6.jpg

o7.jpg

এবার ভাঁজ করা কাগজটিকে নিচের দিকে নামিয়ে নিলেই হার্ট এর শেপ তৈরি হয়ে যাবে।

ধাপ-১০

o4.jpg

o3.jpg

এবার হার্ট এর শেপটিকে আরও সুন্দর করার জন্য হার্ট শেপের উপরের দিকে কোনা অংশ দু'টো কিছুটা ভাঁজ করে কাগজের ভাঁজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ব্যস এভাবেই বানিয়ে নিলাম হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামিটি।

উপস্থাপ

o1.jpg

o2.jpg

o26.jpg

আশাকরি আমার আজকে বানানো পাখির অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ২৫শে এপ্রিল, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা বুকমার্ক তৈরি করেছেন। হার্ট শেপের হওয়ার কারণে খুবই কিউট লাগছে দেখতে। বইয়ের মধ্যে এরকম একটা বুকমার্ক থাকলে তো বেশ ভালো লাগে। খুব সুন্দর ভাবে এই বুকমার্ক তৈরির প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটা ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আসলেই দেখতে বেশ সুন্দর লাগছিলো বুক মার্কটি। ধন্যবাদ আপু।

 last year 

xp1.png

xp2.png

 last year 

cmc.png

 last year 

কাগজ দিয়ে সুন্দর কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। আপু আপনি হার্ট শেপের বুক মার্ক তৈরি করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর হয়েছে দেখতে।

 last year 

আমিও পছন্দ করি রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে।্মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

বুকমার্ক আমাদের খুব কাজের একটি জিনিস। আলাদা আলাদা শেইপ বুকমার্ক আলাদা আলাদা রকম সৌন্দর্য বহন করে। আপনি হার্ড শেইপের চমৎকার বুকমার্ক তৈরি করেছেন। কাগজের ভাঁজে ভাঁজে এরকম সুন্দর অরিগামি গুলো আসলেই চমৎকার। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। পোস্ট করে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

অনেক সুন্দর লাগে আমার কাছে এরকম অরিগ্যামি গুলো। আমি এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আবার দেখতেও আমার কাছে অনেক ভালো লাগলো। আর ঠিক তেমনি ভাবে আপনার তৈরি করা অরিগ্যামি টাও আমার অনেক পছন্দ হয়েছে। ভাঁজে ভাঁজে তৈরি করে সুন্দর করে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

 last year 

অনেক কষ্ট করে এরকম অরিগ্যামি গুলো তৈরি করা লাগে। কারণ ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কিন্তু অল্প সময়ের ব্যাপার নয়। এগুলো অনেক সময় নিয়ে ভাঁজ দিয়ে তৈরি করা লাগে। কাগজগুলো ভাঁজ করার সময় যদি একটু এলোমেলো ভাবে ভাঁজ হয়ে যায়, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যায়। আপনি এটা অনেক মনোযোগ সহকারে তৈরি করেছেন দেখে বুঝতে পারছি।

 last year 

সব সময় আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু বুকমার্ক দেখে আসছি এবং আপনি যেভাবে সবসময় ভিন্ন ভিন্ন কিছু বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে আসছেন সেগুলো দেখে খুবই ভালো লাগে৷ আজকে যেভাবে আপনি হার্ট শেপের এই সুন্দর বুক মার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে এটি তৈরি করার ধাপগুলো যেভাবে একের পর এক যেভাবে শেয়ার করেছেন এটি শেষ পর্যন্ত অনেক সুন্দর দেখা যাচ্ছে৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42