ডাই : রঙিন কাগজ দিয়ে তৈরি মিনি রেক।

in আমার বাংলা ব্লগ2 years ago

abb 25.3.24 সোমবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240306-WA0004.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে তৈরি মিনি রেক। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে তৈরি মিনি রেক ভালো লাগবে।

রঙিন কাগজ ব্যবহার করে কোন কিছু তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার জন্য বসে পড়ি। রঙিন কাগজ ভাঁজ করে কোন কিছু তৈরি করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতে একটু বেশি কষ্ট হয়। আমি শুধুমাত্র এক কালারের রঙিন কাগজ ব্যবহার করে এই মিনি রেক তৈরি করেছি। আমি রেক গুলোর মধ্যে ইমোজি আঁকার চেষ্টা করেছি। যেন এটাকে দেখতে আরো সুন্দর লাগে। এই রেকের মধ্যে ছোটখাটো জিনিস রাখা যাবে। আমি এটা তৈরি করার পর ফটোগ্রাফি করে আমার মেয়েকে দিয়েছিলাম খেলা করার জন্য। সে তো এটা পেয়ে অনেক খুশি। আর অনেক আনন্দে এটা দিয়ে খেলা করেছিল। পুতুলের ছোট ছোট জামা কাপড়টা রেখেছিল দেখছিলাম। আমি এই মিনি রেক তৈরি করার পদ্ধতি সুন্দর করে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। যে কেউ চাইলে এটা তৈরি করে নিতে পারবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করার পদ্ধতি।

IMG-20240306-WA0019.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা বড় রঙিন কাগজ নিয়ে একই মাপের করে ছোট ছোট তিনটা রঙিন কাগজ কেটে নিলাম।

IMG_20240314_133700.jpg

ধাপ 2️⃣

এরপর কাগজটার চার কোনা থেকে চারটা ভাঁজ করে নিলাম।

IMG_20240314_133719.jpg

ধাপ 3️⃣

এরপর উপরের অংশ থেকে এবং নিচের অংশ থেকে কাগজ ভাঁজ করে নিলাম।

IMG_20240314_133738.jpg

ধাপ 4️⃣

এরপর মাঝখান বরাবর আরো কয়েকটা ভাঁজ করে নিলাম। তারপরে একটা রেক তৈরি করলাম।

IMG_20240314_133758.jpg

ধাপ 5️⃣

এভাবে আমি তিনটা তৈরি করে নিলাম অনেক সুন্দর করে।

IMG_20240314_133817.jpg

ধাপ 6️⃣

এরপর আরো কয়েকটা কাগজ কেটে নিয়ে লাঠির মত করে তৈরি করে নিলাম।

IMG_20240314_133837.jpg

ধাপ 7️⃣

তারপর রেকগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন রকমের ইমোজি এঁকে নিলাম।

IMG_20240314_134028.jpg

ধাপ 8️⃣

এরপর গ্লু গান ব্যবহার করে দুইটা লাঠির সাথে রেক জোড়া লাগানো শুরু করলাম।

IMG_20240314_134100.jpg

ধাপ 9️⃣

তারপর পেছনের অংশ আর দুইটা লাঠি লাগালাম। এরপর রেক সবগুলো জোড়া লাগিয়ে নিলাম। এভাবে অনেক সুন্দর একটা মিনি রেক তৈরি হয়ে গেল। এভাবেই আমি এই রেক তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240314_134118.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240306-WA0004.jpg

IMG-20240306-WA0011.jpg

IMG-20240306-WA0019.jpg

IMG-20240306-WA0016.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

আপনার মিনি রেক তৈরি করা কিন্তু দারুন ছিল ভাইজান। আমি তো দেখে পুরাই মুগ্ধ হয়ে গেছি। খুব সুন্দর উপস্থাপনা আপনার র‍্যাকের। আশা করি এভাবে অনেক কিছু তৈরি করে দেখাবেন। বেশ খুশি হলাম আপনার এই রেক দেখে।

 2 years ago 

অবশ্যই তৈরি করার চেষ্টা করব প্রতিনিয়ত। আপনি রেক দেখে খুশি হয়েছেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

দুনিয়াতে আর কি কি ক্রেয়েটিভিটি আছে সব মনে হয় আল্রাহ আপনার মাথাতেই দিয়ে দিছে। আল্লাহ রে কত কিছু যে বানাতে জানেন। আজও দেখছি রঙিন কাগজ দিয়ে নিজের জন্য বেশ সুন্দর একটি মিনি রেক বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেকটি কিন্তু সত্যি বেশ দারুন হয়েছে।

 2 years ago 

আসলে এসব কিছুই হচ্ছে চেষ্টার ফল। আপনিও যদি চেষ্টা করেন তাহলে অনেক কিছু তৈরি করতে পারবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এই ডাই পোস্ট গুলো তৈরি করতে পেরে আপনার ভালো লাগে জানতে পেরে খুবই খুশি হলাম। আসলে আপনি সময় পেলেই রঙিন কাগজ দিয়ে নানা রকমের জিনিস তৈরি করে থাকেনম আজকে এই সৌন্দর্যময় র‍েকটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। খুবই সুন্দরভাবে আপনি রেকটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি করা মিনি রেক আপনার কাছে খুব ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনি কাগজ দিয়ে সুন্দর একটি রেক তৈরি করেছেন। দেখতে খুব কিউট লাগছে। এই ধরনের জিনিসগুলো বাচ্চারা পেলে তারা খুবই খুশি হবে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে এই জিনিসগুলো বাচ্চারা পেলে অনেক বেশি খুশি হবে।

 2 years ago 

অও,মিনি রেকটি অসম্ভব সুন্দর হয়েছে।মনে হচ্ছে বাস্তবে প্লাস্টিকের তৈরি রেক।যাইহোক আপনি রঙিন কাগজ দিয়ে খুব নিখুঁতভাবে রেক তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন।ভালো লাগলো দেখে, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে খুবই নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করা লেগেছে। কারণ ভাঁজ গুলো অনেক কঠিন ছিল।

 2 years ago (edited)

বাহ!! ভাইয়া আপনি তো খুব সুন্দর একটি মিনি রেক তৈরি করেছেন রঙ্গিনকাগজ দিয়ে। প্রথমে কিন্তু এটাকে মিনি রেক এর মত লাগেনি, আমি ভেবেছিলাম বড় রেক তৈরি করেছেন । পরে টাইটেল দেখে বুঝতে পেরেছি এটি আসলে মিনি রেক। দেখতে খুবই সুন্দর লাগছে। ছোট বাচ্চারা এগুলো পেলে খুব খুশি হয়ে যাবে। ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।

 2 years ago 

আপনার কাছে এটা বড় রেকের মত মনে হয়েছিল জেনে ভালো লাগলো। আপনি আমার ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ হয়েছেন শুনেই ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া আপনার পোস্টগুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আপনি এবং আপু বেশ নতুন নতুন জিনিস তৈরি করেন। ব্যবহার করে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই ভালো লাগে। আপনি খুবই নিখুঁতভাবে মিনি রেক তৈরি করেছেন কাগজ দিয়ে। আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

নিখুঁতভাবে এবং ধৈর্য ও সময় ব্যবহার করে এই মিনি রেক তৈরি করার চেষ্টা করলাম। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

আপনার তৈরি করা রঙ্গিন কাগজ দিয়ে মিনি রেকটির বিষয়ে একটা কথাই বলা যায় ভাইয়া সেটি হচ্ছে একেবারে অসাধারণ। বাচ্চারা এরকম জাতীয় জিনিসগুলি সবথেকে বেশি পছন্দ করে। খুবই সুন্দর একটি মিনি রেক তৈরি করেছেন ভাইয়া আপনি সাথে আমাদের দেখার ও সুযোগ করে দিয়েছেন এবং তৈরীর প্রক্রিয়াগুলিও অত্যন্ত সাবলীল ভাবে উপস্থাপন করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর করে মিনি রেক তৈরি করার পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি। যেন যে কেউ চাইলে এটা তৈরি করতে পারে।

 2 years ago 

ভাই আপনার পোষ্ট মানেই ভিন্ন কিছু যা সত্যি ভীষন ভালো লাগে৷ বিশেষ করে আপনার ডাই প্রজেক্ট কাজ গুলো অনেক সুন্দর আর ইউনিক হয়ে থাকে৷ মিনি রেক টি বেশ ভালোই হয়েছে বলতে হবে ৷ আর এসব ডাই প্রজেক্ট করতে বেশ সময় ব্যায় করতে হয় ৷ এটাও ঠিক বলেছেন যে এসব রঙিন কাজ ভাজ করে ছবি তোলা উপস্থাপন করা একটু বেগ হয় ৷ যা হোক ভালো ছিল আজকের ইউনিক সুন্দর ডাই প্রজেক্ট টি ৷

 2 years ago 

হ্যাঁ ভাঁজ করে তা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার একটু কষ্টকর। তবুও চেষ্টা করেছি সুন্দর করে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38