অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে লাভ শেপের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগlast year

ABB 16 জুলাই 2025 narocky71 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20250707-WA0015.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে লাভ শেপের বুকমার্ক তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে লাভ শেপের বুকমার্ক তৈরি ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয়, তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর যদি এরকম সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো মানে বুকমার্ক তৈরি করা হয়, তাহলে একটু বেশি কিউট আর ভালো লাগে। আমি তো রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে অনেক বেশি পছন্দ করি। এটা হচ্ছে লাভ শেপের খুবই সুন্দর দেখতে বুকমার্ক। এটি লাভ শেপের হওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছিল। যেহেতু এরকম অরিগ্যামি গুলো বিভিন্ন রকম ভাঁজ দিয়ে তৈরি করা লাগে, এজন্য ভাঁজগুলো দেওয়া অনেক কষ্টকর, আর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাও অনেক বেশি মুশকিল। যারা প্রতিনিয়ত বই পড়তে অনেক বেশি পছন্দ করে, তাদের জন্য এরকম বুকমার্ক গুলো খুবই জরুরী। কেউ চাইলে উপস্থাপনা দেখে সহজে এটি তৈরি করতে পারবে। আমি চেষ্টা করেছি সুন্দর করে তুলে ধরার জন্য। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই বুকমার্ক তৈরি করার পদ্ধতি।

IMG-20250707-WA0005.jpg

IMG-20250707-WA0019.jpg

উপকরণ

রঙিন কাগজ
কলম

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে কোনা করে ভাঁজ করে নিলাম। তারপর দুইপাশ থেকে ভাঁজ করে নিলাম।

IMG_20250708_105031.jpg

ধাপ 2️⃣

এরপর কাগজটার ভাঁজগুলো খুলে নিচের অংশ ভাঁজ করে আবারো কাগজগুলো দুইপাশ থেকে ভাঁজ করে নিলাম।

IMG_20250708_105114.jpg

ধাপ 3️⃣

কত রকম ভাবে দুই পাশে ভাঁজ করে কাগজটা ঠিক করে নিলাম।

IMG_20250708_105141.jpg

ধাপ 4️⃣

এরপর উপরের অংশের কাগজগুলো মাঝখান বরাবর ভাঁজ দিয়ে লাভ শেপ করলাম।

IMG_20250708_105154.jpg

ধাপ 5️⃣

এরপর এক এক করে কোনা গুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম।

IMG_20250708_105227.jpg

ধাপ 6️⃣

এরপর কাগজটা ঠিক করে নিলাম। এভাবে আরো একটা বুকমার্ক তৈরি করে নিলাম।

IMG_20250708_105312.jpg

ফাইনাল আউটপুট

IMG-20250707-WA0018.jpg

IMG-20250707-WA0025.jpg

IMG-20250707-WA0030.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Posted using SteemPro

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে বেশ ভালই লাগে আমার কাছে। রঙিন কাগজ দিয়ে তৈরি লাভ শেপের বুকমার্ক গুলো দেখতে খুব কিউট লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি অরিগামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এত সুন্দর বুকমার্ক তৈরি করতে পেরে খুব ভালো লেগেছে।

 last year 

অরিগ্যামি মানেই ভাঁজের খেলা।তবে আমার কাছে খুবই কঠিন লাগে এই কাজটি।যাইহোক আপনার
অরিগ্যামিটি সুন্দর হয়েছে ,ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপনাকে।

 last year 

কঠিন হলেও করা শেষ করলে দেখতে ভালো লাগবে।

 last year 

রঙিন কাগজ দিয়ে লাভ শেপের বুকমার্ক তৈরি করেছেন।লাভ শেপের বুকমার্কটা খুব সুন্দর হয়েছে! রঙিন কাগজের কম্বিনেশন এবং ডিজাইনটা চোখে পড়ার মতো। এমন সৃজনশীল আইডিয়ার জন্য আপনাকে ধন্যবাদ!

 last year 

কালার এবং ডিজাইন চোখে পড়ার মতো ছিল শুনে ভালো লাগলো।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 last year 

1000322002.jpg

 last year 

আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে লাভ শেপের বুকমার্ক তৈরি করেছেন। তবে এটি ঠিক কাগজ দিয়ে কিছু বানালে ভাজ গুলো সঠিকভাবে দিতে হয়। তবে আপনার বানানো বুকমার্ক কিন্তু অসাধারণ হয়েছে। এবং সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে লাভ শেপের বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর কাজগুলো করার জন্য।

 last year 

লাভ শেপের বুকমার্ক চমৎকার হয়েছে ভাই। আপনার সুন্দর হাতের কাজ দেখে খুবই ভালো লেগেছে। অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার তৈরি করা বুকমার্ক চমৎকার হয়েছে শুনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64129.37
ETH 1821.95
USDT 1.00
SBD 0.38