অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে চকলেট তৈরি
ABB 17-7-23 জুলাই ২০২৩ সোমবার
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে চকলেট তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে চকলেট তৈরি ভালো লাগবে।
আজকে আমি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর তিনটি চকলেট তৈরি করেছি। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাইতো আমি বেশিরভাগ সময় চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করার। এই চকলেটগুলো তৈরি করতে আমার তেমন সময় লাগেনি। তবে চেষ্টা করেছি চকলেট গুলো অনেক সুন্দর করে তৈরি করতে। চকলেটগুলো তৈরি করার পর যখন লাভ চিহ্ন দিয়েছিলাম এবং লাভ লিখেছিলাম তখন অনেক বেশি ভালো লেগেছিল। আপনারাও চাইলে এটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রঙিন কাগজ দিয়ে চকলেট তৈরি করার পদ্ধতি।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
ধাপ 1️⃣
প্রথমে আমি একটা রঙিন কাগজের উপরে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম।
ধাপ 2️⃣
এরপর কাঁচি দিয়ে কাগজটা পেন্সিলের দাগ বরাবর সুন্দরভাবে কাটতে লাগলাম।
ধাপ 3️⃣
এভাবে অনেক সুন্দর করে কাগজটা কাঁচি দিয়ে কেটে নিলাম।
ধাপ 4️⃣
এরপর কাগজটা একটুও গোল করে নিলাম। তারপরে গাম দিয়ে কিছুটা অংশ জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 5️⃣
এরপর কাগজটার নিচের অংশ গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 6️⃣
তারপরে একই পদ্ধতিতে উপরের অংশ ও গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 7️⃣
এরপর কাগজটার উপরে কলম দিয়ে একটা লাভ এঁকে নিলাম তারপরে লিখে নিলাম। এভাবে খুবই সুন্দর একটা চকলেট তৈরি হয়ে গেল। তারপরে এভাবে আরো দুইটা চকলেট তৈরি করে নিলাম। আশা করছি সম্পূর্ণটা আপনারা খুব পছন্দ করবেন।
ফাইনাল আউটপুট
চকলেট 🍫 পেয়ে নাশিয়া খুব খুশি
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই/অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি ৭আই |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে আমারো অনেক ভালো লাগে। আপনি দেখছি অনেক সুন্দর করে চকলেট তৈরি করেছেন।সত্যি এই ধরনের চকলেট পেলে বাচ্চারা অনেক খুশি হয়।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু চকলেট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
আমার মেয়েটাকে যখন দিয়েছি তখন সে অনেক বেশি খুশি হয়েছিল। ধন্যবাদ
https://twitter.com/NARocky4/status/1680818670988042241?t=tWFs6FfxWBgJf2G4Ygjr1g&s=19
ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর চকলেটের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজের জিনিস সবসময় দেখতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
চকলেট গুলো বানাতে খুবই ভালো লেগেছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ভাইয়া আমি প্রায় সময় দেখি আপনি সব দারুণ দারুণ কিছু না কিছু তৈরি করে থাকেন রঙিন কাগজ দিয়ে। আজকেও কিন্তু তার চেয়ে কম নয়। আজকেও দেখছি কাগজ দিয়ে অরিগ্যামি চকলেট তৈরি করেছেন।সব কিছু দারুণ ছিলও ভাইয়া। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার কাছ থেকে প্রশংসা শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে চকলেট তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভাইয়া আপনার মেয়ে তো রঙিন কাগজের চকলেট পেয়ে ভীষণ খুশি। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এধরনের কাজ গুলো ছোট বাচ্চারা ভীষণ পছন্দ করে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। সুন্দর একটা মন্তব্য করে বসে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে ভালো লাগে। আপনার তৈরি করা চকলেটের প্যাকেট গুলো খুব কিউট লাগছে। বেশ কিছুদিন আগে আমিও এরকম চকলেটের প্যাকেট তৈরি করে শেয়ার করেছিলাম। তৈরি করার পদ্ধতিটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ড্রাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
তৈরি করার পদ্ধতিটা আমি সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি আপু। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে তৈরি চকলেট অসম্ভব সুন্দর হয়েছে। রঙিন কাগজ, গাম, কাচি, স্কেল, কলম ও পেন্সিল দিয়ে খুবই নিখুঁতভাবে চকলেটের অরিগ্যামিটি তৈরি করেছেন । খুবই সুন্দর ভাবে কয়েকটি ধাপের মাধ্যমে অরিগ্যামিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। আপনাদের এত সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে আমি অনেক আনন্দিত
নাশিয়া চকলেটগুলো খাওয়ার জন্য কান্না করেনি?
যাই হোক আমি তো ভেবেছিলাম সত্যিই এগুলো চকলেট। এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করেছেন যা আসলেই প্রশংসার যোগ্য। চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে।
বানানোর সময় অনেক ডিস্টার্ব করেছিল। বাড়ানোর পর যখন তার হাতে দিয়েছে তখন অনেক খুশি হয়েছে। ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে তৈরি চকলেট গুলো দেখতে অনেক বেশি কিউট লাগছে। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে তৈরি চকলেট গুলো দেখতে অনেক বেশি কালারফুল লাগছে। চকলেট তৈরীর প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। নাশিয়া হাতে চকলেট গুলো দেখতে বেশ দারুন লাগছে।
আপনার কাছে অনেক বেশি কালারফুল লেগেছে জেনে অনেক খুশি হলাম ভীষণ ভালো লাগলো আপনার মন্তব্য। ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে খুবই সুস্বাদুর চকলেট রেসিপি তৈরি করেছেন। এই চকলেট রেসিপি দেখে আমার খুবই ভালো লাগলো। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার মন্তব্য পেয়ে অনেক বেশি ভালো লাগলো। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলোর কারণে প্রতিনিয়ত পোস্টগুলো করতে বেশি ভালো লাগে।