অরিগামিঃ কাঁঠালের পাতার উপর বাংলাদেশের মানচিত্র

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG20230905135547.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন প্রশ্ন হাজির হয়ে গেলাম। পাতা দিয়ে বিভিন্ন জিনিস এর আগে আমি তৈরি করতাম। দীর্ঘ এক বছর বিরতি দেওয়ার পরে এই তো কয়েকদিন আগে আবারো পাতা দিয়ে জিনিস তৈরি করার কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আগের তুলনায় এখন আমাকে খুবই ব্যস্ত সময় পার করতে হয় তাই এই ধরনের জিনিসগুলো তৈরি করতে পারি না। এই ধরনের জিনিস তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যেহেতু আমি এখন আগের থেকে অনেক ব্যস্ত হয়ে গিয়েছি আর দায়িত্বের পরিমাণটা বৃদ্ধি পেয়ে গিয়েছে তাই চাইলেও সময় বের করতে পারি না। তারপরও যতটা সময় পাই চেষ্টা করি আপনাদের মাঝে সেই সময়টা অতিবাহিত করতে। যেহেতু এই জিনিসটা তৈরি করা অনেক কঠিন তাই আমি মাঝে মাঝে এখন এটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। ইচ্ছা রয়েছে প্রত্যেক সপ্তাহে একটি করে পাতার তৈরি অরিগামি আপনাদের মাঝে শেয়ার করার এখন শুধু সময় পেলেই হয়। গত সপ্তাহে আমি আপনাদের মাঝে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এর অরিগামি তৈরি করেছিলাম। আজকে আমি একই পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশের মানচিত্র কে কাঁঠালের পাতার উপর তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে নেয়া যাক আমি এই জিনিসটা কিভাবে তৈরি করেছি।

IMG20230905094439.jpg

বাংলাদেশের মানচিত্রের অরিগামি তৈরির উপকরণ
ক্রমিক নম্বরনাম
কাঁঠালের পাতা
কলম
ব্লেড

ধাপ - ০১


IMG20230905133916.jpg

কাঁঠালের পাতার উপর বাংলাদেশের মানচিত্রের অরিগামি তৈরি করার জন্য প্রথমে আমি একটি কলম দিয়ে খুবই চমৎকার ভাবে কাঁঠালের পাতার উপরে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে নিয়েছি। অরিগামি তৈরি করার ক্ষেত্রে যতটা সুন্দর হবে কাঁঠালের পাতার উপর চিত্র অঙ্কন করে নেয়া যাবে সেটা দেখতেও ততটা ভালো হবে।

ধাপ - ০২


IMG20230905134326.jpg

এরপরে আমি আস্তে আস্তে একটি ব্লেড দিয়ে মানচিত্রের বাকি অংশের পাতাগুলো কাটতে শুরু করে দিয়েছি।

ধাপ - ০৩


IMG20230905134844.jpg

কাঁঠালের পাতার উপরের অতিরিক্ত পাতাগুলো একটু ভালোভাবে কেটে নিতে হবে। কেননা মানচিত্র অনেক সূক্ষ্ম জিনিস তো তাই যদি এটার পাতা ভালোভাবে কেটে না নেওয়া যায় তাহলে দেখতে সুন্দর লাগবে না। আর এই ধাপের মাধ্যমেই বাংলাদেশের মানচিত্রের অতিরিক্ত পাতার অংশগুলো অর্ধেক কাটা শেষ হয়ে গিয়েছিল।

ধাপ - ০৪


IMG20230905134853.jpg

এই ধাপটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে ব্লেড দিয়ে পাতার অতিরিক্ত অংশগুলো কেটে ফেলে দিতে হয়।

ধাপ - ০৫


IMG20230905135220.jpg

এই ধাপটিতে আমি মানচিত্রের নিচের অংশের অতিরিক্ত পাতাগুলো খুবই ভালোভাবে কেটে ফেলে দিলাম।

ধাপ - ০৬


IMG20230905135410.jpg

এই ভাবে কাঁঠালের পাতার উপর মানচিত্রের অরিগামি তৈরি করার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল।

IMG20230905135547.jpg

কাঁঠালের পাতার উপর বাংলাদেশের মানচিত্রের অরিগামি তৈরি করা শেষ হয়ে যাবার পরে আমি সেটা আকাশের দিকে ধরে একটা ছবি তুললাম। কারণ এই ধরনের চিত্রগুলো যদি আকাশের দিকে ধরে ছবি তোলা যায় তাহলে সেটা দেখতে খুবই সুন্দর দেখায়।

আমার তৈরি করা কাঁঠালের পাতার উপর বাংলাদেশের মানচিত্রের অরিগামি তৈরি করার এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 3 years ago 

অনেকদিন পর আপনার এই পোস্ট দেখলাম বলে মনে হচ্ছে, আপনি পূর্বেও এরকম চমৎকার চমৎকার জিনিস তৈরি করতেন, কিছুক্ষণ আগেও ডিসকোডে আপনার এই ছবিটা দেখেছি, এক কথায় অসাধারণ একটা প্রতিভা, যেটি আপনি কমিউনিটিতে নিয়ে এসেছেন।

 3 years ago 

প্রায় এক বছর পরে এইগুলো আবার শেয়ার করতে শুরু করলাম।

 3 years ago 

যদিও ভাই কাজটি করা খুবই সহজ। তবে হাতের দারুন দক্ষতা দিয়ে চমৎকারভাবে প্রিয় বাংলাদেশের মানচিত্র আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। বেশ ভালো লাগলো দেখে। আপনার আজকের পাতার উপরে মানচিত্র তৈরি করাটা সত্যি চমৎকার হয়েছে ভাই। আপনার প্রতিভা এবং দক্ষতা সত্যি বেশ অসাধারণ। ধন্যবাদ ভাই আপনাকে এতো চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেকক্ষণ থেকে চিন্তা করছিলাম কি করব কি করব হঠাৎ এটা মাথায় চলে আসলো।

 3 years ago 

ওয়াও ভাইয়া! আপনি আজকের পোষ্টের মাধ্যমে একটি কাঁঠাল পাতার উপর ব্লেড দিয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন। ব্লেড দিয়ে হাত কাটে নি তো সেই চিন্তা হচ্ছে... কারণ এটি খুবই বিপদজনক। নিশ্চয়ই খুব সাবধানতার সাথে করতে হয়েছে। আপনি যেভাবে ব্লেড দিয়ে সূক্ষ্ম ভাবে কেটে কেটে নকশা টি করেছেন তা নি:সন্দেহে প্রাশংসার দাবীদার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আপু এটা তৈরি করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে তাই হাত কাটে না।

 3 years ago 

আপনার মাধ্যমে অনেক কিছু দেখার সুযোগ হচ্ছে ভাইয়া। আমি আগে জানতাম না পাতা দিয়ে এত সুন্দর করে চিত্র অঙ্কন করা যায়। যা আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আমাদের সাথে তুলে ধরেন। সত্যি অসাধারণ বলতে হয় আপনার অরগ্যামি গুলো। এই ধরনের কাঁঠাল পাতা দিয়ে সুন্দর একটি বাংলাদেশের মানচিত্র তৈরি করলেন। আমাদের মাঝে ধাপ গুলো শেয়ার করলেন অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সব সময় চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে।

 3 years ago 

খুবই চমৎকার একটা আইডিয়া। কাঁঠালের পাতার উপরে বাংলাদেশের ম্যাপ তৈরি। আপনি খুব চমৎকার ভাবে কাঁঠালের উপর বাংলাদেশের ম্যাপ তৈরি করে নিয়েছেন এবং পরে সুন্দর করে কেটে নিয়েছেন। দেখতে দারুন লাগছে সব মিলে খুব ভালো ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এগুলো কাটা খুবই কঠিন একটা ব্যাপার কেননা একটু ভুল হলেই পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এর আগেও আমি আপনার পাতার উপরে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে দেখেছি । তবে দোয়েল পাখির অরিগামি আমার এখনো দেখা হয়নি। আপনার আজকের পাতার উপরে মানচিত্র তৈরি করাটা সত্যি চমৎকার হয়েছে । এগুলো আমার মনে হয় কাটা টা অনেক বেশি কষ্টকর । তবে ভাইয়া একটি বিষয় আপনি দোয়েল পাখির অরিগামি তৈরির উপকরণ লিখেছেন । একটু সংশোধন করে নেবেন । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

সময়ের স্বল্পতার কারণে আর তৈরি করতে পারি না।

 3 years ago 

কাঁঠালের পাতার বুকে বাংলাদেশের অনেক সুন্দর মানচিত্রের দৃশ্য গড়ে তুলেছো। আর এই দৃশ্য গড়ে তোলা দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। কারণ আমার সুন্দর সুদক্ষতা প্ল্যাটফর্মে খুব কম মানুষের রয়েছে।

 3 years ago 

এই কমিউনিটিতে আসার পরেই এই দক্ষতাটা প্রকাশ করতে পেরেছি।

 3 years ago 

আপনি আপনার ক্রিয়াটিভিটিকে খুবই ভালোভাবে শেয়ার করেছেন বাংলাদেশের মানচিত্রকে এভাবে পাতার মধ্যে তুলে ধরার মাধ্যমে৷ এরকম সুন্দর একটি মানচিত্র যখন আপনার তৈরি করা এই অরিগামির মধ্যে দেখলাম তখন খুবই ভাল লাগল৷ পাতার মধ্যে এরকম মানচিত্র আমি আগে কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম দেখতে পেলাম৷

 3 years ago 

আসলে এটাই তো কাজের সার্থকতা যা দিয়ে নতুন কিছু তৈরি করা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38