অরিগ্যামি পোস্ট || কাগজ দিয়ে একটি বক পাখির অরিগ্যামি তৈরি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। আমাদের কমিউনিটিতে অনেকেই খুব সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করে, আমাদেরকে প্রতিনিয়ত উপহার দিয়ে যাচ্ছেন। যাইহোক আমি কাগজ দিয়ে একটি বক পাখির অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি। বক পাখিটি ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছে ও ক্ষেতে অল্প পানি রয়েছে এবং ক্ষেতে কিছু ঘাস ও উপরে গাছের লতাপাতা রয়েছে। বক পাখির অরিগ্যামি তৈরি করার পর আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতে। অরিগ্যামির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলাম। আশা করি আপনাদের কাছে বক পাখির অরিগ্যামিটি খুব ভালো লাগবে। আমি কিভাবে বক পাখির অরিগ্যামি তৈরি করলাম, সেটা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
কাগজ দিয়ে একটি বক পাখির অরিগ্যামি তৈরি
- রঙিন কাগজ
- সাদা কাগজ
- পোস্টার রং
- তুলি
- কালো জেল পেন
- নীল জেল পেন
- কালো মার্কার পেন
- সবুজ মার্কার পেন
- হলুদ মার্কার পেন
- কম্পাস
- পেন্সিল
- রাবার
- কাঁচি
- আঠা
প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে সাদা কাগজের মধ্যে কম্পাস এবং পেন্সিল দিয়ে বড় সাইজের একটি বৃত্ত এঁকে নিলাম। তারপর কাঁচি দিয়ে কেটে নিলাম গোল করে।
দ্বিতীয় ধাপ
এরপর বক পাখির শরীরের অংশ এবং ডানা তৈরি করার জন্য, সাদা কাগজ ভাজ করে কাগজের মধ্যে বক পাখির ডানার আকৃতি এঁকে, কাঁচি দিয়ে কেটে নিলাম। তারপর পোস্টার রং এবং তুলি দিয়ে লাল কালার করে নিলাম।
তৃতীয় ধাপ
এরপর বক পাখির শরীরের অংশ এবং ডানা, আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তারপর পেন্সিল দিয়ে ডানার মধ্যে একটু ডিজাইন করে নিলাম।
চতুর্থ ধাপ
তারপর পেন্সিল দিয়ে বক পাখির গলা ও মুখমন্ডল এঁকে নিলাম এবং প্রয়োজন মতো কালার করে নিলাম।
পঞ্চম ধাপ
এই পর্যায়ে বক পাখির দুটি পা এঁকে নিচ্ছি কালো মার্কার পেন দিয়ে।
ষষ্ঠ ধাপ
সপ্তম ধাপ
এই পর্যায়ে ক্ষেতের মধ্যে থাকা কিছু ঘাস এঁকে নিলাম।
অষ্টম ধাপ
রঙিন কাগজ ভাজ করে কেটে, বেশ কয়েকটি পাতা তৈরি করে নিলাম।
সর্বশেষ ধাপ
এরপর ক্ষেতের মধ্যে হালকা পানি এঁকে নিলাম এবং গাছের ডালপালা এঁকে, পাতাগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম ডালপালার সাথে। আর এভাবেই সম্পন্ন করে ফেললাম বক পাখির অরিগ্যামি।
পোস্টের বিবরণ
| ক্যাটাগরি | অরিগ্যামি |
|---|---|
| ফটোগ্রাফার | @mohinahmed |
| ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
| তারিখ | ১২.১২.২০২৩ |
| লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
কাগজ দিয়ে খুবই সুন্দর বক পাখি তৈরি করেছেন। এই বক পাখি তৈরি করার ধাপ গুলো দেখে খুবই ভালো লাগলো। খুব সহজেই শিখে নিলাম শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ ভাই উপস্থাপনা সহজ ও সাবলীল ভাষায় করার চেষ্টা করেছি। যাতে করে যে কেউ এমন অরিগ্যামি তৈরি করতে পারে। যাইহোক আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Twitter Link
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে বক পাখি তৈরি করেছেন। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে।এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
বক পাখির অরিগ্যামিটি আপনার কাছে খুব ভালো লেগেছে, জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। যাইহোক এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
আমি প্রতিনিয়ত ভাইয়া আপনার কাজগুলো দেখে মুগ্ধ হই, এত সুন্দর কাজ আপনি কিভাবে করতে পারেন। আজকে আপনি কাগজ দিয়ে একটি বক পাখির অরিগ্যামি তৈরি করেছেন, যা আমাকে মুগ্ধ করল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং এর কালার কম্বিনেশনটি অত্যন্ত সুন্দর ছিল, এই কাজটার জন্য আপনি প্রশংসার দাবিদার।
আপনি আমার কাজগুলো দেখে মুগ্ধ হয়ে যান,জেনে খুব ভালো লাগলো ভাই। যাইহোক এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাই আপনার এ ধরনের ইউনিক আ্যরিগামি পোস্টগুলো দেখতে আমার কাছে সবসময়ই অনেক বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বক পাখি তৈরি করেছেন দেখতে ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক অরিগ্যামিটি দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
কাগজ দিয়ে খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে একটা বক পাখি তৈরি করে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে বর্ষা মৌসুম শেষ হবার পরে হালকা একটু পানি আছে আর তার মধ্যে এই বক পাখিটি মাছ খোঁজার চেষ্টা করছে। খুবই চমৎকার ভাবে আপনি এটা তৈরি করে আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন,শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাই বর্ষার মৌসুম শেষ হয়ে গেলে ক্ষেতের মধ্যে একটু পানি থাকে এবং বক পাখি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ খোঁজার চেষ্টা করে। সেই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করেছি। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
ওরে ভাইয়ারে আমিতো দিনে দিনে আপনার অরিগ্যামি দেখে ফিদা হয়ে যাচ্ছি। এত প্রতিভা কোথায় লুকিয়ে রাখেন? রঙিন কাগজ দিয়ে ও তার সাথে কালার কম্বিশনের মাধ্যমে আপনি অনেক সুন্দর একটি বক পাখি তৈরি করেছেন দেখতে আমার কাছে অনেক ইউনিক ও ভালো লাগছে। বিশেষ ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি বক পাখির অরিগ্যামি পোস্ট আমাদের মাঝে প্রতিটি ধাপে ধাপে শেয়ার করার জন্য।
আপু ফিদা হয়ে গেলে তো সমস্যা, কারণ তখন তো আবার পাবনা রেখে আসতে হবে আপনাকে😂। যাইহোক আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
ফসলের জমিতে যখন পানি দেওয়া হয়। সেই মুহূর্তে বক এভাবে লক্ষ্য দৃষ্টি অটুট রেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সেই বিষয়টি আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে তৈরি করে দেখিয়েছেন। কখনো লাল রঙের বক দেখিনি। আপনি দেখছি খুবই সুন্দর করে সেটা তৈরি করে দেখালেন ।অনেক সুন্দর হয়েছে ভাই। এত সুন্দর একটি অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আকর্ষণীয় করার জন্য বক পাখিটিকে লাল রঙের করেছি ভাই। যাইহোক এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।