অরিগ্যামিঃহার্ট শেপের বুক মার্ক তৈরি।

in আমার বাংলা ব্লগ5 hours ago

সবাইকে শুভেচ্ছা।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল। ১৫ই জুন ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o15.jpg

o17.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।কুমিরের অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব। অরিগ্যামিটি আমি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।আজ খুব কিছু ভাঁজ দিয়ে অরিগ্যামিটি বানিয়েছি। কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়।তার চেয়েও বেশি কঠিন ভাঁজের বর্ণনা করা। তাই আমি বেশ কিছু ফটোগ্রাফির মাধ্যমে অরিগ্যামিটি বানানোর কৌশল দেখিয়েছি। অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক , অরিগ্যামিটি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

প্রয়োজনীয় উপকরণ

o19.jpg

o1.jpg

১।রঙ্গিন কাগজ।
২।কালো ও লাল রং এর জেল পেন

হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o19.jpg

প্রথমে ১৫ সেঃমিঃ X ৮ সেঃমিঃ সাইজের সবুজ রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি বুক মার্ক এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o21.jpg

o20.jpg

কাগজের টুকরোটির এল পাশ ২ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি। ভাঁজ বরাবর কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o22.jpg

কাগজের ভাঁজটি খুলে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o2.jpg

o5.jpg

o8.jpg

o27.jpg

এবার ছবির মতো করে পরপর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o9.jpg

o10.jpg

o11.jpg

আবারু ছবির মতো করে ভাঁজ করে নিয়ে বানিয়ে নিলাম হার্ট শেপের বুক মার্কটি।

ধাপ-৬

o17.jpg

সব শেষে কালো ও গোলাপী জেল পেন দিয়ে চোখ ও মুখ এঁকে নিলাম যাতে বুক মার্কটি দেখতে সুন্দর লাগে।

উপস্থাপনা

o14.jpg

o15.jpg

o17.jpg

o18.jpg

আশাকরি আজকে আমার বানানো হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5 A
তারিখ৯ই জুন,২০২৬ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62018.77
ETH 1655.28
USDT 1.00
SBD 0.42