অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB ০১-৮-২৩ মোঙ্গলবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20230514111132.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করছি সকলের কাছে আজকের রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি ভালো লাগবে।

আজকে আমি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা নকশা তৈরি করেছি। আসলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়, তবে মাঝে মাঝে এরকম কিছু করতেও ভালো লাগে। যদিও নকশাগুলো তৈরি করতে এমনিতে তেমন সময় লাগে না তবে খুবই ধৈর্য ধরে করা লাগে। এগুলো কাটার সময় একটু সাবধানে কাটা লাগে। যদি এই নকশা গুলো সাবধানে না কাটা হয় তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই নকশাগুলো কাটার পরে খুবই ভালো লাগে দেখতে। কোন অনুষ্ঠানে অথবা বিয়ে বাড়িতে এরকম জোড়া জোড়া করে অনেকগুলো নকশা তৈরি করে লাগালে খুব ভালো লাগে দেখতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার তৈরি করা রঙিন কাগজের নকশা।

উপকরণ

রঙিন কাগজ
কাঁচি
পেন্সিল

IMG20230514104825.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি নীল রঙের একটা রঙিন কাগজ নিলাম। এরপর রঙিন কাগজটা উপর থেকে কোণা বরাবর ভাঁজ করে নিলাম।

IMG20230514104952.jpg

ধাপ 2️⃣

এরপর ভাঁজের নিচ অংশ বরাবর কাঁচি দিয়ে কাগজটা কেটে নিলাম।

IMG20230514105008.jpg

ধাপ 3️⃣

এরপর কাগজটি মাঝখান বরাবর আরেকটা ভাঁজ করে নিলাম।

IMG20230514105333.jpg

ধাপ 4️⃣

এরপর কাগজটা মাঝখান বরাবর ভাঁজ করে কাগজটি খুলে একপাশ থেকে ভাঁজ করে নিলাম।

IMG20230514105440.jpg

ধাপ 5️⃣

এভাবে কাগজটা দুইপাশ থেকে অনেক সুন্দর করে ভাঁজ করে নিলাম।

IMG20230514105536.jpg

ধাপ 6️⃣

তারপরে কাগজটা আবারও দুইপাশ থেকে দুটি ভাঁজ করে নিয়েছি। এরপর পেন্সিল দিয়ে একটা ডিজাইন এঁকে নিয়েছি।

IMG20230514105637.jpg

IMG20230514105936.jpg

ধাপ 7️⃣

পেন্সিল দিয়ে আঁকা ডিজাইন বরাবর কাগজটা কাঁচি দিয়ে অনেক সুন্দর করে কেটে নিলাম।

IMG20230514110153.jpg

IMG20230514110611.jpg

ফাইনাল আউটপুট

IMG20230514111132.jpg

IMG20230514111129.jpg

IMG20230514111127.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

সময় এদিক ওদিক হবে তা অবশ্য ঠিক আছে কিন্তু ধৈর্য ধরে যদি যেকোনো কাজ করা হয় খুব সুন্দরভাবে সফলতা আসে। আপনি অনেক সুন্দর করে নকশা তৈরি করলেন রঙিন কাগজ দিয়ে দেখতে অনেক ভালো লেগেছে। অরিগ্যামি তৈরি করলেন সুন্দর হয়েছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কাগজের এই নকশাগুলো খুব সহজেই করা যায়। ঠিকই বলেছেন এই নকশাগুলো কাটতে খুবই কষ্টকর। কারণ কাগজ এত বেশি ভাঁজ দিতে হয় যে অনেক মোটা হয়ে যায়। কাঁচি ঠিক মত বসতে চায় না। আজকের নকশাটি আপনি খুব নিখুঁতভাবে কেটেছেন জন্য এত সুন্দর লাগছে দেখতে।

 3 years ago 

আসলে এই কাগজগুলো ভাঁজ করার সময় মোটা হয়ে যায় যার কারণে কাছে ঠিকমতো বুঝতে চায় না। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো কিছু দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তুমি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা নকশা তৈরি করেছ। তোমার তৈরি করা নকশা দেখে আমি তো খুবই মুগ্ধ হয়েছি। অনেক বেশি সুন্দর ছিল তোমার তৈরি করা এই নকশা। বুঝতে পারছি অনেক সাবধানতার সাথে এই নকশাটা কাটা হয়েছিল। আসলে এরকম নকশা করে যদি ঘরে লাগানো হয় তাহলে খুব ভালো লাগবে, বিশেষ করে কোন বিয়েতে বা অনুষ্ঠানে।

 3 years ago 

হ্যাঁ অনেক সাবধানতার সাথে এই নকশা টি কাটা হয়েছে। আমার সম্পূর্ণ পোস্ট পড়ে এবং দেখে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

এই ধরনের রঙিন কাগজ ব্যবহার করে নকশা তৈরি অনেক বড় একটি দক্ষতার কাজ। আসলে যে কোন কাজে ধৈর্য সহকারে করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি মাঝে মাঝে এই ধরনের কাজ করে থাকেন অনেক ভালো লাগে।

 3 years ago 

আমি যে কোন কাজে ধৈর্য ধরে করতে পছন্দ করি। আমার এই ধরনের কাজগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজের নকশা তৈরি করে অসাধারণ ভাবে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের নকশা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় ব্যয় করতে হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার রঙিন কাগজের তৈরি নকশা দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। আপনাকে ধন্যবাদ মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সত্যিই সুন্দর লাগে। আর তাই আপনার রঙিন কাগজ দিয়ে নকশা তৈরিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে নীল রংয়ের রঙিন কাগজ ব্যবহার করে নকশাটি তৈরি করার কারণে নকশাটি খুবই আকর্ষণীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, রঙিন কাগজ দিয়ে নকশা তৈরির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা ঠিক রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। এটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ ভাই গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে ভাইয়া এই রঙিন কাগজ কেটে বিভিন্ন জিনিস বানানো বেশ সহজ হলেও কাটার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। কাটার ক্ষেত্রে একটু ভুল হলেই পুরো কাগজটি নষ্ট হয়ে যায় । বেশ কিছুদিন আগে আমিও এরকম একটি তৈরি করেছিলাম । আপনিও এটি তৈরি করেছেন দেখে ভালো লাগলো । ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ কাটার ক্ষেত্রে একটু ভুল হলে পুরোটা নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি সাবধানতা অবলম্বন করে কাজ করার।

 3 years ago 

কোন অনুষ্ঠানে কিংবা বিয়ে বাড়িতে একটা সময় এই কাগজের নকশাগুলো ভীষণ প্রচলিত ছিল। সময়ের সাথে সাথে হয়তো সেগুলো আর দেখা যায় না। তবে নকশাগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। ভাইয়া আপনি কাগজ কেটে কেটে খুব সুন্দর ভাবে নকশা তৈরি করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

হ্যাঁ আগে কিন্তু এরকম নকশাগুলোর প্রচলন একটু বেশি ছিল। যদিও এই সময় দেখা যায় না এগুলো। আমার কাছেও নকশা গুলো দেখতে ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38